Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 26, 2026
ইরান যুদ্ধের মধ্যে ভারতে ১০ দিনে চতুর্থবার বাড়ল পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক

হিন্দুস্তান টাইমস
25 May, 2026, 10:35 am
Last modified: 25 May, 2026, 10:52 am

Related News

  • সিএনএনের বিশ্লেষণ: ইরানের সাথে ট্রাম্পের সম্ভাব্য চুক্তি কেন যুদ্ধ ঘোষণার মতোই বিতর্কিত হবে
  • তেল সংকটের ধাক্কা ভোক্তাদের ওপর: ভারতে চতুর্থ দফায় বাড়ল জ্বালানির দাম
  • ইরান যুদ্ধে মার্কিন সেনাসদস্যদের মৃত্যু এড়ানো সম্ভব ছিল—সেনা ও গোয়েন্দা রিপোর্টের দাবি
  • ব্যাপক কমেছে এফডিআই, বেসরকারি বিনিয়োগ হতাশাজনক: বিদেশে কোম্পানি কেনায় ঝুঁকছেন ভারতের ধনকুবেররা
  • মার্কিন-ইরান শান্তিচুক্তির আশায় তেলের দামে বড় পতন

ইরান যুদ্ধের মধ্যে ভারতে ১০ দিনে চতুর্থবার বাড়ল পেট্রোল-ডিজেলের দাম

সবশেষ মূল্যবৃদ্ধির পর দিল্লিতে এখন পেট্রোলের দাম লিটারপ্রতি ১০২ দশমিক ১২ রুপিতে দাঁড়িয়েছে। আর ডিজেল বিক্রি হচ্ছে ৯৫ দশমিক ২০ রুপিতে।
হিন্দুস্তান টাইমস
25 May, 2026, 10:35 am
Last modified: 25 May, 2026, 10:52 am
ভারতের নয়াদিল্লিতে জ্বালানি তেলের দাম বাড়ার পর গত ১৯ মে একটি পাম্প থেকে মোটরসাইকেলে পেট্রোল নিচ্ছেন এক আরোহী। ছবি: রয়টার্স

ভারতের দিল্লিতে সোমবার পেট্রোলের দাম লিটারপ্রতি ২ দশমিক ৬১ রুপি এবং ডিজেলের দাম ২ দশমিক ৭১ রুপি বাড়িয়েছে সরকারি তেল বিপণন কোম্পানিগুলো (ওএমসি)। এ নিয়ে গত দুই সপ্তাহে পেট্রোলের দাম লিটারপ্রতি ৭ দশমিক ৩৫ রুপি এবং ডিজেলের দাম ৭ দশমিক ৫৩ রুপি বাড়ল। ইরান যুদ্ধের মধ্যে এ নিয়ে ভারতে ১০ দিনে চারবার বাড়ল জ্বালানি তেলের দাম।   

সোমবারের এই মূল্যবৃদ্ধির পর দিল্লিতে এখন লিটারপ্রতি পেট্রোল বিক্রি হচ্ছে ১০২ দশমিক ১২ রুপি এবং ডিজেল বিক্রি হচ্ছে ৯৫ দশমিক ২০ রুপিতে।

গত চার বছরের মধ্যে এই প্রথমবার দিল্লিতে খুচরা বাজারে পেট্রোলের দাম ১০০ রুপির ঘর ছাড়াল। এর আগে ২০২২ সালের ২১ মে শেষবার পেট্রোলের দাম ১০৫ দশমিক ৪১ রুপিতে উঠেছিল। 

এদিকে গত শুক্রবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের অন্যতম মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ছিল ব্যারেলপ্রতি ১০৩ দশমিক ৫৪ ডলার। তবে সোমবার লেনদেনের শুরুতে এই দাম বেশ খানিকটা কমে ৯৯ দশমিক ৩৬ ডলারে নেমে আসে। মূলত পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের শিগগিরই অবসান হতে পারে—এমন আশাতেই তেলের দাম কমতে শুরু করেছে। এই সংঘাত থামলে হরমুজ প্রণালি দিয়ে আবারও তেল ও গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে। বিশ্বের মোট জ্বালানি সরবরাহের এক-পঞ্চমাংশ এই নৌপথ দিয়েই পরিবহন করা হয়।

আরও বাড়তে পারে দাম

শিল্পসংশ্লিষ্ট কর্মকর্তা ও বিশ্লেষকেরা বলছেন, তেলের দাম ধাপে ধাপে বাড়ানোর এই ধারা খুব শিগগিরই থামার সম্ভাবনা নেই। কারণ, সরকারি তেল কোম্পানিগুলো কেবল পেট্রোল ও ডিজেলের বর্তমান লোকসানই কমাচ্ছে না, বরং এর আগে অটো ফুয়েল এবং রান্নার গ্যাসে যে ক্ষতি হয়েছিল, সেটিও তারা এখন পুষিয়ে নিচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা জানান, বিধানসভা নির্বাচনের জন্য ইরান যুদ্ধ শুরু হওয়ার পরপরই সরকারি তেল কোম্পানিগুলো দাম বাড়ায়নি। অথচ ওই সময় তেলের দাম হু হু করে বাড়ছিল। ২৭ ফেব্রুয়ারি ব্রেন্ট ক্রুডের দাম ছিল ৭২ দশমিক ৮৭ ডলার, যা ৯ মার্চ প্রায় ৬৫ শতাংশ বেড়ে প্রায় ১২০ ডলারে পৌঁছে যায়।

