Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 17, 2026
অন্তর্বর্তী সরকারের আমলে বাতিল ৩১ নবায়নযোগ্য বিদ্যুৎ প্রকল্প পুনর্বিবেচনা করছে সরকার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 April, 2026, 07:20 pm
Last modified: 27 April, 2026, 07:30 pm

Related News

  • দেশে এখন কোনো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র নেই, ক্যাপাসিটি চার্জও দিচ্ছে না সরকার: জ্বালানিমন্ত্রী
  • গ্রামে গেলে বিদ্যুৎ সংকট নিয়ে বিব্রত হতে হয়: সংসদে সরকারদলীয় এমপি
  • হামে শিশুমৃত্যু: ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
  • তেলের মজুদ ৩ মাসে উন্নীত ও আমদানির উৎস বহুমুখী করার প্রস্তাব সংসদীয় বিশেষ কমিটির
  • বিদ্যুৎ সরবরাহ পর্যাপ্ত, তবে পিক আওয়ারে সাময়িক বিভ্রাট থাকছে: বিদ্যুৎমন্ত্রী

অন্তর্বর্তী সরকারের আমলে বাতিল ৩১ নবায়নযোগ্য বিদ্যুৎ প্রকল্প পুনর্বিবেচনা করছে সরকার

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী বলেন, ‘বিদ্যুৎ খাত আগেই নাজুক অবস্থায় ছিল। তবে অন্তর্বর্তী সরকারের নীতিগত পদক্ষেপ কার্যত এটিকে আইসিইউতে পাঠিয়ে দিয়েছে।’
টিবিএস রিপোর্ট
27 April, 2026, 07:20 pm
Last modified: 27 April, 2026, 07:30 pm
সোমবার (২৭ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত চতুর্থ বাংলাদেশ-চীন নবায়নযোগ্য জ্বালানি ফোরামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। ছবি: সিপিডির সৌজন্যে

অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের আমলে বাতিল হওয়া ৩১টি নবায়নযোগ্য জ্বালানি বিদ্যুৎ প্রকল্পের লেটার অব ইনটেন্ট (এলওআই) বা সম্মতিপত্র পুনর্বহালের উদ্যোগ নিয়েছে সরকার।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এ তথ্য জানিয়ে বলেছেন, যোগ্যতার ভিত্তিতে প্রকল্পগুলো পুনর্মূল্যায়ন করে সিদ্ধান্ত নেওয়া হবে।

সোমবার (২৭ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত চতুর্থ বাংলাদেশ-চীন নবায়নযোগ্য জ্বালানি ফোরামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সিটিমিড গ্রুপের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সাকির আহমেদ বলেন, অন্তর্বর্তীকালীন সময়ে নেওয়া নীতিগত সিদ্ধান্তগুলো বিদ্যুৎ খাতের দুর্বলতা আরও বাড়িয়েছে।

এসময় তিনি বলেন, 'আমি এসব প্রকল্প আবার খুলে দিচ্ছি। যোগ্যতার ভিত্তিতে মূল্যায়ন করে যেগুলো কার্যকর, সেগুলো রাখা হবে।'

তিনি আরও বলেন, 'কোন কারণ ও কী ভিত্তিতে এসব প্রকল্প বাতিল করা হয়েছিল, তা আমার মন্ত্রণালয়কে উপস্থাপন করতে বলেছি। আশা করছি, আগামী ৮ থেকে ১০ দিনের মধ্যে আমরা করণীয় নির্ধারণ করতে পারব।'

ইকবাল হাসান মাহমুদ বলেন, 'বিদ্যুৎ খাত আগেই নাজুক অবস্থায় ছিল। তবে অন্তর্বর্তী সরকারের নীতিগত পদক্ষেপ কার্যত এটিকে আইসিইউতে পাঠিয়ে দিয়েছে।'

তিনি বলেন, আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও ৩৭টি এলওআই বাতিল করা হয়েছে, যেখানে প্রকল্পগুলো চালু রাখা বা পুনরায় আলোচনা করার কথা ছিল। এতে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগকারীদের আস্থা উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

এ বিষয়ে প্রতিক্রিয়ায় ইকবাল হাসান মাহমুদ বলেন, সরকার এসব প্রকল্পের সম্মতিপত্র পুনর্বহালের উদ্যোগ নিয়েছে।

মন্ত্রী আরও বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।

তিনি বলেন, 'আজই যদি শুরু করা যেত, আমরা করতাম। কিন্তু আগে কিছু প্রশাসনিক প্রক্রিয়া সহজ করতে হবে। তারপরও আমরা দ্রুত এগোচ্ছি, কারণ বর্তমান জ্বালানি পরিস্থিতিতে আমাদের সামনে অন্য কোনো বিকল্প নেই।'

ড. ইউনূস দায়িত্ব নেওয়ার প্রায় এক মাস পরে ২০২৪ সালের সেপ্টেম্বরে এই নবায়নযোগ্য বিদ্যুৎ প্রকল্পগুলোর এলওআই বাতিল করা হয়।

