Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 25, 2026
হবিগঞ্জে লাইনচ্যুত তেলবাহী ট্রেনের ৪০ শতাংশ ক্ষতিগ্রস্ত, ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
02 April, 2026, 04:15 pm
Last modified: 02 April, 2026, 04:16 pm

Related News

  • হামের টিকা নিয়ে গাফিলতি তদন্তে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে কমিটি হচ্ছে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
  • সংসদ সচিবালয়ের কেনাকাটায় দুর্নীতির প্রমাণ পায়নি তদন্ত কমিটি
  • সুনামগঞ্জ ও হবিগঞ্জে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু
  • সাংবাদিক নির্যাতনের ঘটনায় ছাত্রদলের দুঃখপ্রকাশ ও  ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন  
  • কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ: টাকার বিনিময়ে গেটম্যানদের দায়িত্ব বদল, ঘটনার সময় ঘুমিয়ে ছিলেন দুজনই

হবিগঞ্জে লাইনচ্যুত তেলবাহী ট্রেনের ৪০ শতাংশ ক্ষতিগ্রস্ত, ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

ঘটনার বিষয়ে ঢাকা বিভাগের রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক এ বি এম কামরুজ্জামান জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে বিভাগীয় পরিবহন কর্মকর্তাকে প্রধান করে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৩ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
টিবিএস রিপোর্ট
02 April, 2026, 04:15 pm
Last modified: 02 April, 2026, 04:16 pm
ছবি: টিবিএস

হবিগঞ্জের মাধবপুরে ২ লাখ লিটার জ্বালানি তেলবাহী ট্রেনের ৬টি বগি লাইনচ্যুত হয়েছে। বুধবার (১ এপ্রিল) রাতের এই দুর্ঘটনার পর প্রায় ২০ ঘণ্টা পার হলেও সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ এখনো স্বাভাবিক হয়নি। দুর্ঘটনায় ট্রেনটির প্রায় ৪০ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। এদিকে, বগি থেকে ছড়িয়ে পড়া তেল সংগ্রহে স্থানীয়দের মাঝে রীতিমতো লুটের হিড়িক পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন করা হলেও তেল লুট থামানো যাচ্ছে না।

রেলওয়ে সূত্র জানায়, বুধবার রাত ৯টার দিকে মাধবপুর উপজেলার মনতলা এলাকায় তেলবাহী ট্রেনটির ৬টি কন্টেইনার লাইনচ্যুত হয়ে পড়ে। এতে রেললাইন ও নিকটবর্তী একটি ব্রিজের ব্যাপক ক্ষতি হয়। বৃহস্পতিবার (২ এপ্রিল) ভোরে আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। রেলওয়ের প্রকৌশল ও উদ্ধারকারী দল ক্ষতিগ্রস্ত বগি সরানো এবং লাইন মেরামতের কাজ চালিয়ে যাচ্ছে।

ঘটনার বিষয়ে ঢাকা বিভাগের রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক এ বি এম কামরুজ্জামান জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে বিভাগীয় পরিবহন কর্মকর্তাকে প্রধান করে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৩ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, "অতিরিক্ত গতি, লাইনজনিত ত্রুটি কিংবা অন্য কোনো কারণ—সব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।"

মনতলা স্টেশনের প্রকৌশল বিভাগের কর্মকর্তা মহসিন উদ্দিন বলেন, "তেলবাহী ট্রেন সাধারণত কম গতিতে চলে। তবে দুর্ঘটনাকবলিত ট্রেনটি তুলনামূলক বেশি গতিতে চলছিল বলে ধারণা করা হচ্ছে। এতে চাকা স্লিপ করে লাইনচ্যুতির ঘটনা ঘটে থাকতে পারে।"

এদিকে বুধবার রাত থেকেই দুর্ঘটনাস্থল থেকে ছড়িয়ে পড়া তেল সংগ্রহে স্থানীয়দের ভিড় বাড়তে থাকে। বৃহস্পতিবার দিনেও নারী-পুরুষ ও শিশু নির্বিশেষে কলস, বালতি, জগ—যে যা পারছেন তা দিয়েই তেল লুটে নিচ্ছেন। ঝুঁকিপূর্ণ এই পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

