Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 03, 2026
পারমাণবিক বোমার দাবিতে সুর চড়াচ্ছেন ইরানের কট্টরপন্থিরা

আন্তর্জাতিক

রয়টার্স
27 March, 2026, 02:05 pm
Last modified: 27 March, 2026, 02:11 pm

Related News

  • জাহাজ ভাড়ার ঊর্ধ্বগতিতে ঝুঁকির মুখে রপ্তানি, বাড়ছে মূল্যস্ফীতির শঙ্কা
  • ইরানকে ইউয়ানে ও ক্রিপ্টোতে টোল দিয়ে নিরাপদে হরমুজ প্রণালি পার হচ্ছে বিভিন্ন দেশের জাহাজ
  • হরমুজ প্রণালি আর আগের অবস্থায় ফিরবে না: ইরানের নিরাপত্তা কর্মকর্তা
  • আল জাজিরা প্রতিবেদন: হাজার মাইল দূরের যুদ্ধের প্রভাব দক্ষিণ এশিয়ার কৃষিতে
  • ইরানের বৃহত্তম ইস্পাত উৎপাদন কারখানায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা; যুদ্ধ বন্ধে পুতিন ও সালমানের ফোনালাপ

পারমাণবিক বোমার দাবিতে সুর চড়াচ্ছেন ইরানের কট্টরপন্থিরা

রয়টার্স
27 March, 2026, 02:05 pm
Last modified: 27 March, 2026, 02:11 pm

ইরানের ব্যালিস্টিক মিসাইল খাইবার, ২০২৩ সালের ২৩ মে। ছবি: সংগৃহীত

আমেরিকা ও ইসরায়েলের ধারাবাহিক আক্রমণের মুখে ইরানের পারমাণবিক বোমা তৈরি করা উচিত কি না, তা নিয়ে দেশের কট্টরপন্থির মধ্যে বিতর্ক ক্রমশ জোরদার হচ্ছে। অভ্যন্তরীণ সূত্রের খবর, এই দাবি এখন আগের চেয়ে অনেক বেশি প্রকাশ্য এবং জোরালো।

২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েলি হামলা শুরুর প্রথম দিকেই নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। এরপর থেকে প্রশাসনের রাশ মূলত রেভোল্যুশনারি গার্ডসের (আইআরজিসি) হাতে। দুটি শীর্ষ পর্যায়ের সূত্রের দাবি, এই পরিস্থিতিতে তেহরানের পারমাণবিক নীতি নির্ধারণের ক্ষেত্রে কট্টরপন্থি মনোভাবই ক্রমশ প্রাধান্য পাচ্ছে।

পশ্চিমা দেশগুলোর দীর্ঘদিনের ধারণা, ইরান পারমাণবিক বোমা বানাতে চায়—অথবা অন্তত দ্রুত তা তৈরির অবকাঠামো হাতে রাখতে চায় তেহরান। যদিও ইরান বরাবরই এই অভিযোগ অস্বীকার করে এসেছে। পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) ও এ অস্ত্র তৈরির ওপর নিষেধাজ্ঞা দিয়ে খামেনির ফতোয়ার কথা বলে এসব অভিযোগ অস্বীকার করে এসেছে তেহরান।

এছাড়া বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাও বলেছে, ইরান পারমাণবিক বোমা তৈরি করছে, এমন কোনো প্রমাণ নেই।

একটি সূত্রের বক্তব্য, এখনই পারমাণবিক নীতি বদল করার কোনো পরিকল্পনা ইরানের নেই। বোমা তৈরির বিষয়েও তারা চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি। কিন্তু প্রশাসনের অন্দরে প্রভাবশালীদের একাংশ বর্তমান নীতি নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন। তারা চাইছেন দ্রুত এই নীতির বদল হোক।

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার মাঝপথেই হামলা চালিয়েছে আমেরিকা ও ইসরায়েল। মনে করা হচ্ছে, এর জেরেই পুরো সমীকরণ বদলে গেছে। ইরানের সমরকৌশলীরা এখন মনে করছেন, এনপিটি চুক্তির মধ্যে আটকে থেকে বা পারমাণবিক বোমা তৈরির পথ এড়িয়ে চলে আখেরে তেহরানের কোনো লাভ নেই।

এনপিটি থেকে বেরিয়ে আসার হুমকি কট্টরপন্থিরা আগেও দিয়েছেন। এখন দেশের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমগুলোতেও এই আলোচনা ক্রমশ বাড়ছে। জনসমক্ষে পারমাণবিক বোমা তৈরির পক্ষে কথা বলা একসময় অলিখিতভাবে নিষিদ্ধ ছিল। এখন সেই দাবিও প্রকাশ্যে জোর গলায় উঠছে।

আইআরজিসি-সংশ্লিষ্ট সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি বৃহস্পতিবার একটি নিবন্ধ প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, বেসামরিক পারমাণবিক কর্মসূচি বজায় রাখলেও ইরানের উচিত যত দ্রুত সম্ভব এনপিটি থেকে বেরিয়ে আসা।

চলতি মাসেই মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ইরানের নিরাপত্তা-প্রধান আলি লারিজানি। তার ভাই,  রাজনীতিক মোহাম্মদ জাভেদ লারিজানিও এনপিটির সদস্যপদ সাময়িকভাবে স্থগিত রাখার আহ্বান জানিয়েছেন। চলতি সপ্তাহে দেশের সরকারি সংবাদমাধ্যমে তার এই মন্তব্য উদ্ধৃত করা হয়েছে।

