Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 26, 2026
জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের

আন্তর্জাতিক

রয়টার্স
20 March, 2026, 08:35 pm
Last modified: 20 March, 2026, 09:04 pm

Related News

  • হরমুজ দিয়ে গোপনে প্রধান ক্রেতা দেশগুলোর কাছে এলএনজি পাঠাচ্ছে কাতার
  • ইরান যুদ্ধের মধ্যে ভারতে ১০ দিনে চতুর্থবার বাড়ল পেট্রোল-ডিজেলের দাম
  • বাংলাদেশের চার উন্নয়ন প্রকল্পে ১.৪ বিলিয়ন ডলারের সহায়তা দেবে এডিবি
  • জ্বালানি তেলের বিশ্ববাজারে কি আধিপত্য হারাচ্ছে পারস্য উপসাগরীয় দেশগুলো?
  • বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের

নতুন তহবিল সংগ্রহের জন্য এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), বিশ্বব্যাংক, ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফাইন্যান্স কর্পোরেশন এবং এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকসহ (এআইআইবি) প্রধান উন্নয়ন সহযোগীদের সঙ্গে আলোচনা করছে ঢাকা।
রয়টার্স
20 March, 2026, 08:35 pm
Last modified: 20 March, 2026, 09:04 pm
ছবি: রয়টার্স

জ্বালানি তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির জন্য কয়েক বিলিয়ন ডলারের বৈদেশিক অর্থায়ন চাইছে বাংলাদেশ। ইরান যুদ্ধের জেরে  বৈশ্বিক জ্বালানি পরিস্থিতির অবনতির পরিপ্রেক্ষিতে অর্থনীতিকে স্থিতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকার এই উদ্যোগ নিয়েছে।

সাড়ে ১৭ কোটি মানুষের এই দেশ তার জ্বালানি চাহিদার প্রায় ৯৫ শতাংশই আমদানির মাধ্যমে পূরণ করে থাকে। ঘাটতি পূরণে রাষ্ট্রীয় সংস্থাগুলো ক্রমবর্ধমান হারে অস্থিতিশীল আন্তর্জাতিক বাজারের দিকে ঝুঁকছে। সরকার জ্বালানি রেশনিং করে এলেও ঈদুল ফিতর উপলক্ষে এই বিধিনিষেধ কিছুটা শিথিল করা হয়েছে।

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর আজ শুক্রবার জানিয়েছেন, নতুন তহবিল সংগ্রহের জন্য এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), বিশ্বব্যাংক, ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফাইন্যান্স কর্পোরেশন এবং এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকসহ (এআইআইবি) প্রধান উন্নয়ন সহযোগীদের সঙ্গে আলোচনা করছে ঢাকা।

তিতুমীর রয়টার্সকে বলেন, 'তেল ও জ্বালানি খাতে সহায়তার জন্য বহুপাক্ষিক সংস্থাগুলো থেকে তহবিল পাওয়ার ইতিবাচক ইঙ্গিত পাওয়া গেছে, যা অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করতে সহায়তা করবে।'

তিনি আশা প্রকাশ করেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে বিদ্যমান কর্মসূচির আওতায় প্রায় ১.৩ বিলিয়ন ডলার পাওয়া যাবে। এছাড়া এডিবির প্রায় ৫০০ মিলিয়ন ডলারের বাজেট সহায়তার পাশাপাশি আরও ২৫০ থেকে ৫০০ মিলিয়ন ডলার পাওয়ার প্রত্যাশা করছেন তিনি।

তিনি বলেন, 'আইএমএফ-এর একটি প্রতিনিধি দল এখন সফর করছে...তারা একটি নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করছিল। আমরা তাদের অনুরোধ করব যাতে তহবিলটি জুলাই মাসের পরিবর্তে এখনই ছাড় করা হয়, যাতে আমরা বর্তমান অর্থবছরের মধ্যেই তা পেয়ে যাই।'

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সংঘাতের ফলে বিশ্বজুড়ে জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হওয়া, দাম বৃদ্ধি এবং সরবরাহ পথ নিয়ে উদ্বেগ বাড়ার প্রেক্ষাপটে এই তহবিলের প্রয়োজনীয়তা আরও জরুরি হয়ে পড়েছে।

তিতুমীর বলেন, 'যেকোনো পরিস্থিতিতেই আমাদের তেল ও জ্বালানি খাতের বিনিয়োগ প্রবাহ ব্যাহত হতে দেওয়া যাবে না। আমরা অর্থায়নের প্রাপ্যতা নিশ্চিত করব এবং জ্বালানির উৎস বহুমুখী করব।'

