Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 13, 2026
কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ: টাকার বিনিময়ে গেটম্যানদের দায়িত্ব বদল, ঘটনার সময় ঘুমিয়ে ছিলেন দুজনই

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
02 April, 2026, 06:50 pm
Last modified: 02 April, 2026, 06:57 pm

Related News

  • ভুয়া ওয়ারেন্টে সাংবাদিককে আটক, ১৮ ঘণ্টা পর আদালত থেকে মুক্তি
  • কুমিল্লায় কাগজে স্টেডিয়াম থাকলেও বাস্তবে নেই, উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন মনিরুল হক চৌধুরী
  • হবিগঞ্জে লাইনচ্যুত তেলবাহী ট্রেনের ৪০ শতাংশ ক্ষতিগ্রস্ত, ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন
  • কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫, আহত ৫
  • কুমিল্লায় প্রাইভেটকারে বাসের ধাক্কা: চালকসহ নিহত ৪

কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ: টাকার বিনিময়ে গেটম্যানদের দায়িত্ব বদল, ঘটনার সময় ঘুমিয়ে ছিলেন দুজনই

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে নেমে রেলওয়ের তদন্ত কমিটি চার গেটম্যানের গাফিলতির প্রমাণ পেয়েছে। তদন্তে জানা যায়, এ ঘটনায় যান্ত্রিক ত্রুটিও ছিল সমানভাবে দায়ী। দুর্ঘটনার সময় রেলক্রসিংয়ের অ্যালার্ম বাজেনি এবং আইপি ফোনটিও অকেজো ছিল।
টিবিএস রিপোর্ট
02 April, 2026, 06:50 pm
Last modified: 02 April, 2026, 06:57 pm
ফাইল ছবি: বাসস

কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে গত ২১ মার্চ রাতে দায়িত্ব পালনের কথা ছিল রেলওয়ের গেটম্যান মো. মেহেদী হাসান ও মো. হেলাল উদ্দিনের। কিন্তু কর্তৃপক্ষকে না জানিয়েই তারা পবিত্র ঈদুল ফিতর কাটাতে গ্রামের বাড়ি চলে যান। টাকার বিনিময়ে নাজমুল হোসেন ও কাউসার হোসেন নামের অন্য দুই গেটম্যানের সঙ্গে তারা নিজেদের দায়িত্ব বদল করেন। আর সেই দায়িত্ব বদলের বিনিময়ে টাকা নেওয়া দুই গেটম্যান নাজমুল ও কাউসার সেদিন রাতে ডিউটিরত অবস্থায় ঘুমিয়ে পড়েছিলেন।

জানা যায়, ট্রেন আসার সময় গেট ব্যারিয়ার (প্রতিবন্ধক) না ফেলায় রেলপথের ওপর যাত্রীবাহী বাস উঠে যায়। ফলে ট্রেনের সঙ্গে ভয়াবহ সংঘর্ষে তিন শিশুসহ ১২ জন যাত্রী নিহত হন।

ঘটনাটি ঘটেছিল গত ২১ মার্চ দিবাগত রাত ২টা ৫৫ মিনিটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায়। চুয়াডাঙ্গা থেকে লক্ষ্মীপুরগামী 'মামুন স্পেশাল' পরিবহনের একটি বাসের সঙ্গে চট্টগ্রাম থেকে ঢাকাগামী 'মেইল ট্রেনের' এই সংঘর্ষ হয়। ট্রেনটি বাসটিকে প্রায় ৭০০ মিটার দূরে দৈয়ারা নামক স্থানে টেনে নিয়ে থামে।

এ মর্মান্তিক দুর্ঘটনায় বাসটি দুমড়েমুচড়ে ঘটনাস্থলেই ১২ জনের মৃত্যু হয় এবং চালকসহ অন্তত ২৪ জন গুরুতর আহত হন। হতাহতদের সবাই বাসের যাত্রী ছিলেন। এ ঘটনায় নিহত এক বাসযাত্রীর স্বজনের দায়ের করা মামলায় এখন পর্যন্ত ওই রেলক্রসিংয়ের তিন গেটম্যানকে গ্রেপ্তার করেছে র‍্যাব ও পুলিশ।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে নেমে রেলওয়ের তদন্ত কমিটি চার গেটম্যানের গাফিলতির প্রমাণ পেয়েছে। তদন্তে জানা যায়, শুধু মানুষের ভুল নয়, যান্ত্রিক ত্রুটিও ছিল সমানভাবে দায়ী। দুর্ঘটনার সময় রেলক্রসিংয়ের অ্যালার্ম বাজেনি এবং আইপি ফোনটিও অকেজো ছিল। এছাড়া গেটম্যানদের তদারকি না করায় রেলওয়ের কুমিল্লার ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) আনিসুজ্জামানকে পরোক্ষভাবে দায়ী করা হয়েছে। সম্প্রতি রেলওয়ের তদন্ত প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

চট্টগ্রাম বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) আনিসুর রহমানকে প্রধান করে গঠিত ছয় সদস্যের বিভাগীয় তদন্ত কমিটি এবং কুমিল্লা জেলা প্রশাসনের তদন্ত কমিটি—উভয়ই দুর্ঘটনার জন্য প্রায় একই ধরণের কারণ চিহ্নিত করেছে। তদন্ত কমিটির প্রধান আনিসুর রহমান জানান, দুর্ঘটনার মূল কারণগুলো চিহ্নিত করে ভবিষ্যতে এমন বিপর্যয় রোধে বেশ কিছু সুপারিশ করা হয়েছে।

