ইসরায়েলের হাইফায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত অন্তত চার
ইসরায়েলের গুরুত্বপূর্ণ বন্দরনগরী হাইফায় ইরানের শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। গত রোববার রাতে একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্রটি সরাসরি আঘাত হানলে এই প্রাণহানির ঘটনা ঘটে।
ইসরায়েলি সামরিক বাহিনী সোমবার (৬ এপ্রিল) সকালে এক বিবৃতিতে জানিয়েছে, হামলার পর দীর্ঘ কয়েক ঘণ্টা ধরে ধ্বংসস্তূপের নিচে নিখোঁজদের সন্ধানে নিবিড় উদ্ধার অভিযান চালানো হয়। শেষ পর্যন্ত ধ্বংসস্তূপের ভেতর থেকে চারজনের মরদেহ উদ্ধার করতে সক্ষম হন উদ্ধারকর্মীরা।
ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, রোববার শেষরাতে ইরানের চালানো ক্ষেপণাস্ত্র হামলার বড় লক্ষ্যবস্তু ছিল হাইফা শহর। এর মধ্যে একটি ক্ষেপণাস্ত্র জনবহুল এলাকার ওই আবাসিক ভবনে পড়লে সেটি লণ্ডভণ্ড হয়ে যায়।
