Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 27, 2026
প্রশাসনের অবহেলায় চট্টগ্রাম-কক্সবাজারের বন্যাকবলিতরা সহায়তা বঞ্চিত: নাহিদ ইসলাম

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
11 July, 2026, 07:15 pm
Last modified: 11 July, 2026, 07:19 pm

Related News

  • নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় নিহত বেড়ে অন্তত ৩৫৯; পর্যটকসহ এখনও নিখোঁজ ৮২৬
  • নেপালে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ
  • নেপাল-তিব্বত সীমান্তে কেন এই ভয়াবহ বন্যা?
  • নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানির ঘটনায় বাংলাদেশের শোক, সহায়তার আশ্বাস
  • নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় ৯৫ জনের মৃত্যু, নিখোঁজ কয়েকশ পর্যটক

প্রশাসনের অবহেলায় চট্টগ্রাম-কক্সবাজারের বন্যাকবলিতরা সহায়তা বঞ্চিত: নাহিদ ইসলাম

টিবিএস রিপোর্ট
11 July, 2026, 07:15 pm
Last modified: 11 July, 2026, 07:19 pm
ছবি: টিবিএস

স্থানীয় প্রশাসনের অবহেলার কারণে চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের বন্যাকবলিত মানুষ পর্যাপ্ত সরকারি সহায়তা পাচ্ছে না বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।

আজ শনিবার (১১ জুলাই) রংপুর জিলা স্কুল মাঠে ১১ দলীয় জোট আয়োজিত এক বিভাগীয় সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এই অভিযোগ করেন।

গণভোটের রায় বাস্তবায়ন, তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন, সীমান্তে পুশ-ইন বন্ধ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমিয়ে জনগণের দুর্ভোগ লাঘবের দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়। ভারী বৃষ্টি উপেক্ষা করে সমাবেশে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি ছিল বলে জানান আয়োজকেরা। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

সমাবেশে বন্যাকবলিত মানুষের দুর্ভোগের কথা তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, 'আমরা এই সমাবেশ থেকে কক্সবাজার ও চট্টগ্রাম অঞ্চলের বন্যাকবলিত মানুষের জন্য দোয়া করি। তবে আমরা লক্ষ্য করছি, স্থানীয় প্রশাসনের অবহেলার কারণে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ পর্যাপ্ত সহায়তা পাচ্ছে না।'

তিনি চট্টগ্রামের সাম্প্রতিক জলাবদ্ধতা নিয়ে স্থানীয় মেয়রের সমালোচনা করে বলেন, বিএনপি সমর্থিত মেয়র চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারেননি।

সীমান্তে পুশ-ইন এবং সীমান্ত হত্যা ঠেকাতে ব্যর্থ হওয়ায় সরকারের সমালোচনা করে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, 'সরকার সীমান্তে পুশ-ইন ঠেকাতে ব্যর্থ হয়েছে। সীমান্তে পুশ-ইন ঠেকাতে না পারলে, সীমান্ত হত্যা বন্ধ করতে না পারলে দলের নাম থেকে জাতীয়তাবাদী বাদ দিন।'

রংপুর বিভাগের প্রতি উন্নয়ন বৈষম্যের অভিযোগ তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, বছরের পর বছর এই অঞ্চলটি উন্নয়নবঞ্চিত হয়েছে। গণ-অভ্যুত্থান পরবর্তী নতুন সরকারের প্রথম বাজেটে রংপুরের প্রতি বিশেষ নজর দেওয়া হবে বলে প্রত্যাশা থাকলেও তা পূরণ হয়নি। উল্টো এবারের বাজেটেও রংপুরের সঙ্গে বৈষম্য করা হয়েছে, বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে এবং কোনো বড় উন্নয়ন প্রকল্প রাখা হয়নি। এমনকি উন্নয়ন বরাদ্দে রংপুর সিটি করপোরেশনের নাম পর্যন্ত নেই।

