Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 30, 2026
গ্রামে গেলে বিদ্যুৎ সংকট নিয়ে বিব্রত হতে হয়: সংসদে সরকারদলীয় এমপি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
08 July, 2026, 07:45 pm
Last modified: 08 July, 2026, 07:48 pm

Related News

  • সারের চাহিদা ৫৮ লাখ টনের বেশি, ঘাটতি নেই: কৃষিমন্ত্রী
  • ২১০ কোটি ডলারের সম্পদ সচল করতে থার্ড টার্মিনালে অতিরিক্ত ৯০২ কোটি টাকা বরাদ্দ
  • লংমার্চে ১ লাখ লিটার তেল লাগবে, সংকট থাকলে এ জ্বালানি কোথায় পাবে বিরোধীদল: শাহে আলম
  • তিন মাস আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণ করে জ্বালানির মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেবে অর্থ মন্ত্রণালয়
  • দুষ্টু লোকেরা বলে টুকু আসে, টুকু যায়—গ্যাস-বিদ্যুৎ কতক্ষণ থাকে বোঝা যায় না: রুমিন ফারহানা

গ্রামে গেলে বিদ্যুৎ সংকট নিয়ে বিব্রত হতে হয়: সংসদে সরকারদলীয় এমপি

মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, ‘গ্রামে-গঞ্জে বিদ্যুৎ এখন বড় ইস্যু। আমরা যখন গ্রামে যাই, এই ইস্যু আমাদের বিব্রত করে, অস্বস্তিতে ফেলে।’
টিবিএস রিপোর্ট
08 July, 2026, 07:45 pm
Last modified: 08 July, 2026, 07:48 pm
ছবি: সংগৃহীত

গ্রামাঞ্চলে বিদ্যুতের সংকট সরকারদলীয় সংসদ সদস্যদেরও অস্বস্তিতে ফেলছে বলে জানিয়েছেন জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল। তিনি বলেছেন, গ্রামে গেলে বিদ্যুৎ সমস্যার বিষয়ে স্থানীয় মানুষের প্রশ্নের মুখে পড়তে হয়।

বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদের ত্রয়োদশ সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ২১তম কার্যদিবসে সম্পূরক প্রশ্নে তিনি এ কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, 'গ্রামে-গঞ্জে বিদ্যুৎ এখন বড় ইস্যু। আমরা যখন গ্রামে যাই, এই ইস্যু আমাদের বিব্রত করে, অস্বস্তিতে ফেলে।'

নিজ নির্বাচনি এলাকার পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, মেলান্দহ ও মাদারগঞ্জ উপজেলায় পিক আওয়ারে বিদ্যুতের চাহিদা ৪৩ মেগাওয়াট হলেও বর্তমানে সরবরাহ পাওয়া যাচ্ছে মাত্র ২৭ মেগাওয়াট। আবার অফ-পিক আওয়ারে ৩৮ মেগাওয়াট চাহিদার বিপরীতে সরবরাহ করা হচ্ছে ২৫ মেগাওয়াট। এতে এলাকায় গড়ে ৩৪ থেকে ৩৮ শতাংশ লোডশেডিং হচ্ছে। তিনি জানতে চান, এ পরিস্থিতি থেকে কবে নাগাদ উত্তরণ সম্ভব হবে এবং কবে বিদ্যুতের গ্রাহকদের নিরবচ্ছিন্ন সরবরাহের আশ্বাস দেওয়া যাবে।

জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, ময়মনসিংহ অঞ্চলে বিদ্যুৎ সঞ্চালন (ট্রান্সমিশন) ব্যবস্থায় সমস্যা রয়েছে। এ কারণে সরকার নতুন ট্রান্সমিশন লাইন নির্মাণের প্রকল্প হাতে নিয়েছে। তবে বড় বড় টাওয়ার নির্মাণের জন্য জমি অধিগ্রহণে আইনি জটিলতার কারণে প্রকল্প বাস্তবায়ন বিলম্ব হয়েছে।

মন্ত্রী জানান, জয়দেবপুর-শম্ভুগঞ্জ ট্রান্সমিশন লাইনের জন্য ভালুকায় এক জমির মালিকের করা মামলায় সরকার জয়ী হলেও এখনো কাজ শুরু করা যায়নি। তবে স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে আলোচনা হয়েছে এবং তার সহযোগিতায় দ্রুত কাজ শুরু করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

মন্ত্রী বলেন, ট্রান্সমিশন লাইন নির্মাণ শেষ হলে ময়মনসিংহ অঞ্চলের, বিশেষ করে জামালপুরসহ আশপাশের এলাকার বিদ্যুৎ সংকট উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

