Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 10, 2026
সমস্যাগ্রস্ত ব্যাংকগুলোর আমানতকারীদের টাকা সুদসহ ফেরত দেওয়া হবে: সংসদে অর্থমন্ত্রী

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
08 July, 2026, 08:10 pm
Last modified: 08 July, 2026, 08:26 pm

Related News

  • গ্রামে গেলে বিদ্যুৎ সংকট নিয়ে বিব্রত হতে হয়: সংসদে সরকারদলীয় এমপি
  • চীনে কাঁঠাল রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয়ের আশা প্রধানমন্ত্রীর
  • অনার্স পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষার পরিকল্পনা সরকারের: প্রধানমন্ত্রী
  • আইসিটির ১৭ মামলায় আসামিদের পক্ষে ৪৪ জন আইনজীবী নিয়োগ দিয়েছে সরকার
  • জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: চিফ হুইপ 

সমস্যাগ্রস্ত ব্যাংকগুলোর আমানতকারীদের টাকা সুদসহ ফেরত দেওয়া হবে: সংসদে অর্থমন্ত্রী

তিনি আমানতকারীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, ‘সরকার জনগণের স্বার্থ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ এবং সবাই তাদের অর্থ সুদসহ ফিরে পাবেন।’
টিবিএস রিপোর্ট
08 July, 2026, 08:10 pm
Last modified: 08 July, 2026, 08:26 pm
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: সংগৃহীত

সমস্যাগ্রস্ত ব্যাংকগুলোর আমানতকারীদের টাকা সুদসহ ফেরত দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, সমস্যাগ্রস্ত ব্যাংকগুলোর আমানতকারীদের অর্থ সুদসহ ফেরত দেওয়া হবে ইনশাআল্লাহ। এক্ষেত্রে 'হেয়ার কাট' [আমানতের একটি অংশ কেটে নেওয়া] হবে না। তবে লোকসানি ব্যাংকগুলোর আর্থিক অবস্থা বিবেচনায় এ প্রক্রিয়ায় কিছুটা সময় লাগবে।

বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদের ত্রয়োদশ সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ২১তম কার্যদিবসে কার্যপ্রণালি বিধির ৭১ বিধিতে উত্থাপিত জরুরি জন-গুরুত্বসম্পন্ন নোটিশের জবাবে তিনি এ কথা বলেন।

এর আগে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু ব্যাংক খাতের অনিয়ম ও অর্থপাচারের ঘটনায় জড়িত ব্যক্তি ও মালিকদের কঠোর শাস্তি নিশ্চিত করে তাদের সম্পত্তি নিলামে বিক্রি করে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার দাবি জানান।

জবাবে অর্থমন্ত্রী বলেন, 'একটি নির্বাচিত সরকারের দায়িত্ব হলো এই সংকটের ন্যায়সঙ্গত সমাধান করা।'

তবে তিনি জানান, সংশ্লিষ্ট ব্যাংকগুলো বর্তমানে বড় ধরনের লোকসানে রয়েছে এবং প্রতিদিন সেই লোকসান বাড়ছে। ফলে আমানত ও সুদ পরিশোধে সময় প্রয়োজন হবে।

তিনি আমানতকারীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, 'সরকার জনগণের স্বার্থ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ এবং সবাই তাদের অর্থ সুদসহ ফিরে পাবেন।'

অর্থমন্ত্রী জানান, আর্থিক খাত পুনর্গঠনে সরকার 'ব্যাংক রেজুলেশন আইন, ২০২৬'-এর আওতায় একটি বহুমাত্রিক রেজুলেশন কাঠামো বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে সমস্যাগ্রস্ত পাঁচটি ব্যাংক—এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক—একীভূত করে নতুন 'ইসলামী ব্যাংক পিএলসি' গঠন করা হয়েছে।

এর ফলে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর সব আমানতকারীর দাবি নতুন ব্যাংকে সংরক্ষিত হয়েছে বলে তিনি জানান।

তিনি আরও বলেন, 'আমানত সুরক্ষা আইন, ২০২৬'-এর মাধ্যমে সুরক্ষিত আমানতের সীমা ১ লাখ টাকা থেকে বাড়িয়ে ২ লাখ টাকা করা হয়েছে। পাশাপাশি পাঁচটি ব্যাংকের ঋণ অনিয়ম ও অর্থপাচারের ঘটনায় বিশেষ ফরেনসিক অডিট চলছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে দায়ীদের সম্পদ পুনরুদ্ধার ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।

অর্থমন্ত্রী বলেন, ব্যাংক রেজুলেশন আইনের ৫৭ ধারার আওতায় দায়ী ব্যক্তিদের সম্পদ ও আয় রাষ্ট্রের নিয়ন্ত্রণে নিয়ে প্রয়োজনে বিক্রি বা নিলামের মাধ্যমে আমানতকারীদের অর্থ পুনরুদ্ধারের সুযোগ রয়েছে। একই সঙ্গে বিদেশে পাচার হওয়া অর্থ ফেরাতে আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের কার্যক্রমও চলছে।

নোটিশে রেহানা আক্তার রানু বলেন, ব্যাংক খাতের দুর্নীতি ও অর্থপাচারের কারণে লাখো আমানতকারী তাদের কষ্টার্জিত অর্থ তুলতে পারছেন না।

