Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 14, 2026
যেভাবে ১১ টন সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত গড়ল ইরান

আন্তর্জাতিক

দ্য নিউ ইয়র্ক টাইমস
02 May, 2026, 01:15 pm
Last modified: 02 May, 2026, 01:15 pm

Related News

  • ইরান যুদ্ধে এ পর্যন্ত ১৪ মার্কিন সেনার মৃত্যু, আহতের সংখ্যা ৪০০ ছাড়াল
  • হরমুজ দিয়ে পরিবাহিত পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
  • পারমাণবিক কর্মসূচির চেয়ে কেন ইরানের কাছে বড় অগ্রাধিকার হয়ে উঠল হরমুজের ‘স্বর্ণাস্ত্র’
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান হতে পারে
  • ইরান যুদ্ধ তীব্র হচ্ছে, ফুরিয়ে আসছে আমেরিকার অস্ত্রের মজুত; ঝুঁকিতে ভবিষ্যৎ লড়াইয়ের সক্ষমতা

যেভাবে ১১ টন সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত গড়ল ইরান

২০১৮ সালে ট্রাম্প যখন ওবামা প্রশাসনের করা চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেন, তখন ইরানের কাছে একটি বোমা বানানোর মতো ইউরেনিয়ামও ছিল না।
দ্য নিউ ইয়র্ক টাইমস
02 May, 2026, 01:15 pm
Last modified: 02 May, 2026, 01:15 pm
স্যাটেলাইট থেকে তোলা ছবিতে ইরানের ইসফাহান সমৃদ্ধকরণ কারখানা। ছবি: রয়টার্স

আট বছর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের সঙ্গে করা পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে আসেন। এরপর থেকে ইরান ২২ হাজার পাউন্ড বা ১১ টন সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত করেছে। ইরান যেন কখনোই পারমাণবিক বোমা বানাতে না পারে, সেই লক্ষ্যে দুই মাস আগে দেশটিতে যুদ্ধ শুরু করে যুক্তরাষ্ট্র। কিন্তু এই বিশাল ইউরেনিয়ামের মজুতের ভবিষ্যৎ কী, তা নিয়ে এখনো রয়েছে ধোঁয়াশা। 

ইউরেনিয়াম এমন একটি উপাদান, যা দিয়ে একটি শহর আলোকিত করা যায়, আবার চাইলে তাকে ধ্বংসও করে দেওয়া যায়। ইউরেনিয়ামের নিম্ন মাত্রা পারমাণবিক চুল্লিতে বিদ্যুৎ উৎপাদনের কাজে লাগে। আর 'সমৃদ্ধকরণ' প্রক্রিয়ার মাধ্যমে এর মাত্রা বাড়িয়ে পারমাণবিক বোমাও তৈরি করা যায়। 

ইউরেনিয়ামের মাত্রা যত বাড়তে থাকে, এটিকে সমৃদ্ধ করার কাজ তত সহজ ও দ্রুত হতে থাকে। শূন্য থেকে ২০ শতাংশে পৌঁছানো যতটা কঠিন, ২০ থেকে ৬০ শতাংশ বা পারমাণবিক অস্ত্রের জন্য প্রয়োজনীয় ৯০ শতাংশে পৌঁছানো তার চেয়ে অনেক সহজ।

মজুত বৃদ্ধির আদ্যোপান্ত

২০০৬ সালে ইরান বড় আকারে ইউরেনিয়াম সমৃদ্ধ করা শুরু করে। তখন তারা দাবি করেছিল, এই কাজ শুধুই শান্তিপূর্ণ উদ্দেশ্যে করা হচ্ছে। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) প্রতিবেদন অনুযায়ী, এর পরের কয়েক বছরে এই মজুত ক্রমেই বাড়তে থাকে।

ওবামা প্রশাসনের করা চুক্তি ট্রাম্প বাতিল করার পরই সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত বাড়াতে থাকে ইরান। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস

২০১০ সালে ইরান ঘোষণা দেয়, তারা একটি গবেষণা চুল্লির জ্বালানি তৈরির জন্য ২০ শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করবে। আনুষ্ঠানিক নীতিমালা অনুযায়ী, বেসামরিক কাজে ইউরেনিয়াম ব্যবহারের এটিই সর্বোচ্চ মাত্রা। 