তখন সরকার বলেছিল, ২০১০ সালের কুইক এনার্জি সাপ্লাই (স্পেশাল প্রভিশন) আইনের আওতায় আওয়ামী লীগ আমলে প্রতিযোগিতামূলক দরপত্র ছাড়াই এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছিল।

জ্বালানি বিশেষজ্ঞরা তখন এ সিদ্ধান্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, এতে বিনিয়োগকারীদের আস্থা ও নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণে দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব পড়বে।

বাতিল হওয়া প্রকল্পগুলোর মোট উৎপাদন সক্ষমতা ছিল প্রায় ৩ হাজার ৩০০ মেগাওয়াট। এর মধ্যে বেশিরভাগই সৌরবিদ্যুৎ, প্রায় ৩০০ মেগাওয়াট বায়ুবিদ্যুৎ এবং ২৫ মেগাওয়াট বর্জ্যভিত্তিক বিদ্যুৎ প্রকল্প ছিল।

বিশ্লেষকদের মতে, প্রকল্পগুলো বাতিল না হলে ক্লির এনার্জি রূপান্তরের ক্ষেত্রে বাংলাদেশ আরও শক্ত অবস্থানে থাকতে পারত।

Related Topics

টপ নিউজ

ড. ইউনূস / সম্মতিপত্র / নবায়নযোগ্য বিদ্যুৎ প্রকল্প / পুনর্বহালের উদ্যোগ / ইকবাল হাসান মাহমুদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বিডা, বেজা ও পিপিপি বিলুপ্ত করে 'ইনভেস্ট বাংলাদেশ বিল-২০২৬' পাস, বিরোধী দলের আপত্তি
  • ছবি: ভিডিও থেকে নেওয়া
    শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন এইচএসসি পরীক্ষার্থীরা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ঢাকা-সিলেট রুটে বিরতিহীন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’ ট্রেন চালুর অনুমোদন, ঢাকা-কুড়িগ্রাম রুটেও আসছে নতুন ট্রেন
  • মেসির সঙ্গে প্রথম সাক্ষাতের সময় ইয়ামাল ছিলেন শিশু, আর মেসি ছিলেন ২০ বছর বয়সী এক উদীয়মান তারকা। ছবি: সংগৃহীত
    মেসির কোলের সেই শিশুই এখন ১৯ বছর পর বিশ্বকাপ ফাইনালে তার প্রতিপক্ষ
  • ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর ফকল্যান্ড দ্বীপপুঞ্জসংক্রান্ত একটি বিতর্কিত ব্যানার নিয়ে উদযাপন করেন কয়েকজন আর্জেন্টাইন খেলোয়াড়। ছবি: রয়টার্স
    ফাইনালে উঠে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ব্যানার নিয়ে উদযাপন: ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা
  • ছবি: দ্য টেলিগ্রাফ
    গ্রিন কার্ডের জন্য ১ লাখ ডলার ফি নেওয়ার পরিকল্পনা ট্রাম্পের

Related News

  • দেশে এখন কোনো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র নেই, ক্যাপাসিটি চার্জও দিচ্ছে না সরকার: জ্বালানিমন্ত্রী
  • গ্রামে গেলে বিদ্যুৎ সংকট নিয়ে বিব্রত হতে হয়: সংসদে সরকারদলীয় এমপি
  • হামে শিশুমৃত্যু: ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
  • তেলের মজুদ ৩ মাসে উন্নীত ও আমদানির উৎস বহুমুখী করার প্রস্তাব সংসদীয় বিশেষ কমিটির
  • বিদ্যুৎ সরবরাহ পর্যাপ্ত, তবে পিক আওয়ারে সাময়িক বিভ্রাট থাকছে: বিদ্যুৎমন্ত্রী

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিডা, বেজা ও পিপিপি বিলুপ্ত করে 'ইনভেস্ট বাংলাদেশ বিল-২০২৬' পাস, বিরোধী দলের আপত্তি

2
ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন এইচএসসি পরীক্ষার্থীরা

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা-সিলেট রুটে বিরতিহীন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’ ট্রেন চালুর অনুমোদন, ঢাকা-কুড়িগ্রাম রুটেও আসছে নতুন ট্রেন

4
মেসির সঙ্গে প্রথম সাক্ষাতের সময় ইয়ামাল ছিলেন শিশু, আর মেসি ছিলেন ২০ বছর বয়সী এক উদীয়মান তারকা। ছবি: সংগৃহীত
খেলা

মেসির কোলের সেই শিশুই এখন ১৯ বছর পর বিশ্বকাপ ফাইনালে তার প্রতিপক্ষ

5
ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর ফকল্যান্ড দ্বীপপুঞ্জসংক্রান্ত একটি বিতর্কিত ব্যানার নিয়ে উদযাপন করেন কয়েকজন আর্জেন্টাইন খেলোয়াড়। ছবি: রয়টার্স
খেলা

ফাইনালে উঠে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ব্যানার নিয়ে উদযাপন: ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা

6
ছবি: দ্য টেলিগ্রাফ
আন্তর্জাতিক

গ্রিন কার্ডের জন্য ১ লাখ ডলার ফি নেওয়ার পরিকল্পনা ট্রাম্পের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net