তিনি আরও জানান, কোনো একটি নির্দিষ্ট উৎসের ওপর অতি-নির্ভরতা এড়াতে যুক্তরাষ্ট্র, দক্ষিণ-পূর্ব এশিয়া, নাইজেরিয়া এবং মধ্যপ্রাচ্যের উৎপাদকদের কাছ থেকে অতিরিক্ত জ্বালানি সংগ্রহের উপায় খুঁজছে বাংলাদেশ।

বিশ্ববাজারে দাম বাড়লেও ঢাকা এর বোঝা সাধারণ ভোক্তাদের ওপর চাপানোর পরিকল্পনা করছে না বলে তিনি জানান।

তিতুমীর বলেন, 'আমরা জ্বালানির দাম বাড়াচ্ছি না। আমরা প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত করব যাতে অর্থনীতিতে কোনো স্থবিরতা না আসে।' সরকার বেসরকারি খাত থেকে ঋণ নেওয়ার চেয়ে বহুপাক্ষিক সংস্থাগুলোর সহায়তার ওপর গুরুত্ব দিচ্ছে বলেও জানান তিনি।

Related Topics

টপ নিউজ

জ্বালানি তেল / এলএনজি / আমদানি / প্রধানমন্ত্রী / এডিবি / বিশ্বব্যাংক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ঠেকাতে একাধিক স্থানে সড়ক কেটে দেওয়া হয়। ছবি: টিবিএস
    জঙ্গল সলিমপুরে বুলডোজার দিয়ে র‍্যাব-পুলিশের ক্যাম্প গুঁড়িয়ে দিল ‘ইয়াসিন বাহিনী’, সড়ক কেটে অভিযানে বাধা
  • খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
    খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
  • ছবি: রয়টার্স
    হরমুজ, ইউরেনিয়াম, ইরানের জব্দ সম্পদ: ইরান যুদ্ধের অবসান ঘটাতে প্রস্তাবিত চুক্তিতে যা আছে
  • 'অবসেশন' সিনেমার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত
    বাজেট মাত্র সাড়ে ৭ লাখ ডলার, আয় ৮০ মিলিয়ন, যেভাবে বছরের সবচেয়ে বড় ‘হিট’ এই ছবি
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    টানা ৭ দিন ব্যাংক বন্ধ: এটিএম বুথে টাকার সংকট, ভোগান্তিতে গ্রাহকরা
  • ছবি: সংগৃহীত
    আওয়ামী লীগ আমলের আইএমএফ চুক্তি বাতিল, নতুন শর্তে ৫ বিলিয়ন ডলার ঋণ চাইল সরকার

Related News

  • হরমুজ দিয়ে গোপনে প্রধান ক্রেতা দেশগুলোর কাছে এলএনজি পাঠাচ্ছে কাতার
  • ইরান যুদ্ধের মধ্যে ভারতে ১০ দিনে চতুর্থবার বাড়ল পেট্রোল-ডিজেলের দাম
  • বাংলাদেশের চার উন্নয়ন প্রকল্পে ১.৪ বিলিয়ন ডলারের সহায়তা দেবে এডিবি
  • জ্বালানি তেলের বিশ্ববাজারে কি আধিপত্য হারাচ্ছে পারস্য উপসাগরীয় দেশগুলো?
  • বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

Most Read

1
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ঠেকাতে একাধিক স্থানে সড়ক কেটে দেওয়া হয়। ছবি: টিবিএস
বাংলাদেশ

জঙ্গল সলিমপুরে বুলডোজার দিয়ে র‍্যাব-পুলিশের ক্যাম্প গুঁড়িয়ে দিল ‘ইয়াসিন বাহিনী’, সড়ক কেটে অভিযানে বাধা

2
খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
অর্থনীতি

খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ, ইউরেনিয়াম, ইরানের জব্দ সম্পদ: ইরান যুদ্ধের অবসান ঘটাতে প্রস্তাবিত চুক্তিতে যা আছে

4
'অবসেশন' সিনেমার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাজেট মাত্র সাড়ে ৭ লাখ ডলার, আয় ৮০ মিলিয়ন, যেভাবে বছরের সবচেয়ে বড় ‘হিট’ এই ছবি

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

টানা ৭ দিন ব্যাংক বন্ধ: এটিএম বুথে টাকার সংকট, ভোগান্তিতে গ্রাহকরা

6
ছবি: সংগৃহীত
অর্থনীতি

আওয়ামী লীগ আমলের আইএমএফ চুক্তি বাতিল, নতুন শর্তে ৫ বিলিয়ন ডলার ঋণ চাইল সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net