মজুত বাড়তে থাকায়, এটিকে নিয়ন্ত্রণে আনতে ওবামা প্রশাসন আলোচনা শুরু করে। ২০১৫ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ছয় পরাশক্তির সঙ্গে ইরানের একটি চুক্তি হয়। চুক্তিতে বলা হয়, আগামী ১৫ বছরের জন্য ইরান তাদের ইউরেনিয়ামের মাত্রা ৩ দশমিক ৬৭ শতাংশের বেশি বাড়াতে পারবে না এবং মজুতের পরিমাণও সীমিত রাখতে হবে। 

এই চুক্তির আওতায় তেহরান ২৫ হাজার পাউন্ড বা ১২ দশমিক ৫ টন সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে পাঠায় এবং নিজেদের মজুত ৬৬০ পাউন্ডের নিচে নামিয়ে আনে।

২০১৮ সালে ট্রাম্প যখন এই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেন এবং ইরানের ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপিয়ে দেন, তখন ইরানের কাছে একটি বোমা বানানোর মতো ইউরেনিয়ামও ছিল না।

কিন্তু এরপরই ইরান অধিক মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করা শুরু করে। শুরুতে তারা পশ্চিমা দেশগুলোকে চাপে ফেলতে নিম্ন মাত্রায় সমৃদ্ধকরণ করে। এরপর ২০২১ সালের শুরুতে, ট্রাম্প ক্ষমতা ছাড়ার ঠিক আগে, তারা এই মাত্রা ২০ শতাংশে নিয়ে যায়।

বাইডেন প্রশাসন বাতিল হয়ে যাওয়া চুক্তির কিছু অংশ পুনরায় চালুর চেষ্টা করলেও তা ব্যর্থ হয়। এই আলোচনার পুরোটা সময়জুড়েই ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা নজিরবিহীনভাবে বাড়াতে থাকে। এক পর্যায়ে তারা এটিকে ৬০ শতাংশে নিয়ে যায়—যা পারমাণবিক বোমার জন্য প্রয়োজনীয় মাত্রার খুব কাছাকাছি। 

২০২৫ সালে ট্রাম্প পুনরায় ক্ষমতায় আসার পর ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের হার অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। আইএইএ যখন থেকে ইরানের পারমাণবিক কর্মসূচির হিসাব রাখা শুরু করেছে, এরপর থেকে এবারই সবচেয়ে দ্রুত গতিতে দেশটিতে সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ বাড়তে দেখা গেছে।   

কোথায় এই মজুত?

২০২৫ সালের জুনে ১২ দিনের যুদ্ধ চলাকালে, যুক্তরাষ্ট্র ইরানের নাতাঞ্জ ও ফোরদোর সমৃদ্ধকরণ কারখানাগুলোতে এবং ইসফাহানের ইউরেনিয়াম সংরক্ষণের সুড়ঙ্গগুলোতে বোমা হামলা চালায়। এর এক মাস পর আইএইএ-র সঙ্গে সব ধরনের সহযোগিতা স্থগিত করে ইরান। ফলে দেশটির সমৃদ্ধকরণ কেন্দ্রগুলোর ওপর আন্তর্জাতিক নজরদারিও বন্ধ হয়ে যায়।

স্যাটেলাইট নজরদারি সত্ত্বেও সরাসরি পরিদর্শনের সুযোগ না থাকায় এই ১১ টন মজুত বর্তমানে কোথায় আছে তা নিশ্চিত করে বলা সম্ভব হচ্ছে না।

তেজস্ক্রিয় ও রাসায়নিকভাবে বিপজ্জনক এই মজুতের কিছু অংশ হয়তো যুদ্ধের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বা লুকিয়ে রাখা হয়েছে। ফলে সেগুলোতে পৌঁছানো বা সেগুলো ধ্বংস করা বেশ কঠিন। এমনকি এসব মজুত আদৌ টিকে আছে কি না, তা নিশ্চিত করাও এখন এক বড় চ্যালেঞ্জ।

