Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 25, 2026
শ্রমিকদের শুধু বেতন নয়, বোনাসও পরিশোধ করা হয়েছে: শ্রমমন্ত্রী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
19 March, 2026, 01:40 pm
Last modified: 19 March, 2026, 01:43 pm

Related News

  • ঈদের আগেই ৯৯ শতাংশ পোশাক কারখানায় বেতন-বোনাস পরিশোধ করা হয়েছে: বিজিএমইএ
  • ঈদের আগে ৩০% কারখানার শ্রমিক বোনাস পাননি, বেতন বাকি ১০% কারখানায়
  • নাসা গ্রুপের সম্পত্তি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধের সিদ্ধান্ত: শ্রম উপদেষ্টা
  • শ্রমিকদের বেতন মেটাতে সম্পত্তি বিক্রি করছে নাসা গ্রুপ, চেয়ারম্যানের পাওয়ার অব অ্যাটর্নি সই
  • বুধবার পর্যন্ত ২১% কারখানা ঈদ বোনাস পরিশোধ করেনি, বড় অসন্তোষের খবর নেই: শিল্প পুলিশ

শ্রমিকদের শুধু বেতন নয়, বোনাসও পরিশোধ করা হয়েছে: শ্রমমন্ত্রী

তিনি বলেন, “শ্রমিকদের শুধু বেতন নয়, বোনাসটা পর্যন্ত কমপ্লিট করেছি। এটি সম্ভব হয়েছে সরকারের সদিচ্ছার কারণে। নির্বাচিত জনপ্রতিনিধিরাও শ্রমিকদের পাশে ছিলেন। তাই দেশে প্রথমবারের মতো এবার ঈদের আগে শ্রমিক অসন্তোষ দেখা যায়নি।”
টিবিএস রিপোর্ট
19 March, 2026, 01:40 pm
Last modified: 19 March, 2026, 01:43 pm
ছবি: টিবিএস

শুধু বেতন নয়, শ্রমিকদের ঈদ বোনাসও পরিশোধ করা হয়েছে বলে জানিয়েছেন শ্রম, কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী। 

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে সিলেট কেন্দ্রীয় শাহী ঈদগাহ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, শ্রমিকদের পাওনা পরিশোধে সরকারের পক্ষ থেকে প্রায় আড়াই হাজার কোটি টাকা সহায়তা দেওয়া হয়েছে। ফলে অন্যান্য বছরের তুলনায় এবার শ্রমিকরা ঈদের আগেই বেতন-ভাতা পেয়েছেন।

তিনি বলেন, "শ্রমিকদের শুধু বেতন নয়, বোনাসটা পর্যন্ত কমপ্লিট করেছি। এটি সম্ভব হয়েছে সরকারের সদিচ্ছার কারণে। নির্বাচিত জনপ্রতিনিধিরাও শ্রমিকদের পাশে ছিলেন। তাই দেশে প্রথমবারের মতো এবার ঈদের আগে শ্রমিক অসন্তোষ দেখা যায়নি।"

মন্ত্রী জানান,  আগে বন্ধ হয়ে যাওয়া দেশের কলকারখানাগুলো পুনরায় চালু করতে ঈদের পর থেকেই কাজ শুরু করবে সরকার।

বর্তমান সরকার শ্রমিকবান্ধব উল্লেখ করে তিনি আরও বলেন, শুধু দেশের শ্রমিক নয়, বিদেশে অবস্থানরত বাংলাদেশি শ্রমিকদের কল্যাণেও কাজ করছে সরকার। মধ্যপ্রাচ্যের অস্থিরতার সময়ও সরকার প্রবাসীদের পাশে রয়েছে।

ঈদযাত্রা নিয়ে মন্ত্রী বলেন, সরকার, প্রশাসন, পরিবহন শ্রমিক ও মালিকদের সমন্বিত প্রচেষ্টায় এবার মানুষ নির্বিঘ্নে বাড়ি ফিরতে পেরেছে।

প্রবাসীকল্যাণ মন্ত্রী জানান, "মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে কাজে লাগিয়ে কিছু দুষ্কৃতিকারী প্রবাসীদের জিম্মি করে স্বজনদের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করছে। এ বিষয়ে সরকার ব্যবস্থা নিচ্ছে এবং প্রবাসীদের পরিবারকে সতর্ক করা হচ্ছে।"

তিনি বলেন, "বন্ধ শ্রমবাজার চালুর পাশাপাশি শ্রমিকদের দক্ষ করে তুলতেও কাজ করছে সরকার। আগামী মাস থেকে বিদেশগামী শ্রমিকদের ভাষা শিক্ষা ও প্রশিক্ষণ দেওয়া হবে, যাতে তারা দক্ষতার সঙ্গে কাজ করতে পারেন।"

দালালচক্রের কারণে অনেক শ্রমিক প্রতারিত হন উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের প্রতারণা রোধে সরকার পদক্ষেপ নিচ্ছে।

এদিকে, সিলেটের শাহী ঈদগাহে সকাল সাড়ে ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। প্রস্তুতি পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন সিলেট মহানগর পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী, জেলা প্রশাসক মো. সারওয়ার আলম এবং সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকারসহ সংশ্লিষ্টরা।

Related Topics

টপ নিউজ

শ্রমিকের বেতন / বেতন-বোনাস / ঈদ বোনাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
    মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত
  • ছবি: সংগৃহীত
    'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ
  • ফাইল ছবি: টিবিএস
    সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত
  • তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ
  • ফাইল ছবি
    জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ৯০ টাকা বাড়ল, মধ্যরাত থেকে কার্যকর
  • ছবি: সংগৃহীত
    আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

Related News

  • ঈদের আগেই ৯৯ শতাংশ পোশাক কারখানায় বেতন-বোনাস পরিশোধ করা হয়েছে: বিজিএমইএ
  • ঈদের আগে ৩০% কারখানার শ্রমিক বোনাস পাননি, বেতন বাকি ১০% কারখানায়
  • নাসা গ্রুপের সম্পত্তি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধের সিদ্ধান্ত: শ্রম উপদেষ্টা
  • শ্রমিকদের বেতন মেটাতে সম্পত্তি বিক্রি করছে নাসা গ্রুপ, চেয়ারম্যানের পাওয়ার অব অ্যাটর্নি সই
  • বুধবার পর্যন্ত ২১% কারখানা ঈদ বোনাস পরিশোধ করেনি, বড় অসন্তোষের খবর নেই: শিল্প পুলিশ

Most Read

1
ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ

3
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত

4
তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

5
ফাইল ছবি
বাংলাদেশ

জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ৯০ টাকা বাড়ল, মধ্যরাত থেকে কার্যকর

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net