Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
July 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JULY 18, 2026
নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
19 April, 2026, 05:50 pm
Last modified: 19 April, 2026, 06:46 pm

Related News

  • শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, রায় কার্যকর করতে হবে: নাহিদ ইসলাম ‎ ‎
  • জুলাই গণহত্যা ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংসের দায়ে দল হিসেবে আ.লীগের বিচার নিশ্চিতের দাবি
  • বন্যার কারণে দক্ষিণাঞ্চলে এনসিপির 'জুলাই পদযাত্রা' চার দিনের জন্য স্থগিত
  • প্রশাসনের অবহেলায় চট্টগ্রাম-কক্সবাজারের বন্যাকবলিতরা সহায়তা বঞ্চিত: নাহিদ ইসলাম
  • হেফাজতে মৃত্যু নিয়ে প্রশ্ন, কারাবন্দিদের চিকিৎসায় ঘাটতিতে উদ্বেগ

নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম বলেন, ‘অতীতে যারা ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্র অধিকার পরিষদ বা ছাত্রলীগ—যে সংগঠনই করুক না কেন, তা এনসিপির কাছে মুখ্য নয়। আজ থেকে যারা এনসিপিতে আসবে, তারা এনসিপির আদর্শ ধারণ করে নেতাকর্মী হিসেবে কাজ করবে।’
টিবিএস রিপোর্ট
19 April, 2026, 05:50 pm
Last modified: 19 April, 2026, 06:46 pm
এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম। ছবি: টিবিএস

অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন না—ছাত্রলীগের এমন নেতাকর্মীরাও জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যুক্ত হতে পারবেন বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি স্পষ্ট করে জানান, অতীতের রাজনৈতিক পরিচয় নয় বরং বর্তমানের আদর্শ এবং স্বচ্ছ ভাবমূর্তিওই হবে এনসিপিতে যোগদানের মাপকাঠি। 

রোববার (১৯ এপ্রিল) দুপুরে রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন—এই তিন দল, প্ল্যাটফর্ম ও সংগঠনের ৪৪ জন নেতাকর্মীর এনসিপিতে যোগদান উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সবার জন্য এনসিপির দুয়ার খোলা উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, 'অতীতে যারা ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্র অধিকার পরিষদ বা ছাত্রলীগ—যে সংগঠনই করুক না কেন, তা এনসিপির কাছে মুখ্য নয়। আজ থেকে যারা এনসিপিতে আসবে, তারা এনসিপির আদর্শ ধারণ করে নেতাকর্মী হিসেবে কাজ করবে।'

তবে দলে অন্তর্ভুক্তির ক্ষেত্রে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, 'ফ্যাসিজমে অংশগ্রহণকারী, গণহত্যায় অংশগ্রহণকারী ও সমর্থনকারী এবং চাঁদাবাজ ও দুর্নীতিতে অভিযুক্ত ব্যক্তিরা কখনো এনসিপিতে আসতে পারবে না।'

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির সমালোচনা করে এনসিপি আহ্বায়ক বলেন, 'আমরা যে সংস্কারের কথা বলেছিলাম এবং ঐকমত্য কমিশন ও গণভোটের মাধ্যমে যে সম্ভাবনা তৈরি হয়েছিল, বর্তমান সরকার সেই সম্ভাবনাগুলো নষ্ট করে দিচ্ছে। এই নির্বাচনের মাধ্যমে শুধু একটি দলের জায়গায় আরেকটি দল এসেছে, কিন্তু কোনো কাঠামোগত পরিবর্তন হয়নি।'

তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, 'আজ যারা এখানে একত্রিত হয়েছেন বা নতুন করে যোগ দিচ্ছেন, তাদের লক্ষ্য আমাদের থেকে ভিন্ন নয়। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে কাজ করার চেয়ে একটি শক্তিশালী প্ল্যাটফর্মে একত্রিত হওয়া এখন সময়ের দাবি। জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণকারী শক্তি হিসেবে তরুণদের ঐক্যবদ্ধ করা ছাড়া বাংলাদেশের জন্য অন্য কোনো কার্যকর বিকল্প নেই।'