বিরোধীদলীয় আসনগুলোতে বরাদ্দ কমানোর সমালোচনা করে তিনি বলেন, 'প্রয়োজনে বিরোধীদলীয় এমপিদের এমপিদের বেতন বন্ধ করুন, কিন্তু সমালোচনা করার কারণে বিরোধীদলীয় আসনে জনগণের অধিকার কেড়ে নেওয়া যাবে না।' তিনি সরকারের প্রতি রংপুরের জন্য বিশেষ বরাদ্দ এবং দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানান।

বিএনপির রাজনৈতিক ইতিহাসের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, 'বিএনপির ইতিহাস প্রতারণার ইতিহাস। দলটি গণভোট, একত্রিশ দফা, জুলাই সনদ ও গণতন্ত্রের সঙ্গে প্রতারণা করেছে।' তিনি ঘোষণা দেন, 'গণভোটের রায় বাস্তবায়নের জন্য আমরা ঐক্যবদ্ধ। আমরা সংসদে এবং রাজপথে লড়াই চালিয়ে যাব।'

সমাবেশে আরও বক্তব্য দেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ, এনসিপির সদস্যসচিব আখতার হোসেনসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা।

Related Topics

টপ নিউজ

নাহিদ ইসলাম / বন্যা / পুশ ইন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ভিসার মেয়াদ নেই কারোরই, আড়াই বছর ধরে কক্সবাজারের উপকূলে ঘুরছিলেন নিউজিল্যান্ডের পর্যটক পরিবারটি
  • প্রতীকী ছবি: ফ্রিপিক
    বিদেশে কাজের সুযোগ: ৫০ হাজার কেয়ারগিভার তৈরিতে ৮৩৪ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার
  • নেপালের একটি মার্কিন ভিসা সেন্টারের চিত্র। ছবি: রয়টার্স
    বিশ্বজুড়ে ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকার গ্রহণ সাময়িক স্থগিত করল ট্রাম্প প্রশাসন
  • তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সৌদি আরবের মক্কায় একটি যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষরের পর ছবি তুলছেন। ৭ আগস্ট ২০২৬। সৌদি প্রেস এজেন্সি/রয়টার্স
    বাংলাদেশ ‘মক্কা চুক্তি’তে যোগ দিলে ভারতের সঙ্গে সম্পর্ক আরও জটিল হতে পারে: রয়টার্স
  • ছবি: সংগৃহীত
    বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ি ঘিসহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের
  • শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের
    শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের

Related News

  • নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় নিহত বেড়ে অন্তত ৩৫৯; পর্যটকসহ এখনও নিখোঁজ ৮২৬
  • নেপালে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ
  • নেপাল-তিব্বত সীমান্তে কেন এই ভয়াবহ বন্যা?
  • নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানির ঘটনায় বাংলাদেশের শোক, সহায়তার আশ্বাস
  • নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় ৯৫ জনের মৃত্যু, নিখোঁজ কয়েকশ পর্যটক

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিসার মেয়াদ নেই কারোরই, আড়াই বছর ধরে কক্সবাজারের উপকূলে ঘুরছিলেন নিউজিল্যান্ডের পর্যটক পরিবারটি

2
প্রতীকী ছবি: ফ্রিপিক
বাংলাদেশ

বিদেশে কাজের সুযোগ: ৫০ হাজার কেয়ারগিভার তৈরিতে ৮৩৪ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার

3
নেপালের একটি মার্কিন ভিসা সেন্টারের চিত্র। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বজুড়ে ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকার গ্রহণ সাময়িক স্থগিত করল ট্রাম্প প্রশাসন

4
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সৌদি আরবের মক্কায় একটি যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষরের পর ছবি তুলছেন। ৭ আগস্ট ২০২৬। সৌদি প্রেস এজেন্সি/রয়টার্স
আন্তর্জাতিক

বাংলাদেশ ‘মক্কা চুক্তি’তে যোগ দিলে ভারতের সঙ্গে সম্পর্ক আরও জটিল হতে পারে: রয়টার্স

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ি ঘিসহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

6
শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের
বাংলাদেশ

শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net