বিজিবির হবিগঞ্জ ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বলেন, "বিজিবির উদ্ধারকারী দল নিজস্ব উদ্যোগে ড্রাম ও জারিকেন সংগ্রহ করে প্রায় এক হাজার লিটার ডিজেল উদ্ধার করে সংরক্ষণ করেছে। এ উদ্যোগের ফলে সরকারি সম্পদের অপচয় রোধের পাশাপাশি দুর্ঘটনাস্থলে শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখাও সম্ভব হয়েছে।"

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার প্রভাবে সিলেট-চট্টগ্রাম ও সিলেট-ঢাকা রুটে ট্রেন চলাচল বিপর্যস্ত হয়ে পড়েছে। চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস এবং ঢাকাগামী উপবন ও কালনী এক্সপ্রেসের যাত্রা সিলেট থেকেই বাতিল করা হয়েছে। একইভাবে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেসের যাত্রাও বাতিল করা হয়েছে। উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত শিডিউল স্বাভাবিক হওয়া কঠিন বলে জানানো হয়েছে।

Related Topics

টপ নিউজ

হবিগঞ্জ / তেলবাহী ট্রেন / লাইনচ্যুত / তদন্ত কমিটি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    জুলাইয়ে বাজারে আসছে দেশে তৈরি প্রথম বৈদ্যুতিক গাড়ি
  • স্বপ্না আক্তার। ছবি: টিবিএস
    রামিসাকে ধর্ষণ-হত্যায় সহযোগী ছিল সোহেলের স্ত্রী স্বপ্না, ডেকে এনেছিল ফ্ল্যাটের ভেতরে: অভিযোগপত্রে পুলিশ
  • আলবার্টার অধিবাসীরা ১৯ অক্টোবর ভোট দিয়ে ঠিক করবেন যে তারা কানাডার অংশ থাকতে চান কিনা। ছবি: এএফপি
    কানাডা থেকে স্বাধীন হয়ে যেতে চায় আলবার্টা প্রদেশ, গণভোটের আয়োজন
  • এম জুবায়দুর রহমান। ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমানের পদত্যাগ
  • ছবি: রয়টার্স
    ইরানের সঙ্গে চুক্তি সইয়ের কাছাকাছি ট্রাম্প; যা আছে এতে
  • ছবি: এআই জেনারেটেড/ককরোচ জনতা পার্টি
    ‘তেলাপোকারা মরে না’: ‘ককরোচ জনতা পার্টি’র ওয়েবসাইট বন্ধ, নতুন সাইট আনছেন প্রতিষ্ঠাতা দিপক

Related News

  • হামের টিকা নিয়ে গাফিলতি তদন্তে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে কমিটি হচ্ছে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
  • সংসদ সচিবালয়ের কেনাকাটায় দুর্নীতির প্রমাণ পায়নি তদন্ত কমিটি
  • সুনামগঞ্জ ও হবিগঞ্জে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু
  • সাংবাদিক নির্যাতনের ঘটনায় ছাত্রদলের দুঃখপ্রকাশ ও  ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন  
  • কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ: টাকার বিনিময়ে গেটম্যানদের দায়িত্ব বদল, ঘটনার সময় ঘুমিয়ে ছিলেন দুজনই

Most Read

1
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
বাংলাদেশ

জুলাইয়ে বাজারে আসছে দেশে তৈরি প্রথম বৈদ্যুতিক গাড়ি

2
স্বপ্না আক্তার। ছবি: টিবিএস
বাংলাদেশ

রামিসাকে ধর্ষণ-হত্যায় সহযোগী ছিল সোহেলের স্ত্রী স্বপ্না, ডেকে এনেছিল ফ্ল্যাটের ভেতরে: অভিযোগপত্রে পুলিশ

3
আলবার্টার অধিবাসীরা ১৯ অক্টোবর ভোট দিয়ে ঠিক করবেন যে তারা কানাডার অংশ থাকতে চান কিনা। ছবি: এএফপি
আন্তর্জাতিক

কানাডা থেকে স্বাধীন হয়ে যেতে চায় আলবার্টা প্রদেশ, গণভোটের আয়োজন

4
এম জুবায়দুর রহমান। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমানের পদত্যাগ

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সঙ্গে চুক্তি সইয়ের কাছাকাছি ট্রাম্প; যা আছে এতে

6
ছবি: এআই জেনারেটেড/ককরোচ জনতা পার্টি
আন্তর্জাতিক

‘তেলাপোকারা মরে না’: ‘ককরোচ জনতা পার্টি’র ওয়েবসাইট বন্ধ, নতুন সাইট আনছেন প্রতিষ্ঠাতা দিপক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net