Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 16, 2026
ঘরের মাঠে ড্র, ফাইনালের পথ কঠিন হলো রিয়ালের

খেলা

টিবিএস ডেস্ক
28 April, 2021, 03:30 am
Last modified: 28 April, 2021, 03:37 am

Related News

  • রোনালদো কি আল নাসর ছাড়ছেন?
  • ব্রাজিলের নতুন কোচ কার্লো আনচেলত্তি, ২৬ মে দায়িত্ব নেবেন
  • ৭২ ঘণ্টা বিরতি না দিলে ম্যাচ বয়কটের হুমকি রিয়ালের
  • এক বিলিয়ন ইউরো আয় করা বিশ্বের প্রথম ক্লাব রিয়াল মাদ্রিদ
  • রিয়ালকে গুঁড়িয়ে স্প্যানিশ সুপার কাপ চ্যাম্পিয়ন বার্সেলোনা

ঘরের মাঠে ড্র, ফাইনালের পথ কঠিন হলো রিয়ালের

সময়টা ভালো যাচ্ছে না রিয়াল মাদ্রিদের। প্রতিপক্ষ কি ঘরের মাঠ, সবখানেই ড্রয়ের ফাঁদে বন্দি স্প্যানিশ জায়ান্টরা। লা লিগার সর্বশেষ তিন ম্যাচের দুটিতেই ড্র নিয়ে মাঠ ছাড়া জিনেদিন জিদানের শিষ্যরা চ্যাম্পিয়ন্স লিগেও নিজেদের ভাগ্য বদলাতে পারলো না।
টিবিএস ডেস্ক
28 April, 2021, 03:30 am
Last modified: 28 April, 2021, 03:37 am
ঘরের মাঠে চেলসির বিপক্ষে ড্র, চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের পথ কঠিন হলো রিয়ালের। ছবি: রয়টার্স

সময়টা ভালো যাচ্ছে না রিয়াল মাদ্রিদের। প্রতিপক্ষ কি ঘরের মাঠ, সবখানেই ড্রয়ের ফাঁদে বন্দি স্প্যানিশ জায়ান্টরা। লা লিগার সর্বশেষ তিন ম্যাচের দুটিতেই ড্র নিয়ে মাঠ ছাড়া জিনেদিন জিদানের শিষ্যরা চ্যাম্পিয়ন্স লিগেও নিজেদের ভাগ্য বদলাতে পারলো না। এখানেও ড্রয়ের ফাঁদে আটকে থাকতে হলো তাদের।

তফাৎ এতোটুকুই যে, লা লিগার শেষ ম্যাচে গোল করতে না পারা রিয়াল চেলসির জালে একবার বল পঠিয়েছে। মঙ্গলবার রাতে ঘরের মাঠ আলফ্রেডো ডি স্টেফানো স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগের সেমি ফাইনালের প্রথম লেগে চেলসির বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে রিয়াল। 

দাপুটে ফুটবল খেলে শুরুতেই এগিয়ে যায় চেলসি। ক্রিশ্চিয়ান পুলিসিকের গোলে ব্যবধান গড়ে ইংলিশ প্রিমিয়ার লিগের দলটি। বেশিক্ষণ পিছিয়ে থাকেনি রিয়াল। কিছুক্ষণ পরই অসাধারণ এক ভলিতে গোল করে দলকে সমতায় ফেরান এই মৌসুমে রিয়ালের কাণ্ডারি হয়ে ওঠা করিম বেনজেমা। 

প্রতিপক্ষের মাঠ হলেও দাপুটে শুরু করে চেলসি। রেফারি বাঁশি বাজতেই রিয়ালের রক্ষণভাগে হানা দিতে শুরু করে টমাস টুখেলের শিষ্যরা। প্রথম ১৫ মিনিটে একচেটিয়া রাজত্ব কায়েম করে চেলসি। দশম মিনিটেই এগিয়ে যেতো পারতো তারা। পুলিসিকের হেড থেকে বল পেয়ে গোল সীমানার একটু দূর থেকে শট নেন টিমো ওয়ার্নার। কিন্তু তার শট ফিরিয়ে দেন রিয়াল মাদ্রিদের গোলরক্ষক থিবো কর্তোয়া। 