Related Topics

টপ নিউজ

জাতীয় সংসদ / জামালপুর / বিদ্যুৎ / সংসদ সদস্য / ইকবাল হাসান মাহমুদ / জ্বালানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। ছবি: উইকিপিডিয়া
    কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, আজ রাতেই ১৬ গেট খোলার প্রস্তুতি
  • মুনাফা বাড়ায় ২০২৫-২৬ অর্থবছরের জন্য ১৯০% লভ্যাংশ ঘোষণা ওয়ালটনের
    মুনাফা বাড়ায় ২০২৫-২৬ অর্থবছরের জন্য ১৯০% লভ্যাংশ ঘোষণা ওয়ালটনের
  • চট্টগ্রামের লালদিয়া কনটেইনার টার্মিনালের প্রস্তাবিত নকশা। ছবি: এপিএম টার্মিনালসের সৌজন্যে
    ৫৫০ মিলিয়ন ডলার বিনিয়োগে লালদিয়া কনটেইনার টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন আগামীকাল 
  • ফাইল ছবি: এএফপি
    পশ্চিমাদের বিরুদ্ধে ‘ঐক্য’ দেখাতে কিরগিজস্তান সম্মেলনে যোগ দিচ্ছেন রাশিয়া-চীন-ইরানের নেতারা
  • ডোনাল্ড ট্রাম্প ও ব্যারন ট্রাম্প। ছবি: এপি
    ইরানের হিট লিস্টে নাম: ভয়ে নিঃসঙ্গ জীবন কাটাচ্ছেন ট্রাম্পের ছেলে, যান না বাইরেও
  • ৬ মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের উদ্যোগ সরকারের, শিক্ষক সংকট কাটাতে দেবে প্রণোদনা
    ৬ মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের উদ্যোগ সরকারের, শিক্ষক সংকট কাটাতে দেবে প্রণোদনা

Related News

  • সারের চাহিদা ৫৮ লাখ টনের বেশি, ঘাটতি নেই: কৃষিমন্ত্রী
  • ২১০ কোটি ডলারের সম্পদ সচল করতে থার্ড টার্মিনালে অতিরিক্ত ৯০২ কোটি টাকা বরাদ্দ
  • লংমার্চে ১ লাখ লিটার তেল লাগবে, সংকট থাকলে এ জ্বালানি কোথায় পাবে বিরোধীদল: শাহে আলম
  • তিন মাস আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণ করে জ্বালানির মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেবে অর্থ মন্ত্রণালয়
  • দুষ্টু লোকেরা বলে টুকু আসে, টুকু যায়—গ্যাস-বিদ্যুৎ কতক্ষণ থাকে বোঝা যায় না: রুমিন ফারহানা

Most Read

1
কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। ছবি: উইকিপিডিয়া
বাংলাদেশ

কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, আজ রাতেই ১৬ গেট খোলার প্রস্তুতি

2
মুনাফা বাড়ায় ২০২৫-২৬ অর্থবছরের জন্য ১৯০% লভ্যাংশ ঘোষণা ওয়ালটনের
অর্থনীতি

মুনাফা বাড়ায় ২০২৫-২৬ অর্থবছরের জন্য ১৯০% লভ্যাংশ ঘোষণা ওয়ালটনের

3
চট্টগ্রামের লালদিয়া কনটেইনার টার্মিনালের প্রস্তাবিত নকশা। ছবি: এপিএম টার্মিনালসের সৌজন্যে
অর্থনীতি

৫৫০ মিলিয়ন ডলার বিনিয়োগে লালদিয়া কনটেইনার টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন আগামীকাল 

4
ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

পশ্চিমাদের বিরুদ্ধে ‘ঐক্য’ দেখাতে কিরগিজস্তান সম্মেলনে যোগ দিচ্ছেন রাশিয়া-চীন-ইরানের নেতারা

5
ডোনাল্ড ট্রাম্প ও ব্যারন ট্রাম্প। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের হিট লিস্টে নাম: ভয়ে নিঃসঙ্গ জীবন কাটাচ্ছেন ট্রাম্পের ছেলে, যান না বাইরেও

6
৬ মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের উদ্যোগ সরকারের, শিক্ষক সংকট কাটাতে দেবে প্রণোদনা
বাংলাদেশ

৬ মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের উদ্যোগ সরকারের, শিক্ষক সংকট কাটাতে দেবে প্রণোদনা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net