Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
August 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, AUGUST 29, 2026
মেট্রোরেলের ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পেতে যাচ্ছেন বয়স্ক ও প্রতিবন্ধীরা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 May, 2026, 09:45 am
Last modified: 15 May, 2026, 09:50 am

Related News

  • এমআরটি-১-এর পর এবার এমআরটি-৫ নর্দার্ন রুটের ব্যয় ১২৬ শতাংশ বাড়ানোর প্রস্তাব
  • সুদের খরচ বাদ দিয়ে এমআরটি লাইন-৫-এর ব্যয় কমল ২,২১৭ কোটি টাকা
  • মেট্রোরেলের দুই স্টেশনে বোমা আতঙ্ক: তল্লাশিতে মিলল জর্দার কৌটা ও খালি বস্তা
  • মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে মৃত্যু: সেফটি কমিটির সুপারিশ বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি গঠন
  • উচ্চ আদালতের নির্দেশে মেট্রোরেলের নিরাপত্তায় ৯ সদস্যের কমিটি গঠন 

মেট্রোরেলের ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পেতে যাচ্ছেন বয়স্ক ও প্রতিবন্ধীরা

এতে বছরে প্রায় ১২ কোটি টাকা রাজস্ব কমতে পারে, যা ডিএমটিসিএলের মোট টিকিট আয়ের প্রায় ৩ শতাংশ।
টিবিএস রিপোর্ট
15 May, 2026, 09:45 am
Last modified: 15 May, 2026, 09:50 am
ফাইল ছবি: রাজীব ধর/টিবিএস

আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে মেট্রোরেলে ভ্রমণের ক্ষেত্রে ৬৫ বছর বা তার বেশি বয়সী ব্যক্তি এবং প্রতিবন্ধীদের জন্য ভাড়ায় ২৫ শতাংশ ছাড় দেওয়ার পরিকল্পনা করছে সরকার। 

এতে বছরে প্রায় ১২ কোটি টাকা রাজস্ব কমতে পারে, যা ডিএমটিসিএলের মোট টিকিট আয়ের প্রায় ৩ শতাংশ।

পরবর্তী ধাপে শিক্ষার্থীদের জন্যও মেট্রোরেলে ভাড়া ছাড় দেওয়ার পরিকল্পনা রয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের। তবে শিক্ষার্থীদের ক্ষেত্রে ছাড় কার্যকর করা হবে ডিএমটিসিএলের রাজস্ব আয় ও পরিচালন সক্ষমতার বিষয় বিবেচনায়।

বয়স্ক ও প্রতিবন্ধীদের ভাড়ায় ২৫ শতাংশ ছাড় দেওয়ার বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মতি চেয়ে ইতোমধ্যে চিঠি দিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।

বর্তমানে ৬৫ বছরের বেশি বয়সী ব্যক্তি ও প্রতিবন্ধীরা মেট্রোরেলের একক যাত্রার টিকিটে ১৫ শতাংশ ছাড় পান। এছাড়া যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য মেট্রোরেলে বিনামূল্যে ভ্রমণের সুবিধা রয়েছে।

বিএনপির নির্বাচনী ইশতিহার এবং বর্তমান সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনায় ৬৫ বছর বা তার বেশি বয়সী যাত্রী ও প্রতিবন্ধী বা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য ভাড়া আরও কমানোর প্রতিশ্রুতি রয়েছে। এর অংশ হিসেবে তাদের জন্য ২৫ শতাংশ ভাড়া ছাড়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, প্রতিবন্ধী বা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরা সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন 'সুবর্ণ' পরিচয়পত্র দেখিয়ে এবং ৬৫ বছর বা তার বেশি বয়সীরা জাতীয় পরিচয়পত্র প্রদর্শনের মাধ্যমে এ সুবিধা পাবেন।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এক কর্মকর্তা টিবিএসকে বলেন, "বয়স্ক ও প্রতিবন্ধীদের ভাড়ায় ছাড় দেওয়ার বিষয়ে মন্ত্রণালয়ের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। এটি বিএনপির নির্বাচনী ইশতিহার ও সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার সঙ্গে সম্পৃক্ত।"