টুখেলের কোচিংয়ে বদলে যাওয়া চেলসি আক্রমণ চালিয়ে যেতে থাকে। ১৪তম মিনিটে মিলে যায় গোলের দেখা। আন্তোনিও রুদিগারের বাড়ানো বল রিয়ালের ডি-বক্সে নিয়ন্ত্রণে নেন পুলিসিক। কর্তোয়াকে ফাঁকি দিয়ে দারুণ শটে বল জালে জড়ান অ্যামেরিকান এই উইঙ্গার।   

গোল করেও একই ছন্দে খেলে যেতে থাকে চেলসি। তবে দ্য ব্লজদের আক্রমণ সামলে রিয়ালও খেলা গুছিয়ে নিতে শুরু করে। ২০ মিনিটের পর থেকে শুরু হয় বৃষ্টি, আর আক্রমণের ধার বাড়তে থাকে রিয়ালের। ২৩তম মিনিটে বাঁ পায়ে অসাধারণ একটি শট নেন বেনজেমা। কিন্তু ফরাসি ফরোয়ার্ডের শটটি পোস্টে লেগে বেরিয়ে যায়। 

২৯ মিনিটে গোল আদায় করে নেয় ঘরের মাঠের দলটি। মার্সেলোর নেওয়া কর্নার শটে হেড করেন কাসেমরো। এরপর এডের মিলিতাওয়ের হেড, বল যায় বেনজেমার কাছে। হেডে বলের নিয়ন্ত্রণ নিয়ে পেছনে না তাকিয়েই চমৎকার এক ভলিতে চেলসির জালে বল জড়ান বেনজেমা। ম্যাচের বাকিটা সময় আক্রমণ পাল্টা আক্রমণে কেটেছে। কোনও দলই পারেনি গোল আদায় করে নিতে।  

Related Topics

টপ নিউজ

রিয়াল মাদ্রিদ / চেলসি / উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • উত্তর তেহরানে এক ব্যক্তি একটি বেঞ্চে বসে আছেন, এখানে দক্ষিণের মিনাব শহরের একটি স্কুলে মার্কিন হামলায় নিহত স্কুলশিশুদের স্মরণে একটি স্মৃতিসৌধে সম্মান জানানো হচ্ছে।১২ এপ্রিল, ২০২৬।ছবি: এপি
    ইরান যুদ্ধ এমন সব ক্ষতি করছে, যা আর পূরণ হওয়ার নয়
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকার প্রায় সাড়ে ৬ হাজার ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
  • প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: রয়টার্স
    দেশে পেপাল চালু করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী
  • ছবি: টিবিএস
    কার্বন ক্রেডিট বিক্রি করে বছরে ১ বিলিয়ন মার্কিন ডলার পাওয়া সম্ভব: ড. সাইমুম পারভেজ
  • ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে ‘নীতিগতভাবে সম্মত’ যুক্তরাষ্ট্র ও ইরান: এপি
  • ফাইল ছবি: পিএমও
    ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী

Related News

  • রোনালদো কি আল নাসর ছাড়ছেন?
  • ব্রাজিলের নতুন কোচ কার্লো আনচেলত্তি, ২৬ মে দায়িত্ব নেবেন
  • ৭২ ঘণ্টা বিরতি না দিলে ম্যাচ বয়কটের হুমকি রিয়ালের
  • এক বিলিয়ন ইউরো আয় করা বিশ্বের প্রথম ক্লাব রিয়াল মাদ্রিদ
  • রিয়ালকে গুঁড়িয়ে স্প্যানিশ সুপার কাপ চ্যাম্পিয়ন বার্সেলোনা

Most Read

1
উত্তর তেহরানে এক ব্যক্তি একটি বেঞ্চে বসে আছেন, এখানে দক্ষিণের মিনাব শহরের একটি স্কুলে মার্কিন হামলায় নিহত স্কুলশিশুদের স্মরণে একটি স্মৃতিসৌধে সম্মান জানানো হচ্ছে।১২ এপ্রিল, ২০২৬।ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ এমন সব ক্ষতি করছে, যা আর পূরণ হওয়ার নয়

2
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকার প্রায় সাড়ে ৬ হাজার ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

3
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: রয়টার্স
বাংলাদেশ

দেশে পেপাল চালু করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

কার্বন ক্রেডিট বিক্রি করে বছরে ১ বিলিয়ন মার্কিন ডলার পাওয়া সম্ভব: ড. সাইমুম পারভেজ

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে ‘নীতিগতভাবে সম্মত’ যুক্তরাষ্ট্র ও ইরান: এপি

6
ফাইল ছবি: পিএমও
বাংলাদেশ

৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net