Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 16, 2026
ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণায় বিশ্ববাজারে তেলের দাম কমলো, চাঙ্গা শেয়ারবাজার

আন্তর্জাতিক

সিএনএন
08 April, 2026, 09:05 am
Last modified: 08 April, 2026, 09:10 am

Related News

  • ইরান চুক্তিতে রাজি না হলে আবারও যুদ্ধ শুরু করবে যুক্তরাষ্ট্র: পিট হেগসেথ
  • পোপকে আক্রমণ করে ‘হিতে বিপরীত’, ক্যাথলিক ভোটব্যাংক হারাচ্ছেন ট্রাম্প
  • ট্রাম্প ন্যাটো ছাড়লে কী হবে? ‘বিকল্প’ পরিকল্পনা নিয়ে এগোচ্ছে ইউরোপ
  • ইরান যুদ্ধ এমন সব ক্ষতি করছে, যা আর পূরণ হওয়ার নয়
  • ইরান ইস্যুতে নিজের অবস্থান থেকে সরে আসব না, ব্রিটেন এই যুদ্ধে অংশ নেবে না: কিয়ার স্টারমার

ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণায় বিশ্ববাজারে তেলের দাম কমলো, চাঙ্গা শেয়ারবাজার

বিশ্ববাজারের মানদণ্ড হিসেবে পরিচিত ব্রেন্ট ক্রুড তেলের দাম ১২.৮৮ শতাংশ কমে ৯৫.১২ ডলারে দাঁড়িয়েছে।
সিএনএন
08 April, 2026, 09:05 am
Last modified: 08 April, 2026, 09:10 am
প্রতীকী ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর মঙ্গলবার বিশ্ববাজারে তেলের দামে বড় ধরনের পতন ঘটেছে। একই সাথে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে খুব শিগগিরই তেলবাহী ট্যাংকার চলাচল শুরু হতে পারে বলেও জানিয়েছে তেহরান।

যুদ্ধবিরতির খবর আসার পর যুক্তরাষ্ট্রের বাজারে অপরিশোধিত তেলের দাম ১৫ শতাংশের বেশি কমে প্রতি ব্যারেল ৯৫ ডলারের নিচে নেমে এসেছে। একইভাবে বিশ্ববাজারের মানদণ্ড হিসেবে পরিচিত ব্রেন্ট ক্রুড তেলের দাম ১২.৮৮ শতাংশ কমে ৯৫.১২ ডলারে দাঁড়িয়েছে। যদিও এই দাম যুদ্ধ শুরু হওয়ার আগের তুলনায় এখনও বেশি, তবে সাম্প্রতিক রেকর্ড মূল্যবৃদ্ধির তুলনায় এটি অনেকটা কম।

অন্যদিকে, তেলের দাম কমায় বিশ্বজুড়ে শেয়ারবাজারে বড় ধরনের উল্লম্ফন দেখা গেছে। যুক্তরাষ্ট্রের ডাও ফিউচারস ২ শতাংশ বা প্রায় ৯০০ পয়েন্ট বেড়েছে। এশিয়াজুড়ে এর ইতিবাচক প্রভাব পড়েছে। বুধবার সকালে জাপানের নিক্কেই ২২৫ সূচক ৪.৯ শতাংশ এবং দক্ষিণ কোরিয়ার কোস্পি সূচক ৫.৭ শতাংশ বেড়েছে। হংকংয়ের হ্যাং সেং সূচকও ২.৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

ট্রাম্প ইরানে ভয়াবহ হামলার যে সময়সীমা বেঁধে দিয়েছিলেন, তা শেষ হওয়ার মাত্র দুই ঘণ্টা আগে তিনি এই যুদ্ধবিরতিতে রাজি হন। ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল-এ জানান, ইরানের কাছ থেকে ১০ দফার একটি প্রস্তাব পাওয়ার পর তারা আলোচনার একটি কার্যকর ভিত্তি খুঁজে পেয়েছেন। তিনি আরও স্পষ্ট করেন, এই পুরো সমঝোতাটি নির্ভর করছে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার ওপর।

তবে, হরমুজ প্রণালি খুলে দেওয়ার কথা বলা হলেও সংশয় কাটছে না বিশ্লেষকদের। রাপিদান এনার্জি গ্রুপের সভাপতি বব ম্যাকনালি বলেন, "বাজার ভালো সংবাদের জন্য অধীর অপেক্ষায় ছিল, তবে হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দেওয়া হয় কি না সেটিই এখন দেখার বিষয়।"

