Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 29, 2026
ভারতের ডিজেলে রপ্তানি শুল্ক: বাংলাদেশে প্রভাব পড়ার আশঙ্কা নেই

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 March, 2026, 07:15 pm
Last modified: 27 March, 2026, 07:23 pm

Related News

  • পতেঙ্গায় ৫ হাজার ৪০০ লিটার অবৈধ ডিজেল জব্দ, আটক ২
  • হরমুজ প্রণালিতে ইরানের সবুজ সংকেতে বাংলাদেশের জ্বালানি আমদানিতে কমবে খরচ ও ঝুঁকি
  • এপ্রিলের চাহিদা মেটাতে সরাসরি ৩ লাখ টন ডিজেল কিনছে সরকার
  • আগামীকাল বিকেলের মধ্যে স্বাভাবিক হচ্ছে জ্বালানি তেলের সরবরাহ: পাম্প মালিক সমিতি
  • কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল

ভারতের ডিজেলে রপ্তানি শুল্ক: বাংলাদেশে প্রভাব পড়ার আশঙ্কা নেই

দেশের বাজারে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে ভারত ডিজেলে লিটারপ্রতি ২১.৫ রুপি এবং এভিয়েশন টারবাইন ফুয়েলের (এটিএফ) ওপর লিটারপ্রতি ২৯.৫ রুপি পর্যন্ত রপ্তানি শুল্ক আরোপ করেছে।
টিবিএস রিপোর্ট
27 March, 2026, 07:15 pm
Last modified: 27 March, 2026, 07:23 pm
প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত

ডিজেলের ওপর ভারতের রপ্তানি শুল্ক আরোপের সিদ্ধান্তে বাংলাদেশের কোনো বাড়তি আর্থিক ক্ষতি হবে না বলে জানিয়েছে জ্বালানি বিভাগ। কারণ, এই চুক্তিটি সরকার-টু-সরকার (জিটুজি) ভিত্তিতে স্বাক্ষরিত হয়েছে।

জ্বালানি বিভাগ জানিয়েছে, জিটুজি চুক্তির আওতায় উভয় পক্ষই আগে থেকে নির্ধারিত শর্তাবলি মেনে চলতে বাধ্য। এই চুক্তিতে রাষ্ট্রীয় নিশ্চয়তা থাকায় কোনো পক্ষ এককভাবে এটি বাতিল বা পরিবর্তন করতে পারে না।

দেশের বাজারে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে ভারত ডিজেলে লিটারপ্রতি ২১.৫ রুপি এবং এভিয়েশন টারবাইন ফুয়েলের (এটিএফ) ওপর লিটারপ্রতি ২৯.৫ রুপি পর্যন্ত রপ্তানি শুল্ক আরোপ করেছে। গত ২৭ মার্চ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর এ তথ্য জানান।

তবে নতুন এই শুল্কের পরও বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপক্ষীয় জ্বালানি সরবরাহ চুক্তিতে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাংলাদেশের কর্মকর্তারা।

জ্বালানি বিভাগের যুগ্ম সচিব (অপারেশনস) মনির হোসেন চৌধুরী বৃহস্পতিবার (২৭ মার্চ) দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'আগে থেকে নির্ধারিত শর্ত অনুযায়ীই বাংলাদেশের ডিজেল পাওয়ার কথা। আমি মনে করি, রপ্তানি শুল্ক আরোপের সিদ্ধান্তে আমাদের কোনো ক্ষতি হবে না, কারণ কেনাবেচার শর্তগুলো আগেই ঠিক করা ছিল।'

তিনি আরও জানান, নতুন কোনো শর্ত নির্ধারিত না হওয়া পর্যন্ত আগের চুক্তি অনুযায়ীই বাংলাদেশ জ্বালানি সরবরাহ পাবে।

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) এবং ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেডের মধ্যকার দীর্ঘমেয়াদি চুক্তি অনুযায়ী, ভারত ২০২৬ সালের প্রথম ছয় মাসে (জানুয়ারি–জুন) ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ১ লাখ ৮০ হাজার টন পর্যন্ত ডিজেল সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

কর্মকর্তাদের মতে, এর মধ্যে প্রায় ১ লাখ ২০ হাজার টন সরবরাহের বিষয়টি ইতিমধ্যেই নিশ্চিত করা হয়েছে।

বাংলাদেশ প্রতি মাসে গড়ে ১৫ হাজার থেকে ২০ হাজার টন ডিজেল ভারত থেকে আমদানি করে।

চলমান জ্বালানি সংকটের মধ্যে বাংলাদেশ ভারতকে চুক্তিতে উল্লেখিত ১ লাখ ৮০ হাজার টনের সীমার ভেতর থেকেই অতিরিক্ত আরও ৬০ হাজার টন ডিজেল সরবরাহের অনুরোধ জানিয়েছে।

Related Topics

টপ নিউজ

ডিজেল / ভারতীয় ডিজেল / রপ্তানি শুল্ক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    গ্রাহকের তথ্য হ্যাক: ‘স্বপ্ন’ সুপারশপের কাছে ১৮ কোটি টাকা দাবি হ্যাকারদের
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    যে কারণে হরমুজ প্রণালি পুনরায় চালু করতে সামরিক শক্তি ব্যবহার করেনি যুক্তরাষ্ট্র
  • মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
    যুক্তরাষ্ট্র ‘শিগগিরই’ ইরান থেকে সরে আসবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট; পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসতে বিবেচনা করছে ইরান
  • সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ শিল্পাঞ্চলে একটি বিস্ফোরণের পর উঠতে থাকা কালো ধোঁয়ার উঁচু কুণ্ডলীর দিকে তাকিয়ে আছেন বিদেশি শ্রমিকরা ,২০২৬ সালের ৩ মার্চ (ছবি: ফাদেল সেন্না/এএফপি)
    যুদ্ধে ইরানের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা রাখছে আরব আমিরাত, স্থল হামলা হলে আমিরাতের ওপর হামলা হবে 
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%

Related News

  • পতেঙ্গায় ৫ হাজার ৪০০ লিটার অবৈধ ডিজেল জব্দ, আটক ২
  • হরমুজ প্রণালিতে ইরানের সবুজ সংকেতে বাংলাদেশের জ্বালানি আমদানিতে কমবে খরচ ও ঝুঁকি
  • এপ্রিলের চাহিদা মেটাতে সরাসরি ৩ লাখ টন ডিজেল কিনছে সরকার
  • আগামীকাল বিকেলের মধ্যে স্বাভাবিক হচ্ছে জ্বালানি তেলের সরবরাহ: পাম্প মালিক সমিতি
  • কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গ্রাহকের তথ্য হ্যাক: ‘স্বপ্ন’ সুপারশপের কাছে ১৮ কোটি টাকা দাবি হ্যাকারদের

2
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যে কারণে হরমুজ প্রণালি পুনরায় চালু করতে সামরিক শক্তি ব্যবহার করেনি যুক্তরাষ্ট্র

3
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ‘শিগগিরই’ ইরান থেকে সরে আসবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট; পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসতে বিবেচনা করছে ইরান

4
সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ শিল্পাঞ্চলে একটি বিস্ফোরণের পর উঠতে থাকা কালো ধোঁয়ার উঁচু কুণ্ডলীর দিকে তাকিয়ে আছেন বিদেশি শ্রমিকরা ,২০২৬ সালের ৩ মার্চ (ছবি: ফাদেল সেন্না/এএফপি)
আন্তর্জাতিক

যুদ্ধে ইরানের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা রাখছে আরব আমিরাত, স্থল হামলা হলে আমিরাতের ওপর হামলা হবে 

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net