বর্তমান প্রেক্ষাপটে জনগণের রায়কে অস্বীকার করা হচ্ছে উল্লেখ করে তিনি আরও বলেন, 'দেশে চাঁদাবাজি, দুর্নীতি ও সন্ত্রাস ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতিতে একটি বিকল্প শক্তি গড়ে তোলা অত্যন্ত জরুরি। বৈষম্যহীন, গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ার যে সংগ্রাম গণঅভ্যুত্থান থেকে শুরু হয়েছে, সেই সংগ্রামকে আমাদের অবশ্যই সফল করতে হবে।'

সংবাদ সম্মেলনে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ নতুন যোগদানকারী সদস্যরা উপস্থিত ছিলেন। তারা সবাই মিলে জাতীয় নাগরিক পার্টিকে আরও শক্তিশালী করার এবং দেশের ইতিবাচক পরিবর্তনের অঙ্গীকার ব্যক্ত করেন।

Related Topics

টপ নিউজ

এনসিপি / নাহিদ ইসলাম / এনসিপি নেতা / ছাত্রলীগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    'থ্রি ইডিয়টস'-এর র‍্যাঞ্চো অনশনে বসা অধিকারকর্মী সোনম ওয়াংচুককে নিয়ে নয়: আমির খান
  • আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
    আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
  • রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল)। ছবি: সংগৃহীত
    ইস্টার্ন রিফাইনারি ২ বাস্তবায়ন হলে জ্বালানি তেল আমদানিতে বছরে সাশ্রয় হবে ৪৭৩ মিলিয়ন ডলার
  • আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। ছবি: এএফপি
    আর্জেন্টাইনদের ‘কাবালা’: মাঠে বসে ফাইনাল দেখবেন না কুসংস্কারে বিশ্বাসী প্রেসিডেন্ট
  • ছবি: সংগৃহীত
    এনবিআর ও বন্দরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাসের চেষ্টা, গ্রেপ্তার ‘হ্যাকার’
  • দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’
    দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

Related News

  • শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, রায় কার্যকর করতে হবে: নাহিদ ইসলাম ‎ ‎
  • জুলাই গণহত্যা ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংসের দায়ে দল হিসেবে আ.লীগের বিচার নিশ্চিতের দাবি
  • বন্যার কারণে দক্ষিণাঞ্চলে এনসিপির 'জুলাই পদযাত্রা' চার দিনের জন্য স্থগিত
  • প্রশাসনের অবহেলায় চট্টগ্রাম-কক্সবাজারের বন্যাকবলিতরা সহায়তা বঞ্চিত: নাহিদ ইসলাম
  • হেফাজতে মৃত্যু নিয়ে প্রশ্ন, কারাবন্দিদের চিকিৎসায় ঘাটতিতে উদ্বেগ

Most Read

1
ছবি: সংগৃহীত
বিনোদন

'থ্রি ইডিয়টস'-এর র‍্যাঞ্চো অনশনে বসা অধিকারকর্মী সোনম ওয়াংচুককে নিয়ে নয়: আমির খান

2
আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
অর্থনীতি

আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের

3
রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল)। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইস্টার্ন রিফাইনারি ২ বাস্তবায়ন হলে জ্বালানি তেল আমদানিতে বছরে সাশ্রয় হবে ৪৭৩ মিলিয়ন ডলার

4
আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। ছবি: এএফপি
খেলা

আর্জেন্টাইনদের ‘কাবালা’: মাঠে বসে ফাইনাল দেখবেন না কুসংস্কারে বিশ্বাসী প্রেসিডেন্ট

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এনবিআর ও বন্দরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাসের চেষ্টা, গ্রেপ্তার ‘হ্যাকার’

6
দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’
আন্তর্জাতিক

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net