Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
বর্ণিল আয়োজনে দেশজুড়ে উদযাপিত হচ্ছে পহেলা বৈশাখ, ১৪৩৩

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
14 April, 2026, 11:15 am
Last modified: 14 April, 2026, 11:21 am

Related News

  • ধীরে ধীরে জৌলুস হারাচ্ছে হালখাতার উৎসব 
  • চট্টগ্রামে আইন ভঙ্গ করে বৈশাখী মেলায় সাপের খেলা  
  • নববর্ষে খাজনা আদায়ে লক্ষ্মীপুরে ভূমি অফিসে ব্যতিক্রমী ‘হালখাতা’
  • পহেলা বৈশাখে বন্ধ থাকবে মেট্রোরেলের ২ স্টেশন
  • দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বর্ণিল আয়োজনে দেশজুড়ে উদযাপিত হচ্ছে পহেলা বৈশাখ, ১৪৩৩

উৎসবের অন্যতম আকর্ষণ বৈশাখী শোভাযাত্রায় এ বছরের প্রতিপাদ্য ছিল ‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’ । মুখোশ, মোটিফ ও প্রতীকী স্থাপনার মাধ্যমে এ প্রতিপাদ্য তুলে ধরা হয়।
টিবিএস রিপোর্ট
14 April, 2026, 11:15 am
Last modified: 14 April, 2026, 11:21 am
ছবি: রাজীব ধর/টিবিএস

আজ (১৪ এপ্রিল) বাংলা নতুন বছরের প্রথম দিন, পহেলা বৈশাখ। এ উপলক্ষে সকাল ৬টায় রমনা বটমূলে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। এরপর সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে বের হয় বৈশাখী শোভাযাত্রা।

ছায়ানট ও জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার যৌথ উদ্যোগে রমনা বটমূলের অনুষ্ঠানটি আয়োজিত হয়। ভোর থেকেই অসংখ্য মানুষের উপস্থিতি দেখা যায় এ অনুষ্ঠানে।

উৎসবের অন্যতম আকর্ষণ বৈশাখী শোভাযাত্রায় এ বছরের প্রতিপাদ্য ছিল 'নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান' । মুখোশ, মোটিফ ও প্রতীকী স্থাপনার মাধ্যমে এ প্রতিপাদ্য তুলে ধরা হয়।

ছবি: রাজীব ধর/টিবিএস

উৎসবকে সামনে রেখে গতকাল (১৩ এপ্রিল) চারুকলা অনুষদের শিক্ষার্থীরা বিভিন্ন মুখোশ ও মোটিফ তৈরির কাজ শেষ করেন। এর মধ্যে কাঠের অস্থায়ী কাঠামোর ওপর নির্মিত বিশাল আকৃতির একটি হাতির ভাস্কর্য ছিল, যা ঐতিহ্য ও আশার প্রতীক হিসেবে উপস্থাপন করা হয়।

সরকারি আয়োজনের অংশ হিসেবে জাতীয় পত্রিকাগুলোতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বাণীসংবলিত বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হয়েছে, যেখানে এ উৎসবের সাংস্কৃতিক তাৎপর্য উঠে এসেছে।

রাষ্ট্রীয় উদ্যোগ, লোকজ ঐতিহ্য ও নাগরিক অংশগ্রহণের সমন্বয়ে এক বৃহৎ জাতীয় উৎসবে রূপ নিয়েছে এবারের আয়োজন।

ছবি: রাজীব ধর/টিবিএস

গতকাল (১৩ এপ্রিল) রাতে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, 'বিদায় ১৪৩২, স্বাগতম বাংলা নববর্ষ ১৪৩৩। পহেলা বৈশাখ বাঙালি জাতির নববর্ষের প্রথম দিন। এ উপলক্ষে দেশবাসীসহ বিশ্বব্যাপী সকল বাংলা ভাষাভাষী মানুষকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।'

'নতুন বছর সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক—এই কামনা করি। আবারও সবাইকে জানাই নববর্ষ ১৪৩৩-এর শুভেচ্ছা।'
 

Related Topics

টপ নিউজ

পহেলা বৈশাখ / নববর্ষ / বাংলা নববর্ষ ১৪৩৩ / বাংলা নববর্ষ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: সংগৃহীত
    ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

Related News

  • ধীরে ধীরে জৌলুস হারাচ্ছে হালখাতার উৎসব 
  • চট্টগ্রামে আইন ভঙ্গ করে বৈশাখী মেলায় সাপের খেলা  
  • নববর্ষে খাজনা আদায়ে লক্ষ্মীপুরে ভূমি অফিসে ব্যতিক্রমী ‘হালখাতা’
  • পহেলা বৈশাখে বন্ধ থাকবে মেট্রোরেলের ২ স্টেশন
  • দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন

2
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

3
আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
বাংলাদেশ

৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

4
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net