তিনি বলেন, "সরকারের রাজস্ব ও আর্থিক সংশ্লেষ রয়েছে—এমন বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করতে অর্থ মন্ত্রণালয়ের সম্মতি নেওয়ার বিধান রয়েছে। সে কারণে গত বুধবার এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মতি চেয়ে চিঠি দেওয়া হয়েছে।"

এদিকে আগামী অর্থবছরের বাজেটে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আরও কিছু সুবিধা রাখার পরিকল্পনা করছে সরকার। করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (সিএসআর) তহবিলের একটি নির্দিষ্ট অংশ প্রতিবন্ধীদের কল্যাণে ব্যয়ের নির্দেশনা অর্থমন্ত্রীর বাজেট বক্তব্যে থাকতে পারে।

তবে সিএসআর বিষয়ে জাতীয় কোনো নীতিমালা না থাকায় এ নির্দেশনা কতটা বাস্তবায়ন হবে, তা নিয়ে সংশয় রয়েছে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের।

Related Topics

টপ নিউজ

মেট্রোরেল / বয়স্ক / প্রতিবন্ধী / মেট্রোরেলের ভাড়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    অতীত অভিজ্ঞতা ভালো নয়: বিদেশি উদ্ধারকারী দল পাঠানোর প্রস্তাব প্রত্যাখ্যান নেপালের, চায় অর্থ সহায়তা
  • বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান।  ছবি: এএফপি
    তারেক রহমানকে কেন দিল্লিতে চায় ভারত
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ ট্রাম্প প্রশাসনের
  • ছবি: রয়টার্স
    তিব্বত সীমান্তে কৃত্রিম হ্রদের বাঁধ ভেঙে দ্বিতীয় দফা বন্যা, নেপাল ও চীনে উদ্ধার অভিযান স্থগিত
  • কানাডার মন্ট্রিয়লের ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ে ৬ জন গবেষক যোগ দিয়েছেন। ছবি: নাসুনা স্টুয়ার্ট-উলিন/দ্য নিউইয়র্ক টাইমস
    যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয়ের ৪৮ শীর্ষ গবেষক পাড়ি জমালেন কানাডায়
  • ছবি: টিবিএস
    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে এক বছরে ৪,০০০ মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য সরকারের

Related News

  • এমআরটি-১-এর পর এবার এমআরটি-৫ নর্দার্ন রুটের ব্যয় ১২৬ শতাংশ বাড়ানোর প্রস্তাব
  • সুদের খরচ বাদ দিয়ে এমআরটি লাইন-৫-এর ব্যয় কমল ২,২১৭ কোটি টাকা
  • মেট্রোরেলের দুই স্টেশনে বোমা আতঙ্ক: তল্লাশিতে মিলল জর্দার কৌটা ও খালি বস্তা
  • মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে মৃত্যু: সেফটি কমিটির সুপারিশ বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি গঠন
  • উচ্চ আদালতের নির্দেশে মেট্রোরেলের নিরাপত্তায় ৯ সদস্যের কমিটি গঠন 

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অতীত অভিজ্ঞতা ভালো নয়: বিদেশি উদ্ধারকারী দল পাঠানোর প্রস্তাব প্রত্যাখ্যান নেপালের, চায় অর্থ সহায়তা

2
বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান।  ছবি: এএফপি
বাংলাদেশ

তারেক রহমানকে কেন দিল্লিতে চায় ভারত

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ ট্রাম্প প্রশাসনের

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

তিব্বত সীমান্তে কৃত্রিম হ্রদের বাঁধ ভেঙে দ্বিতীয় দফা বন্যা, নেপাল ও চীনে উদ্ধার অভিযান স্থগিত

5
কানাডার মন্ট্রিয়লের ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ে ৬ জন গবেষক যোগ দিয়েছেন। ছবি: নাসুনা স্টুয়ার্ট-উলিন/দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয়ের ৪৮ শীর্ষ গবেষক পাড়ি জমালেন কানাডায়

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে এক বছরে ৪,০০০ মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net