তিনি বলেন, 'এনপিটির সদস্যপদ এখনই স্থগিত রাখা উচিত। এই চুক্তি আমাদের আদৌ কোনো কাজে আসছে কি না, তা মূল্যায়নের জন্য একটি কমিটি গঠন করা দরকার। যদি তা উপকারী প্রমাণিত হয়, তবে আমরা চুক্তিতে ফিরে যাব। আর তা না হলে, এই চুক্তি ওদের কাছেই থাক।'

চলতি মাসের গোড়ার দিকে দেশের সরকারি টেলিভিশনের এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রক্ষণশীল রাজনৈতিক বিশ্লেষক নাসের তোরাবি। তিনি বলেন, ইরানের সাধারণ মানুষও এখন পারমাণবিক বোমা চাইছেন। 'পারমাণবিক অস্ত্র হাতে পেতে আমাদের অবিলম্বে পদক্ষেপ নেওয়া প্রয়োজন। হয় আমরা এটা তৈরি করব, নইলে অন্যভাবে অর্জন করব।'

দুটি সূত্রের দাবি, শাসক শিবিরের অন্দরেও পারমাণবিক নীতি নিয়ে নিভৃতে চর্চা চলছে। তবে এমন পদক্ষেপ কতটা যুক্তিযুক্ত, তা নিয়ে মতবিরোধ রয়েছে। আইআরজিসিসহ কট্টরপন্থি অংশ ও প্রশাসনের রাজনৈতিক শীর্ষ নেতৃত্বের মধ্যে এই বিষয়ে বিভাজন রয়েছে।

অতীতেও অবশ্য ইরানের কর্মকর্তারা এনপিটির সদস্যপদ পুনর্বিবেচনা করার হুমকি দিয়েছেন। পশ্চিমা দুনিয়ার সঙ্গে গত দুদশকের বেশি সময় ধরে চলা পারমাণবিক আলোচনায় দরকষাকষির কৌশল হিসেবেই এই হুমকি দেওয়া হতো। বাস্তবে তারা কখনও চুক্তি থেকে বেরিয়ে যায়নি।

বর্তমানে প্রকাশ্যে এই নীতি বদলের জোরালো দাবিও সেই কৌশলেরই অংশ হতে পারে বলে মনে করা হচ্ছে।

তাছাড়া ইরান চাইলেও কত দ্রুত পারমাণবিক বোমা তৈরি করতে পারবে, তা মোটেই স্পষ্ট নয়। কারণ গত বছর আমেরিকা ও ইসরায়েলের বিমান হানার পর সম্প্রতি টানা কয়েক সপ্তাহ ধরে ইরানের পারমাণবিক, ব্যালিস্টিক  ও অন্যান্য বৈজ্ঞানিক গবেষণাকেন্দ্রগুলোতে লাগাতার হামলা চলেছে।

Related Topics

টপ নিউজ

ইরান / পারমাণবিক বোমা / ইরান যুদ্ধ / মধ্যপ্রাচ্য / পারমাণবিক অস্ত্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    হরমুজ পেরোতে ইরানের ছাড়পত্র পাওয়া বাংলাদেশের ৬ জাহাজের মধ্যে ৫টির চালানই বাতিল
  • ৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
    ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সব মার্চেন্ট পয়েন্টে একক ‘বাংলা কিউআর’ বাধ্যতামূলক, না মানলে মার্চেন্টের কিউআর বাতিল
  • ছবি: সংগৃহীত
    সরবরাহ সংকটে মুরগির বাজার চড়া, সোনালির দামে বড় লাফ
  • যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
    যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    রোববার থেকে জরুরিভিত্তিতে হামের টিকা দেওয়া হবে, গ্যাভি থেকে ধার নেওয়া হচ্ছে ২.১৯ কোটি ডোজ

Related News

  • জাহাজ ভাড়ার ঊর্ধ্বগতিতে ঝুঁকির মুখে রপ্তানি, বাড়ছে মূল্যস্ফীতির শঙ্কা
  • ইরানকে ইউয়ানে ও ক্রিপ্টোতে টোল দিয়ে নিরাপদে হরমুজ প্রণালি পার হচ্ছে বিভিন্ন দেশের জাহাজ
  • হরমুজ প্রণালি আর আগের অবস্থায় ফিরবে না: ইরানের নিরাপত্তা কর্মকর্তা
  • আল জাজিরা প্রতিবেদন: হাজার মাইল দূরের যুদ্ধের প্রভাব দক্ষিণ এশিয়ার কৃষিতে
  • ইরানের বৃহত্তম ইস্পাত উৎপাদন কারখানায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা; যুদ্ধ বন্ধে পুতিন ও সালমানের ফোনালাপ

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

হরমুজ পেরোতে ইরানের ছাড়পত্র পাওয়া বাংলাদেশের ৬ জাহাজের মধ্যে ৫টির চালানই বাতিল

2
৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট

3
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সব মার্চেন্ট পয়েন্টে একক ‘বাংলা কিউআর’ বাধ্যতামূলক, না মানলে মার্চেন্টের কিউআর বাতিল

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সরবরাহ সংকটে মুরগির বাজার চড়া, সোনালির দামে বড় লাফ

5
যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
আন্তর্জাতিক

যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রোববার থেকে জরুরিভিত্তিতে হামের টিকা দেওয়া হবে, গ্যাভি থেকে ধার নেওয়া হচ্ছে ২.১৯ কোটি ডোজ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net