ইরান এই যুদ্ধবিরতিকে কেবল 'সাময়িক' হিসেবে বর্ণনা করেছে। ইরানের রাষ্ট্রীয় নিউজ চ্যানেলে প্রচারিত এক বিবৃতিতে বলা হয়েছে, "এটি যুদ্ধের সমাপ্তি নয়। তবে সর্বোচ্চ নেতার আদেশ মেনে সব সামরিক বাহিনীকে আপাতত গুলিবর্ষণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।" ইরান আরও দাবি করেছে, তাদের সামরিক বাহিনী হরমুজ প্রণালি দিয়ে যাতায়াত নিয়ন্ত্রণ করবে, যা তাদের ভূ-রাজনৈতিকভাবে শক্তিশালী অবস্থানে রাখবে।

মধ্যপ্রাচ্যের এই সংঘাত এবং হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়ায় তেলের সরবরাহে ইতিহাসের সবচেয়ে বড় ধাক্কা লেগেছিল। প্রতিদিন প্রায় ১ কোটি ২০ লাখ থেকে ১ কোটি ৫০ লাখ ব্যারেল তেলের সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছিল।

অর্থনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, এই সাময়িক স্বস্তি এলেও দীর্ঘমেয়াদী ফলাফল বুঝতে আরও সময় লাগবে। করপেই কারেন্সি রিসার্চের কার্ল শামোট্টা বলেন, "এই সংকটের মাধ্যমে ইরান বিশ্ববাজারকে চাপে ফেলার ক্ষমতা প্রদর্শন করেছে এবং নিজের রাজনৈতিক নিয়ন্ত্রণ আরও শক্ত করেছে।"

Related Topics

টপ নিউজ

ইরান যুদ্ধ / যুদ্ধবিরতি / বিশ্ববাজারে তেলের দাম / শেয়ারবাজার / ট্রাম্প

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • উত্তর তেহরানে এক ব্যক্তি একটি বেঞ্চে বসে আছেন, এখানে দক্ষিণের মিনাব শহরের একটি স্কুলে মার্কিন হামলায় নিহত স্কুলশিশুদের স্মরণে একটি স্মৃতিসৌধে সম্মান জানানো হচ্ছে।১২ এপ্রিল, ২০২৬।ছবি: এপি
    ইরান যুদ্ধ এমন সব ক্ষতি করছে, যা আর পূরণ হওয়ার নয়
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকার প্রায় সাড়ে ৬ হাজার ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
  • প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: রয়টার্স
    দেশে পেপাল চালু করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী
  • ছবি: টিবিএস
    কার্বন ক্রেডিট বিক্রি করে বছরে ১ বিলিয়ন মার্কিন ডলার পাওয়া সম্ভব: ড. সাইমুম পারভেজ
  • ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে ‘নীতিগতভাবে সম্মত’ যুক্তরাষ্ট্র ও ইরান: এপি
  • ফাইল ছবি: পিএমও
    ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী

Related News

  • ইরান চুক্তিতে রাজি না হলে আবারও যুদ্ধ শুরু করবে যুক্তরাষ্ট্র: পিট হেগসেথ
  • পোপকে আক্রমণ করে ‘হিতে বিপরীত’, ক্যাথলিক ভোটব্যাংক হারাচ্ছেন ট্রাম্প
  • ট্রাম্প ন্যাটো ছাড়লে কী হবে? ‘বিকল্প’ পরিকল্পনা নিয়ে এগোচ্ছে ইউরোপ
  • ইরান যুদ্ধ এমন সব ক্ষতি করছে, যা আর পূরণ হওয়ার নয়
  • ইরান ইস্যুতে নিজের অবস্থান থেকে সরে আসব না, ব্রিটেন এই যুদ্ধে অংশ নেবে না: কিয়ার স্টারমার

Most Read

1
উত্তর তেহরানে এক ব্যক্তি একটি বেঞ্চে বসে আছেন, এখানে দক্ষিণের মিনাব শহরের একটি স্কুলে মার্কিন হামলায় নিহত স্কুলশিশুদের স্মরণে একটি স্মৃতিসৌধে সম্মান জানানো হচ্ছে।১২ এপ্রিল, ২০২৬।ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ এমন সব ক্ষতি করছে, যা আর পূরণ হওয়ার নয়

2
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকার প্রায় সাড়ে ৬ হাজার ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

3
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: রয়টার্স
বাংলাদেশ

দেশে পেপাল চালু করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

কার্বন ক্রেডিট বিক্রি করে বছরে ১ বিলিয়ন মার্কিন ডলার পাওয়া সম্ভব: ড. সাইমুম পারভেজ

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে ‘নীতিগতভাবে সম্মত’ যুক্তরাষ্ট্র ও ইরান: এপি

6
ফাইল ছবি: পিএমও
বাংলাদেশ

৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net