স্বাধীন বিশেষজ্ঞদের মতে, চারবার দাম বাড়ানোর পর তিনটি সরকারি তেল কোম্পানির পেট্রোল ও ডিজেলে লোকসান প্রতি লিটারে ১০ রুপির নিচে নেমে এসেছে। তবে কোম্পানিগুলোর নির্বাহীরা নির্দিষ্ট কোনো অঙ্ক প্রকাশ না করে দাবি করেছেন যে তাদের লোকসান আরও বেশি। বিশ্লেষকদের ধারণা, তারা হয়তো এলপিজি বিক্রির লোকসানও এর সঙ্গে যোগ করছে।

ধাপে ধাপে লোকসান কমাচ্ছে কোম্পানিগুলো

ধাপে ধাপে দাম বাড়ানোর ফলে কোম্পানিগুলোর লোকসান কমছে। গত ১৫ মে প্রথমবার দাম বাড়ানোর আগে এই তিনটি কোম্পানির দৈনিক সম্মিলিত লোকসান ছিল প্রায় ১ হাজার কোটি রুপি। ১৯ মে দ্বিতীয়বার দাম বাড়ানোর পর তা কমে ৭৫০ কোটি রুপিতে দাঁড়ায়। আর সোমবারের মূল্যবৃদ্ধির পর এই লোকসান ৫০০ কোটি রুপির নিচে নেমে আসবে বলে ধারণা করা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের নিচে—এবং সবচেয়ে আদর্শ পরিস্থিতি হিসেবে ৭০ ডলারের কাছাকাছি স্থির না হলে পঞ্চম দফায় দাম বাড়ানোর জোর সম্ভাবনা রয়েছে।

শুক্রবার ব্রেন্ট ক্রুড ১০৩ দশমিক ৫৪ ডলারে লেনদেন শেষ করে, যা ওই দিনের হিসেবে দশমিক ৯ শতাংশ বেশি। তবে এটি ১৫ মে প্রথমবার দাম বাড়ানোর সময়ের (১০৮ ডলারের ওপরে) চেয়ে কম। আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমার বিপরীতে ভারতে বারবার জ্বালানির দাম বাড়ানো রাজনৈতিকভাবে যৌক্তিক প্রমাণ করা কঠিন হয়ে উঠছে।

এদিকে শুক্রবার টানা দ্বিতীয় দিনের মতো রুপির মান বেড়ে প্রতি ডলার ৯৫ দশমিক ৬০ রুপিতে লেনদেন শেষ হয়। অপরিশোধিত তেলের দাম কমা এবং মুদ্রানীতিতে হস্তক্ষেপের পূর্বাভাসে রুপির এই মান বেড়েছে।

তবে জ্বালানির এই মূল্যবৃদ্ধি এমন এক সময়ে ঘটছে, যখন তেল কোম্পানিগুলো বছরের প্রথম প্রান্তিকে বড় ধরনের মুনাফা করেছে। ২০২৬ সালের জানুয়ারি-মার্চ প্রান্তিকে (সংকট শুরু হয় ১ মার্চ) পশ্চিম এশিয়ার সংঘাতের পুরো ধাক্কা সামলানোর পরও তিনটি ওএমসি মিলে মোট ১৯ হাজার ৪৭০ কোটি রুপি নিট মুনাফা করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৪০ দশমিক ৭৪ শতাংশ বেশি।

২০২৫-২৬ অর্থবছরে তাদের সম্মিলিত নিট মুনাফা ১৩০ শতাংশ বেড়ে ৭৭ হাজার ২৮০ কোটি ৬৫ লাখ রুপিতে পৌঁছেছে। ২০২৪-২৫ অর্থবছরে এই মুনাফা ছিল ৩৩ হাজার ৬০১ কোটি ৫৭ লাখ রুপি।

মহানগরগুলোতে জ্বালানির নতুন দাম

সবশেষ মূল্যবৃদ্ধির পর দিল্লিতে এখন পেট্রোলের দাম লিটারপ্রতি ২ দশমিক ৬১ রুপি বেড়ে ১০২ দশমিক ১২ রুপিতে দাঁড়িয়েছে। আর ডিজেল ২ দশমিক ৭১ রুপি বেড়ে বিক্রি হচ্ছে ৯৫ দশমিক ২০ রুপিতে।

