Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 23, 2026
ফরিদপুর, বরিশাল ও সিলেটে ২৪ ঘণ্টায় হামে ৫ শিশুর মৃত্যু, চট্টগ্রামে আক্রান্ত বাড়ছে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 April, 2026, 07:45 pm
Last modified: 09 April, 2026, 09:44 pm

Related News

  • চট্টগ্রাম সিটি কলেজে সংঘর্ষ: ছাত্রদল-শিবিরের পাল্টাপাল্টি সমাবেশ ও মামলার ঘোষণা
  • সিলেটে ডিপো পর্যায়ে জ্বালানি সরবরাহ বাড়লেও, ডিলার পর্যায়ে বাড়েনি: জেলা পেট্রোল পাম্প মালিক সমিতি
  • জ্বালানি সরবরাহ বাড়ায় চট্টগ্রামে ফিলিং স্টেশনে কমেছে যানবাহনের সারি
  • হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১,২২৯
  • ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলার ১১৭তম আসর ২৫ এপ্রিল, অংশ নিচ্ছেন ১০৮ বলী

ফরিদপুর, বরিশাল ও সিলেটে ২৪ ঘণ্টায় হামে ৫ শিশুর মৃত্যু, চট্টগ্রামে আক্রান্ত বাড়ছে

চট্টগ্রামে হাম ও নিউমোনিয়ার উপসর্গ নিয়ে নতুন করে আরও ১৬ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে হামের উপসর্গ নিয়ে সারা দেশে আরও ১০০ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে।
টিবিএস রিপোর্ট
09 April, 2026, 07:45 pm
Last modified: 09 April, 2026, 09:44 pm
ফাইল ছবি: টিবিএস

দেশে হামের প্রকোপ আশঙ্কাজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ফরিদপুর, বরিশাল ও সিলেটে হামে আক্রান্ত হয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ফরিদপুরে দুইজন, বরিশালে দুইজন এবং সিলেটে একটি শিশু মারা গেছে। 

এদিকে চট্টগ্রামে হাম ও নিউমোনিয়ার উপসর্গ নিয়ে নতুন করে আরও ১৬ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে হামের উপসর্গ নিয়ে সারা দেশে আরও ১০০ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে।

গত ২৪ ঘন্টায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই শিশুর মৃত্যু হয়েছে। নতুন করে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১৭ শিশু। 

ফরিদপুর সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। মৃত ওই দুই শিশু হলো মাদারীপুরের শিবচর উপজেলার সন্নাসীচর এলাকার মো. সেলিমের ৭ মাস বয়সী মেয়ে সাবিহা এবং রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা গ্রামের জসিমের ৬ মাস বয়সী ছেলে আয়াতুল্লাহ।

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় দুই শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুরা হলো—বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ৫ মাস বয়সী শিশু আব্দুল্লাহ এবং বরগুনার আমতলী উপজেলার ৯ মাস বয়সী শিশু আবু সালেহ। 

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল এই তথ্য নিশ্চিত করেছেন। 

এ নিয়ে বরিশাল বিভাগে হামে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১২ জনে।

এদিকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরিশা নামে ৫ মাস ২১ দিন বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আরিশা সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জের বাসিন্দা। 

সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়ের সহকারী পরিচালক (রোগনিয়ন্ত্রণ) ডা. মোহাম্মদ নূরে আলম শামীম জানান, শিশু আরিশা নিউমোনিয়া ও জ্বর নিয়ে গত ৬ এপ্রিল নগরীর শহীদ শামসুদ্দীন হাসপাতালে ভর্তি হয়। বুধবার তার অবস্থার অবনতি হওয়ায় ওসমানী মেডিকেলের আইসিইউতে নেওয়া হয় এবং সেখানেই রাতে তার মৃত্যু হয়। 

এ নিয়ে সিলেটে হামে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়াল দুইজনে।