তিনি বলেন, এটি শুধু আর্থিক সংকট নয়, অনেকের চিকিৎসা, সন্তানের পড়াশোনা, মেয়ের বিয়ে কিংবা ক্ষুদ্র ব্যবসার মূলধন আটকে যাওয়ার মানবিক সংকটও সৃষ্টি করেছে।

তিনি ব্যাংক লুটেরাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তাদের সম্পত্তি নিলামে বিক্রি করে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার দাবি জানান।

একই সঙ্গে 'হেয়ার কাট' নীতির সমালোচনা করে বলেন, ব্যাংক মালিকদের অনিয়মের দায় আমানতকারীদের ওপর চাপানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

Related Topics

টপ নিউজ

অর্থমন্ত্রী / আমির খসরু মাহমুদ চৌধুরী / আমানতকারী / জাতীয় সংসদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিঙ্গার বাংলাদেশ: একসময়ের ‘ব্লু-চিপ’ কোম্পানি যেভাবে লোকসানের বেড়াজালে
    সিঙ্গার বাংলাদেশ: একসময়ের ‘ব্লু-চিপ’ কোম্পানি যেভাবে লোকসানের বেড়াজালে
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ১০% শেয়ার ছাড়লেই ডাইরেক্ট লিস্টিং: ইউনিলিভার-ইনসেপটার মতো বড় কোম্পানিকে বাজারে আনতে চায় বিএসইসি
  • মঙ্গলবার নতুন উড়োজাহাজে করেই তুরস্ক গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরানের হামলার ভয়ে পুরোনো এয়ার ফোর্স ওয়ানেই তুরস্ক ছাড়লেন ট্রাম্প, ব্রিটেনে পৌঁছে উঠলেন নতুন জেটে
  • ছবি: সংগৃহীত
    সায়েদাবাদ হবে শুধু সিটি টার্মিনাল, আন্তঃজেলা বাস যাবে কাঁচপুরে: ডিএসসিসি প্রশাসক
  • আজ বৃহস্পতিবার চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সিসিসিআই কনফারেন্স হলে ইতালীয় টেক্সটাইল প্রযুক্তি বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। ছবি: টিবিএস
    বাংলাদেশে কারখানা স্থাপনে ওয়ান পেইজ-লাইসেন্স পাবেন বিদেশি বিনিয়োগকারীরা: সিসিসিআই সভাপতি
  • তুরস্কের আঙ্কারায় গতকাল বুধবার বক্তব্য প্রদানের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার সঙ্গে আরও দেখা যাচ্ছে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং তার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে। ছবি: রয়টার্স
    আবারও ইরান যুদ্ধ শুরু করে রাজনৈতিক সংকটেই নিজেকে সঁপে দিলেন ট্রাম্প

Related News

  • গ্রামে গেলে বিদ্যুৎ সংকট নিয়ে বিব্রত হতে হয়: সংসদে সরকারদলীয় এমপি
  • চীনে কাঁঠাল রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয়ের আশা প্রধানমন্ত্রীর
  • অনার্স পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষার পরিকল্পনা সরকারের: প্রধানমন্ত্রী
  • আইসিটির ১৭ মামলায় আসামিদের পক্ষে ৪৪ জন আইনজীবী নিয়োগ দিয়েছে সরকার
  • জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: চিফ হুইপ 

Most Read

1
সিঙ্গার বাংলাদেশ: একসময়ের ‘ব্লু-চিপ’ কোম্পানি যেভাবে লোকসানের বেড়াজালে
অর্থনীতি

সিঙ্গার বাংলাদেশ: একসময়ের ‘ব্লু-চিপ’ কোম্পানি যেভাবে লোকসানের বেড়াজালে

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

১০% শেয়ার ছাড়লেই ডাইরেক্ট লিস্টিং: ইউনিলিভার-ইনসেপটার মতো বড় কোম্পানিকে বাজারে আনতে চায় বিএসইসি

3
মঙ্গলবার নতুন উড়োজাহাজে করেই তুরস্ক গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের হামলার ভয়ে পুরোনো এয়ার ফোর্স ওয়ানেই তুরস্ক ছাড়লেন ট্রাম্প, ব্রিটেনে পৌঁছে উঠলেন নতুন জেটে

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সায়েদাবাদ হবে শুধু সিটি টার্মিনাল, আন্তঃজেলা বাস যাবে কাঁচপুরে: ডিএসসিসি প্রশাসক

5
আজ বৃহস্পতিবার চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সিসিসিআই কনফারেন্স হলে ইতালীয় টেক্সটাইল প্রযুক্তি বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। ছবি: টিবিএস
অর্থনীতি

বাংলাদেশে কারখানা স্থাপনে ওয়ান পেইজ-লাইসেন্স পাবেন বিদেশি বিনিয়োগকারীরা: সিসিসিআই সভাপতি

6
তুরস্কের আঙ্কারায় গতকাল বুধবার বক্তব্য প্রদানের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার সঙ্গে আরও দেখা যাচ্ছে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং তার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আবারও ইরান যুদ্ধ শুরু করে রাজনৈতিক সংকটেই নিজেকে সঁপে দিলেন ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net