অন্যান্য মহানগরের মধ্যে কলকাতাতেও পেট্রোলের দাম বেড়েছে। সেখানে ২ দশমিক ৮৭ রুপি বেড়ে পেট্রোলের দাম দাঁড়িয়েছে ১১৩ দশমিক ৫১ রুপিতে। মুম্বাইয়ে ২ দশমিক ৭২ রুপি বেড়ে ১১১ দশমিক ২১ রুপি এবং চেন্নাইয়ে ২ দশমিক ৪৬ রুপি বেড়ে ১০৭ দশমিক ৭৭ রুপিতে বিক্রি হচ্ছে পেট্রোল।

অন্যদিকে, কলকাতায় লিটারপ্রতি ডিজেলের দাম ৯৯ দশমিক ৮২ রুপি, মুম্বাইয়ে ৯৭ দশমিক ৮৩ রুপি এবং চেন্নাইয়ে ৯৯ দশমিক ৫৫ রুপি। এই শহরগুলোতে ডিজেলের দাম লিটারপ্রতি যথাক্রমে ২ দশমিক ৮০, ২ দশমিক ৮১ এবং ২ দশমিক ৫৭ রুপি বেড়েছে।

উল্লেখ্য, স্থানীয় কর বা শুল্কের ভিন্নতার কারণেই শহরভেদে জ্বালানির দামে এমন পার্থক্য দেখা যায়।

Related Topics

টপ নিউজ

ভারত / ইরান যুদ্ধ / জ্বালানি তেল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ঠেকাতে একাধিক স্থানে সড়ক কেটে দেওয়া হয়। ছবি: টিবিএস
    জঙ্গল সলিমপুরে বুলডোজার দিয়ে র‍্যাব-পুলিশের ক্যাম্প গুঁড়িয়ে দিল ‘ইয়াসিন বাহিনী’, সড়ক কেটে অভিযানে বাধা
  • খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
    খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
  • ছবি: রয়টার্স
    হরমুজ, ইউরেনিয়াম, ইরানের জব্দ সম্পদ: ইরান যুদ্ধের অবসান ঘটাতে প্রস্তাবিত চুক্তিতে যা আছে
  • 'অবসেশন' সিনেমার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত
    বাজেট মাত্র সাড়ে ৭ লাখ ডলার, আয় ৮০ মিলিয়ন, যেভাবে বছরের সবচেয়ে বড় ‘হিট’ এই ছবি
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    টানা ৭ দিন ব্যাংক বন্ধ: এটিএম বুথে টাকার সংকট, ভোগান্তিতে গ্রাহকরা
  • ছবি: সংগৃহীত
    আওয়ামী লীগ আমলের আইএমএফ চুক্তি বাতিল, নতুন শর্তে ৫ বিলিয়ন ডলার ঋণ চাইল সরকার

Related News

  • সিএনএনের বিশ্লেষণ: ইরানের সাথে ট্রাম্পের সম্ভাব্য চুক্তি কেন যুদ্ধ ঘোষণার মতোই বিতর্কিত হবে
  • তেল সংকটের ধাক্কা ভোক্তাদের ওপর: ভারতে চতুর্থ দফায় বাড়ল জ্বালানির দাম
  • ইরান যুদ্ধে মার্কিন সেনাসদস্যদের মৃত্যু এড়ানো সম্ভব ছিল—সেনা ও গোয়েন্দা রিপোর্টের দাবি
  • ব্যাপক কমেছে এফডিআই, বেসরকারি বিনিয়োগ হতাশাজনক: বিদেশে কোম্পানি কেনায় ঝুঁকছেন ভারতের ধনকুবেররা
  • মার্কিন-ইরান শান্তিচুক্তির আশায় তেলের দামে বড় পতন

Most Read

1
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ঠেকাতে একাধিক স্থানে সড়ক কেটে দেওয়া হয়। ছবি: টিবিএস
বাংলাদেশ

জঙ্গল সলিমপুরে বুলডোজার দিয়ে র‍্যাব-পুলিশের ক্যাম্প গুঁড়িয়ে দিল ‘ইয়াসিন বাহিনী’, সড়ক কেটে অভিযানে বাধা

2
খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
অর্থনীতি

খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ, ইউরেনিয়াম, ইরানের জব্দ সম্পদ: ইরান যুদ্ধের অবসান ঘটাতে প্রস্তাবিত চুক্তিতে যা আছে

4
'অবসেশন' সিনেমার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাজেট মাত্র সাড়ে ৭ লাখ ডলার, আয় ৮০ মিলিয়ন, যেভাবে বছরের সবচেয়ে বড় ‘হিট’ এই ছবি

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

টানা ৭ দিন ব্যাংক বন্ধ: এটিএম বুথে টাকার সংকট, ভোগান্তিতে গ্রাহকরা

6
ছবি: সংগৃহীত
অর্থনীতি

আওয়ামী লীগ আমলের আইএমএফ চুক্তি বাতিল, নতুন শর্তে ৫ বিলিয়ন ডলার ঋণ চাইল সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net