এছাড়া চট্টগ্রামে হাম ও নিউমোনিয়ার উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৬ জন শিশু বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, বর্তমানে জেলায় মোট ৮৯ জন শিশু চিকিৎসাধীন রয়েছে।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম জানান, নতুন ভর্তি হওয়া শিশুদের মধ্যে জ্বর, শ্বাসকষ্ট ও ত্বকে ফুসকুড়ির মতো উপসর্গ দেখা যাচ্ছে, যা হাম ও নিউমোনিয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

তিনি বলেন, 'গত ২৪ ঘণ্টায় আরও ১৯ শিশুর নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এর মধ্যে মহানগর এলাকার ১৫ ও উপজেলা পর্যায়ের ৪ টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এখন পর্যন্ত চট্টগ্রাম থেকে মোট ৩০১টি নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।' 

সিভিল সার্জন আরও জানান, গত ২৪ ঘণ্টায় কোনো শিশুর শরীরে নতুন করে হাম শনাক্ত হয়নি। তবে জেলায় বর্তমানে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২৬। এর মধ্যে ১৮ জন মহানগরের এবং ৮ জন জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা।
 

Related Topics

টপ নিউজ

হাম / সিলেট / বরিশাল / চট্টগ্রাম / শিশু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পানামার পতাকাবাহী এমএসসি ফ্রান্সেসকা৷ ফাইল ছবি: বিবিসি
    শুক্রবার আসতে পারে নতুন শান্তি আলোচনার খবর: ট্রাম্প; হরমুজ থেকে ২ জাহাজ জব্দের দাবি আইআরজিসির
  • ছবি: সংগৃহীত
    ২৭ বছর নিখোঁজ থাকার পর মালয়েশিয়ার জঙ্গল থেকে উদ্ধার: অবশেষে দেশে শরিয়তপুরের আমির হোসেন
  • জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। ছবি: বাসস
    নির্বাচনের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে কক্সবাজার-২ আসনের পরাজিত প্রার্থী জামায়াত নেতা আযাদের আবেদন
  • বিটিএসের সঙ্গে দলটির প্রতিষ্ঠাতা ব্যাং সি-হিউক (মাঝখানে)। ছবি: ব্যাং সি-হিউকের ইনস্টাগ্রাম
    বিটিএসের প্রতিষ্ঠাতাকে কেন গ্রেপ্তার করতে চাইছে পুলিশ

Related News

  • চট্টগ্রাম সিটি কলেজে সংঘর্ষ: ছাত্রদল-শিবিরের পাল্টাপাল্টি সমাবেশ ও মামলার ঘোষণা
  • সিলেটে ডিপো পর্যায়ে জ্বালানি সরবরাহ বাড়লেও, ডিলার পর্যায়ে বাড়েনি: জেলা পেট্রোল পাম্প মালিক সমিতি
  • জ্বালানি সরবরাহ বাড়ায় চট্টগ্রামে ফিলিং স্টেশনে কমেছে যানবাহনের সারি
  • হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১,২২৯
  • ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলার ১১৭তম আসর ২৫ এপ্রিল, অংশ নিচ্ছেন ১০৮ বলী

Most Read

1
পানামার পতাকাবাহী এমএসসি ফ্রান্সেসকা৷ ফাইল ছবি: বিবিসি
আন্তর্জাতিক

শুক্রবার আসতে পারে নতুন শান্তি আলোচনার খবর: ট্রাম্প; হরমুজ থেকে ২ জাহাজ জব্দের দাবি আইআরজিসির

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২৭ বছর নিখোঁজ থাকার পর মালয়েশিয়ার জঙ্গল থেকে উদ্ধার: অবশেষে দেশে শরিয়তপুরের আমির হোসেন

3
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। ছবি: বাসস
বাংলাদেশ

নির্বাচনের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে কক্সবাজার-২ আসনের পরাজিত প্রার্থী জামায়াত নেতা আযাদের আবেদন

4
বিটিএসের সঙ্গে দলটির প্রতিষ্ঠাতা ব্যাং সি-হিউক (মাঝখানে)। ছবি: ব্যাং সি-হিউকের ইনস্টাগ্রাম
আন্তর্জাতিক

বিটিএসের প্রতিষ্ঠাতাকে কেন গ্রেপ্তার করতে চাইছে পুলিশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net