Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 17, 2026
এক বিলিয়ন ইউরো আয় করা বিশ্বের প্রথম ক্লাব রিয়াল মাদ্রিদ

খেলা

টিবিএস ডেস্ক
23 January, 2025, 02:30 pm
Last modified: 23 January, 2025, 02:35 pm

Related News

  • হলফনামা : সালাহউদ্দিন আহমদের বার্ষিক আয় ৬ কোটি ২১ লাখ টাকা, আছে ৩টি গাড়ি
  • রোনালদো কি আল নাসর ছাড়ছেন?
  • ব্রাজিলের নতুন কোচ কার্লো আনচেলত্তি, ২৬ মে দায়িত্ব নেবেন
  • ৭২ ঘণ্টা বিরতি না দিলে ম্যাচ বয়কটের হুমকি রিয়ালের
  • রিয়ালকে গুঁড়িয়ে স্প্যানিশ সুপার কাপ চ্যাম্পিয়ন বার্সেলোনা

এক বিলিয়ন ইউরো আয় করা বিশ্বের প্রথম ক্লাব রিয়াল মাদ্রিদ

রিয়াল মাদ্রিদের আয় এমন উচ্চতায় পৌঁছেছে, যা ম্যানচেস্টার সিটির মতো ক্লাবকেও পেছনে ফেলেছে।
টিবিএস ডেস্ক
23 January, 2025, 02:30 pm
Last modified: 23 January, 2025, 02:35 pm

২০২৩-২৪ মৌসুমে ইতিহাস সৃষ্টি করলো রিয়াল মাদ্রিদ। বিশ্বের প্রথম ফুটবল ক্লাব হিসেবে এক মৌসুমে ১ বিলিয়ন ইউরো (১.০৪ বিলিয়ন ডলার) আয়ের রেকর্ড গড়েছে স্প্যানিশ জায়ান্টরা। ডেলোয়েট ফুটবল মানি লিগের শীর্ষে থাকা রিয়াল আবারও প্রমাণ করলো কেন তারা বিশ্বের সবচেয়ে সফল আর্থিক ক্লাব।

২০২২-২৩ মৌসুমে ৮৩১ মিলিয়ন ইউরো আয় করে ম্যানচেস্টার সিটিকে পেছনে ফেলে শীর্ষে ফিরে আসে রিয়াল মাদ্রিদ। তবে ২০২৩-২৪ মৌসুমে লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ ও আরেকটি একটি ট্রফি জেতার পাশাপাশি সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামের সংস্কার কাজ শেষে ম্যাচ ডের আয় বৃদ্ধি তাদের আয়কে নতুন উচ্চতায় নিয়ে গেছে।

ডেলোয়েটের প্রতিবেদনে বলা হয়েছে, রিয়াল মাদ্রিদের ম্যাচ ডে আয় দ্বিগুণ হয়ে ২৪৮ মিলিয়ন ইউরোতে পৌঁছেছে। এ ছাড়া, নতুন পোশাক স্পনসরশিপ চুক্তি এবং পণ্যের বিক্রি বৃদ্ধির মাধ্যমে ৪৮২ মিলিয়ন ইউরো বাণিজ্যিক আয় হয়েছে, যা আগের বছরের তুলনায় ১৯% শতাংশ বেশি।

ডেলোয়েটের মতে, ২০২৩-২৪ মৌসুমে শীর্ষ ২০টি ক্লাব সম্মিলিতভাবে ১১.২ বিলিয়ন ইউরো আয় করেছে, যা ম্যাচ ডে, সম্প্রচার এবং বাণিজ্যিক আয়ের রেকর্ড বৃদ্ধির ফল।

তবে রিয়াল মাদ্রিদের আয় এমন উচ্চতায় পৌঁছেছে, যা ম্যানচেস্টার সিটির মতো ক্লাবকেও পেছনে ফেলেছে। ম্যানচেস্টার সিটির আয় ছিল ৮৩৮ মিলিয়ন ইউরো। কিন্তু প্রথম এবং দ্বিতীয় স্থানের মধ্যে ২০৮ মিলিয়ন ইউরোর ব্যবধান তাদের আর্থিক ক্ষমতার পার্থক্য দেখায়।

জুভেন্টাসের অবস্থা বিবেচনায় দেখা যায়, ইউরোপীয় প্রতিযোগিতার বাইরে থাকলে ক্লাবের আয়ে বড় প্রভাব পড়ে। ২০২৩-২৪ মৌসুমে ইউরোপীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ না করায় জুভেন্টাসের অবস্থান ১১তম থেকে ১৬তম স্থানে নেমে আসে। অন্যদিকে আর্সেনাল, নিউক্যাসল ইউনাইটেড এবং অ্যাস্টন ভিলার মতো ক্লাব ইউরোপীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আয় বাড়িয়েছে।

বার্সেলোনা নারী দল টানা তৃতীয় বছরের মতো শীর্ষে রয়েছে। ২০২২-২৩ মৌসুমে ১৭.৯ মিলিয়ন ইউরো আয় করে তারা নারী ফুটবলে আয়ের রেকর্ড গড়েছে। আর্সেনাল, চেলসি এবং ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ক্লাবও এই তালিকায় স্থান পেয়েছে।

Related Topics

টপ নিউজ

রিয়াল মাদ্রিদ / স্প্যানিশ ক্লাব / আয়ের রেকর্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর
  • ছবি: সংগৃহীত
    শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ১৮০ দিনের যৌথ কর্মপরিকল্পনায় অগ্রাধিকার পাচ্ছে দেশের প্রথম ‘ডিফেন্স ইকোনমিক জোন’
  • ফাইল ছবি: ইউএস নেভি
    মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক
  • হরমুজ প্রণালি। ছবি: এপি
    ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

Related News

  • হলফনামা : সালাহউদ্দিন আহমদের বার্ষিক আয় ৬ কোটি ২১ লাখ টাকা, আছে ৩টি গাড়ি
  • রোনালদো কি আল নাসর ছাড়ছেন?
  • ব্রাজিলের নতুন কোচ কার্লো আনচেলত্তি, ২৬ মে দায়িত্ব নেবেন
  • ৭২ ঘণ্টা বিরতি না দিলে ম্যাচ বয়কটের হুমকি রিয়ালের
  • রিয়ালকে গুঁড়িয়ে স্প্যানিশ সুপার কাপ চ্যাম্পিয়ন বার্সেলোনা

Most Read

1
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৮০ দিনের যৌথ কর্মপরিকল্পনায় অগ্রাধিকার পাচ্ছে দেশের প্রথম ‘ডিফেন্স ইকোনমিক জোন’

5
ফাইল ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক

6
হরমুজ প্রণালি। ছবি: এপি
আন্তর্জাতিক

ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net