তদন্ত প্রতিবেদনে দুর্ঘটনার চারটি প্রধান কারণ উল্লেখ করা হয়েছে। সেগুলো হলো- গেটম্যানদের নিয়মবহির্ভূতভাবে দায়িত্ব বদল, সময়মতো গেট ব্যারিয়ার না ফেলা, তদারকি কর্মকর্তার ব্যর্থতা ও বাসচালকের বেপরোয়া গতি।

গেটম্যান মো. হেলাল উদ্দিনের জবানবন্দির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ২০ মার্চ (শুক্রবার) রাতের ডিউটি শেষ করে তিনি চাঁদপুরে গ্রামের বাড়ি চলে যান। পরদিন ২১ মার্চ রাতের দায়িত্ব পালনের জন্য তিনি নাজমুল ও কাউসারকে এক হাজার টাকা দেন। কিন্তু তারা দায়িত্ব পালন না করে ঘুমিয়ে পড়লে এই ঘটনা ঘটে।

তদন্তে অবকাঠামোগত দুর্বলতার চিত্রও ফুটে উঠেছে। ক্রসিংয়ে বিদ্যুৎ না থাকায় অ্যালার্ম বেল ও আইপি ফোন কার্যকর ছিল না। এমনকি গেটকিপারদের ঘরে টয়লেট, পানি ও বিদ্যুতের ন্যূনতম ব্যবস্থাও ছিল না। প্রকৌশল বিভাগের এসব তদারকির কথা থাকলেও তারা চরম অবহেলা করেছেন। এছাড়া দূরপাল্লার বাসটির ফ্লাইওভার (উড়ালসড়ক) দিয়ে যাওয়ার কথা থাকলেও চালক নিচ দিয়ে রেলক্রসিং ব্যবহার করেছিলেন।

প্রতিবেদনে বাসচালককে দায়ী করে বলা হয়, চালক সতর্কতা নির্দেশক বোর্ড মানেননি এবং মোটরযান আইনের সংশ্লিষ্ট ধারা লঙ্ঘন করে রেলক্রসিং পার হওয়ার চেষ্টা করেছেন। এছাড়া সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর নির্মিত দুটি ঘরের কারণে রেললাইন স্পষ্ট দেখা যায় না বলেও উল্লেখ করা হয়।

অন্যদিকে, জেলা প্রশাসনের তদন্ত প্রতিবেদনে রেলওয়ে এবং সওজের মধ্যে সমন্বয়হীনতাকে দায়ী করা হয়েছে। এতে গেটম্যানদের পাশাপাশি লালমাই রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার, ট্রেনচালক ও সহকারী ট্রেনচালকের অবহেলার বিষয়টিও উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, পদুয়ার বাজার এলাকায় সওজের ইউলুপ নির্মাণের জন্য তৈরি ঘরগুলোর কারণে চালক ট্রেন দেখতে পাননি। তবে বাসচালকের অদক্ষতাও ছিল স্পষ্ট; ওভারপাস ব্যবহার না করে নিচ দিয়ে যাওয়ার সিদ্ধান্তই এতগুলো মানুষের প্রাণ কেড়ে নিয়েছে।
 

Related Topics

টপ নিউজ

কুমিল্লা / বাস-ট্রেন সংঘর্ষ / তদন্ত কমিটি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মো. ওমর ফারুক খাঁন। ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুককে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বোর্ড
  • ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
    ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা
  • ছবি: রয়টার্স
    ইরানের ‘ডার্ক ফ্লিট’: অদৃশ্য নৌবহর কীভাবে টিকিয়ে রাখছে বৈশ্বিক তেলের বাজার
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ট্রাম্পের; ইরানকে টোল দেওয়া জাহাজ আটকের নির্দেশ
  • ছবি: সংগৃহীত
    অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন ১৫ বছর পর চাকরি ফেরত পাওয়া কোহিনূর মিয়া
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    ছেঁড়া-ফাটা নোট বদলে না দিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা

Related News

  • ভুয়া ওয়ারেন্টে সাংবাদিককে আটক, ১৮ ঘণ্টা পর আদালত থেকে মুক্তি
  • কুমিল্লায় কাগজে স্টেডিয়াম থাকলেও বাস্তবে নেই, উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন মনিরুল হক চৌধুরী
  • হবিগঞ্জে লাইনচ্যুত তেলবাহী ট্রেনের ৪০ শতাংশ ক্ষতিগ্রস্ত, ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন
  • কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫, আহত ৫
  • কুমিল্লায় প্রাইভেটকারে বাসের ধাক্কা: চালকসহ নিহত ৪

Most Read

1
মো. ওমর ফারুক খাঁন। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুককে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বোর্ড

2
ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
আন্তর্জাতিক

ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘ডার্ক ফ্লিট’: অদৃশ্য নৌবহর কীভাবে টিকিয়ে রাখছে বৈশ্বিক তেলের বাজার

4
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ট্রাম্পের; ইরানকে টোল দেওয়া জাহাজ আটকের নির্দেশ

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন ১৫ বছর পর চাকরি ফেরত পাওয়া কোহিনূর মিয়া

6
প্রতীকী ছবি/সংগৃহীত
অর্থনীতি

ছেঁড়া-ফাটা নোট বদলে না দিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net