Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 25, 2026
তেল সংকটের ধাক্কা ভোক্তাদের ওপর: ভারতে চতুর্থ দফায় বাড়ল জ্বালানির দাম

আন্তর্জাতিক

অয়েলপ্রাইস ডটকম
25 May, 2026, 05:40 pm
Last modified: 25 May, 2026, 05:44 pm

Related News

  • ইরান যুদ্ধে মার্কিন সেনাসদস্যদের মৃত্যু এড়ানো সম্ভব ছিল—সেনা ও গোয়েন্দা রিপোর্টের দাবি
  • ব্যাপক কমেছে এফডিআই, বেসরকারি বিনিয়োগ হতাশাজনক: বিদেশে কোম্পানি কেনায় ঝুঁকছেন ভারতের ধনকুবেররা
  • মার্কিন-ইরান শান্তিচুক্তির আশায় তেলের দামে বড় পতন
  • ইরান যুদ্ধের মধ্যে ভারতে ১০ দিনে চতুর্থবার বাড়ল পেট্রোল-ডিজেলের দাম
  • তিন মাস পর হরমুজ পেরোল তেল-গ্যাস বোঝাই ৩টি সুপারট্যাঙ্কার, গন্তব্য চীন ও পাকিস্তান

তেল সংকটের ধাক্কা ভোক্তাদের ওপর: ভারতে চতুর্থ দফায় বাড়ল জ্বালানির দাম

বার্তাসংস্থা রয়টার্সের আজ সোমবারের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মাসের শুরু থেকে ভারতে এপর্যন্ত সম্মিলিতভাবে ডিজেলের দাম ৮ দশমিক ৬ শতাংশ এবং পেট্রলের দাম ৭ দশমিক ৮ শতাংশ বাড়ানো হয়েছে।
অয়েলপ্রাইস ডটকম
25 May, 2026, 05:40 pm
Last modified: 25 May, 2026, 05:44 pm

প্রতীকী ছবি: অয়েলপ্রাইস ডটকম

হরমুজ প্রণালি অবরুদ্ধ হওয়ার কারণে তেল ও জ্বালানি সরবরাহে সৃষ্ট সংকটের ধারাবাহিকতায়—ভারতে এক মাসের মধ্যে চতুর্থবারের মতো খুচরা পর্যায়ে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। দেশটির শীর্ষ রাষ্ট্রায়ত্ত জ্বালানি বিপণন সংস্থাগুলো পাম্প পর্যায়ে এই মূল্যবৃদ্ধি কার্যকর করেছে।

বার্তাসংস্থা রয়টার্সের আজ সোমবারের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মাসের শুরু থেকে ভারতে এপর্যন্ত সম্মিলিতভাবে ডিজেলের দাম ৮ দশমিক ৬ শতাংশ এবং পেট্রলের দাম ৭ দশমিক ৮ শতাংশ বাড়ানো হয়েছে।

এর আগে চলতি মে মাসের মাঝামাঝি প্রথম দফায় জ্বালানির দাম বাড়ানো হয়েছিল। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশনের মতো রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ও বিপণন কোম্পানিগুলো—গত চার বছরের মধ্যে সেবারই প্রথম খুচরা মূল্য ৩ শতাংশের বেশি বাড়িয়েছিল।

ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ভারতের আমদানি করা অপরিশোধিত তেলের ৪০ শতাংশেরও বেশি সরবরাহ বন্ধ হয়ে গেছে, যা মূলত কৌশলগত হরমুজ প্রণালি দিয়ে আসত। এর ফলে এশিয়ার অন্যতম দ্রুত বর্ধনশীল এই অর্থনীতির দেশটিতে তেল আমদানি ব্যয় আকাশচুম্বী হয়েছে। এমনকি পুঁজিবাজার থেকে বিনিয়োগকারীরা মূলধন তুলে নিচ্ছেন, আর মার্কিন ডলারের বিপরীতে স্থানীয় মুদ্রা রুপির মান ইতিহাসে সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে।

এর ফলে, বিশ্বের তৃতীয় বৃহত্তম অপরিশোধিত তেল আমদানিকারক এই দেশটিতে গত এপ্রিল মাসে সার্বিক মূল্যস্ফীতি লাফিয়ে ৮ দশমিক ৩ শতাংশে পৌঁছেছে, যা মার্চে ছিল মাত্র ৩ দশমিক ৮৮ শতাংশ। বার্ষিক মূল্যস্ফীতির এই তীব্র গতি পাইকারি পর্যায়ে জ্বালানির দাম বহুগুণ বাড়িয়ে দিয়েছে। এপ্রিলে পাইকারি বাজারে পেট্রলের দাম ৩২ দশমিক ৪ শতাংশ এবং ডিজেলের দাম ২৫ দশমিক ১৯ শতাংশ বাড়ে। অথচ মার্চে পেট্রলের মাসিক মূল্যবৃদ্ধির গতি ছিল ২ দশমিক ৫ শতাংশ এবং ডিজেলের ক্ষেত্রে তা ছিল ৩ দশমিক ৬২ শতাংশ।