বিশেষজ্ঞরা বলছেন, ইরান যদি মাটি খুঁড়ে এই ইউরেনিয়াম বের করতে সক্ষমও হয়, তবু এটিকে পারমাণবিক অস্ত্রে পরিণত করতে কয়েক মাস, এমনকি এক বছরের বেশি সময় লাগতে পারে। তারা আরও জানান, যুদ্ধ শুরুর সময় ইরানের দিক থেকে তাৎক্ষণিক কোনো পারমাণবিক হুমকি ছিল না।

ট্রাম্প প্রশাসনের দাবি, মার্কিন স্যাটেলাইটগুলো মাটির গভীরে চাপা পড়া ওই ইউরেনিয়ামের ওপর নজর রাখছে। তাদের মতে, পারমাণবিক স্থাপনাগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি এবং প্রযুক্তিগত সক্ষমতা নষ্ট হওয়ায় এই মজুত ইরানের আর কোনো কাজেই আসবে না।

তবে বিশ্লেষকরা এই দাবি নিয়ে সংশয় প্রকাশ করেছেন। তাদের মতে, ইরান গত বছর ইসফাহান স্থাপনার পাশের পাহাড়ি সুড়ঙ্গগুলোতে একটি নতুন সমৃদ্ধকরণ কারখানা তৈরি করে থাকতে পারে। তেহরান তাদের ইউরেনিয়ামের মূল মজুত এই এলাকাতেই সংরক্ষণ করে বলে ধারণা করা হচ্ছে। 

বিশ্লেষকদের মতে, যদি এই ধারণা সত্যি হয়, তবে বলা যায় ইরানের কাছে হয়তো কোনো গোপন স্থাপনা রয়েছে, যেখানে তারা পারমাণবিক বোমা বানানোর জন্য নতুন করে ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারে। 

Related Topics

টপ নিউজ

ইরান যুদ্ধ / ইউরেনিয়াম সমৃদ্ধকরণ / পারমাণবিক অস্ত্র / যুক্তরাষ্ট্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    নিজেদের নির্বাচিত প্রধানমন্ত্রীর বিরুদ্ধেই আবারও রাজপথে নেপালের জেন-জিরা, কিন্তু কেন?
  • ছবি: সংগৃহীত
    ছাত্রশিবির থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম
  • ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
    আমরাই হব হরমুজের ‘অভিভাবক’, মোটা অঙ্কের পারিশ্রমিক নেব: ট্রাম্প
  • টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
    টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
  • ছবি: এপি
    হরমুজ দিয়ে পরিবাহিত পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
  • টোকিওতে বিমান সংস্থা অ্যারোফ্লোটের কার্যালয়। ছবি: নিউ ইয়র্ক টাইমস
    যেভাবে জাপানকে গুপ্তচরদের আস্তানা বানালেন পুতিন

Related News

  • ইরান যুদ্ধে এ পর্যন্ত ১৪ মার্কিন সেনার মৃত্যু, আহতের সংখ্যা ৪০০ ছাড়াল
  • হরমুজ দিয়ে পরিবাহিত পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
  • পারমাণবিক কর্মসূচির চেয়ে কেন ইরানের কাছে বড় অগ্রাধিকার হয়ে উঠল হরমুজের ‘স্বর্ণাস্ত্র’
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান হতে পারে
  • ইরান যুদ্ধ তীব্র হচ্ছে, ফুরিয়ে আসছে আমেরিকার অস্ত্রের মজুত; ঝুঁকিতে ভবিষ্যৎ লড়াইয়ের সক্ষমতা

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

নিজেদের নির্বাচিত প্রধানমন্ত্রীর বিরুদ্ধেই আবারও রাজপথে নেপালের জেন-জিরা, কিন্তু কেন?

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ছাত্রশিবির থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম

3
ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

আমরাই হব হরমুজের ‘অভিভাবক’, মোটা অঙ্কের পারিশ্রমিক নেব: ট্রাম্প

4
টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
বাংলাদেশ

টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা

5
ছবি: এপি
আন্তর্জাতিক

হরমুজ দিয়ে পরিবাহিত পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

6
টোকিওতে বিমান সংস্থা অ্যারোফ্লোটের কার্যালয়। ছবি: নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

যেভাবে জাপানকে গুপ্তচরদের আস্তানা বানালেন পুতিন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net