এমন পরিস্থিতিতে নয়াদিল্লির কেন্দ্রীয় সরকার জনগণকে জ্বালানি সাশ্রয়ের আহ্বান জানিয়েছে। এর অংশ হিসেবে বাসা থেকে কাজ (ওয়ার্ক ফ্রম হোম), কারপুলিং (একই গাড়িতে একাধিক ব্যক্তির যাতায়াত) এবং ব্যক্তিগত যানবাহনের বদলে গণপরিবহন ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ার সাথে সাথে ভারতের আমদানি ব্যয়ও লাফিয়ে বাড়ছে, যা সরাসরি তেল শোধনাগার কোম্পানিগুলোর আর্থিক ভিত্তির ওপর মারাত্মক প্রভাব ফেলছে। ফলে এই সাশ্রয়ী পদক্ষেপগুলো নেওয়া অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।

চলতি মাসে আর্থিকখাতের শীর্ষস্থানীয় একটি আন্তর্জাতিক গণমাধ্যম 'দ্য ব্যাংকার'-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, গত মার্চ মাসে ভারতের তেল ও জ্বালানি আমদানি ব্যয় ছিল ১২ দশমিক ১ বিলিয়ন ডলার; যা এপ্রিলে ৫৩ শতাংশ বেড়ে ১৮ দশমিক ৬ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক বাজারে তেলের দামের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকায়—চলতি মে মাসে তেল আমদানির এই ব্যয় আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

Related Topics

টপ নিউজ

জ্বালানি তেলের দাম / ভারত / ইরান যুদ্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    জুলাইয়ে বাজারে আসছে দেশে তৈরি প্রথম বৈদ্যুতিক গাড়ি
  • মো. খুরশীদ আলম। ফাইল ছবি/সংগৃহীত
    ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলম
  • ছবি: সংগৃহীত
    পুঁজিবাজারে আসছে বিআরবি ক্যাবল, আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে চুক্তি
  • স্বপ্না আক্তার। ছবি: টিবিএস
    রামিসাকে ধর্ষণ-হত্যায় সহযোগী ছিল সোহেলের স্ত্রী স্বপ্না, ডেকে এনেছিল ফ্ল্যাটের ভেতরে: অভিযোগপত্রে পুলিশ
  • আলবার্টার অধিবাসীরা ১৯ অক্টোবর ভোট দিয়ে ঠিক করবেন যে তারা কানাডার অংশ থাকতে চান কিনা। ছবি: এএফপি
    কানাডা থেকে স্বাধীন হয়ে যেতে চায় আলবার্টা প্রদেশ, গণভোটের আয়োজন
  • এম জুবায়দুর রহমান। ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমানের পদত্যাগ

Related News

  • ইরান যুদ্ধে মার্কিন সেনাসদস্যদের মৃত্যু এড়ানো সম্ভব ছিল—সেনা ও গোয়েন্দা রিপোর্টের দাবি
  • ব্যাপক কমেছে এফডিআই, বেসরকারি বিনিয়োগ হতাশাজনক: বিদেশে কোম্পানি কেনায় ঝুঁকছেন ভারতের ধনকুবেররা
  • মার্কিন-ইরান শান্তিচুক্তির আশায় তেলের দামে বড় পতন
  • ইরান যুদ্ধের মধ্যে ভারতে ১০ দিনে চতুর্থবার বাড়ল পেট্রোল-ডিজেলের দাম
  • তিন মাস পর হরমুজ পেরোল তেল-গ্যাস বোঝাই ৩টি সুপারট্যাঙ্কার, গন্তব্য চীন ও পাকিস্তান

Most Read

1
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
বাংলাদেশ

জুলাইয়ে বাজারে আসছে দেশে তৈরি প্রথম বৈদ্যুতিক গাড়ি

2
মো. খুরশীদ আলম। ফাইল ছবি/সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলম

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পুঁজিবাজারে আসছে বিআরবি ক্যাবল, আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে চুক্তি

4
স্বপ্না আক্তার। ছবি: টিবিএস
বাংলাদেশ

রামিসাকে ধর্ষণ-হত্যায় সহযোগী ছিল সোহেলের স্ত্রী স্বপ্না, ডেকে এনেছিল ফ্ল্যাটের ভেতরে: অভিযোগপত্রে পুলিশ

5
আলবার্টার অধিবাসীরা ১৯ অক্টোবর ভোট দিয়ে ঠিক করবেন যে তারা কানাডার অংশ থাকতে চান কিনা। ছবি: এএফপি
আন্তর্জাতিক

কানাডা থেকে স্বাধীন হয়ে যেতে চায় আলবার্টা প্রদেশ, গণভোটের আয়োজন

6
এম জুবায়দুর রহমান। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমানের পদত্যাগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net