Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 03, 2026
অগ্রাধিকারের ভিত্তিতে আইনজীবীরা কেন করোনার টিকা পাবে না: হাইকোর্ট

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
13 April, 2021, 09:50 pm
Last modified: 13 April, 2021, 09:52 pm

Related News

  • চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনার দায়িত্ব বিদেশি প্রতিষ্ঠানকে দেওয়া কেন অবৈধ হবে না: হাইকোর্টের রুল
  • ড. ইউনূসকে জাতীয় সংস্কারক ঘোষণায় আগ্রহী নয় সরকার: প্রেস উইং
  • ড. ইউনূসকে কেন ‘জাতীয় সংস্কারক’ ঘোষণা করা হবে না, প্রশ্ন হাইকোর্টের
  • বিসিবি থেকে ফারুকের অপসারণ অবৈধ নয় কেন, জানতে চেয়ে হাইকোর্টের রুল
  • মেরাদিয়ায় অস্থায়ী পশুর হাট বসানোর সিদ্ধান্তে হাইকোর্টের তিন মাসের নিষেধাজ্ঞা

অগ্রাধিকারের ভিত্তিতে আইনজীবীরা কেন করোনার টিকা পাবে না: হাইকোর্ট

অগ্রাধিকার ভিত্তিতে টিকা পাওয়ার ক্যাটাগরি থেকে আইনজীবীদের বাদ পড়ার বিষয়টি কেন অসাংবিধানিক হবে না- রুলে সেটিও জানতে চাওয়া হয়েছে।
টিবিএস রিপোর্ট
13 April, 2021, 09:50 pm
Last modified: 13 April, 2021, 09:52 pm
বাংলাদেশ সুপ্রীম কোর্ট। ফাইল ছবি।

অগ্রাধিকার ভিত্তিতে আইনজীবীদের করোনাভাইরাসের টিকার আওতায় আনতে কেন নির্দেশ দেওয়া হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

একইসঙ্গে অগ্রাধিকার ভিত্তিতে টিকা পাওয়ার ক্যাটাগরি থেকে আইনজীবীদের বাদ পড়ার বিষয়টি কেন অসাংবিধানিক হবে না- রুলে সেটিও জানতে চাওয়া হয়েছে।

এক সপ্তাহের মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ (ডিজি) সংশ্লিষ্টদেরকে ওই রুলের জবাব দিতে বলা হয়েছে।

এ সংক্রান্ত এক রিট আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. ইমাম হাসান, সঙ্গে ছিলেন আইনজীবী মো. আবু তালেব।

অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশ বার কাউন্সিলের সব আইনজীবীকে করোনা ভ্যাকসিনের আওতায় অন্তর্ভুক্ত করতে এর আগে গত ১১ এপ্রিল রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আবু তালেব। রিটে বিবাদী করা হয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজি) মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের।

এর আগে গত ৩১ মার্চ ২৪ ঘণ্টার সময় দিয়ে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্যে রেজিস্ট্রি ও ডাকযোগে আইন নোটিশ পাঠান রিটকারী। নোটিশ পাওয়ার পরে ব্যবস্থা গ্রহণ না করায় রিট করেন আইনজীবী।

রিটের বিষয়ে এই মো. আবু তালেব সাংবাদিকদের বলেন, 'করোনার ভ্যাকসিন প্রদানের জন্য তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে আইনজীবীদেরকে অগ্রাধিকারভিত্তিতে ভ্যাকসিন দেয়ার কথা উল্লেখ করা হয়নি। কিন্তু আইনজীবীরা পাবলিক প্লেসে কাজ করে থাকেন। আবার আইনজীবীদের মধ্য থেকে অনেক বেশি করোনা আক্রান্ত হয়েছেন।'

আবু তালেব আরও বলেন, 'কোভিড-১৯-এর টিকা দেয়ার জন্য তালিকাভুক্ত করতে ৪০ বছর বয়স নির্ধারণ করা হয়েছে। কিন্তু আমার নিজের বয়স ৯ মাস কম আছে। আমি নিবন্ধন করার জন্য আবেদন করতে পারলেও অগ্রাধিকার পাচ্ছি না।'

এর আগে গত বছরের ৩ ডিসেম্বর আইনজীবী ও তাদের পরিবারকে অগ্রাধিকারভিত্তিতে করোনা ভ্যাকসিনের আওতায় আনতে স্বাস্থ্য সচিবের প্রতি অনুরোধ জানিয়েছিল বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। সরকারের সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো এক পত্রে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এ অনুরোধ জানায়।

Related Topics

টপ নিউজ

হাইকোর্টের রুল জারি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনার পর ৯৮ অধ্যাদেশ বহালের সুপারিশ, পুনর্বিবেচনায় ২০টি
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মার্কিন এফ-৩৫ ভূপাতিতের ‘পাঠ’ ভাইরাল, ইরানকে চীনা প্রকৌশলীদের অনলাইনে পরামর্শ!
  • হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার। ছবি: জিউসেপ্পে কাকাসে/এএফপি
    ইরানকে ইউয়ানে ও ক্রিপ্টোতে টোল দিয়ে নিরাপদে হরমুজ প্রণালি পার হচ্ছে বিভিন্ন দেশের জাহাজ
  • যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
    যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
  • ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৩৮৭ টাকা
  • রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: রয়টার্স
    ইরানের বৃহত্তম ইস্পাত উৎপাদন কারখানায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা; যুদ্ধ বন্ধে পুতিন ও সালমানের ফোনালাপ

Related News

  • চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনার দায়িত্ব বিদেশি প্রতিষ্ঠানকে দেওয়া কেন অবৈধ হবে না: হাইকোর্টের রুল
  • ড. ইউনূসকে জাতীয় সংস্কারক ঘোষণায় আগ্রহী নয় সরকার: প্রেস উইং
  • ড. ইউনূসকে কেন ‘জাতীয় সংস্কারক’ ঘোষণা করা হবে না, প্রশ্ন হাইকোর্টের
  • বিসিবি থেকে ফারুকের অপসারণ অবৈধ নয় কেন, জানতে চেয়ে হাইকোর্টের রুল
  • মেরাদিয়ায় অস্থায়ী পশুর হাট বসানোর সিদ্ধান্তে হাইকোর্টের তিন মাসের নিষেধাজ্ঞা

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১৩৩ অধ্যাদেশ পর্যালোচনার পর ৯৮ অধ্যাদেশ বহালের সুপারিশ, পুনর্বিবেচনায় ২০টি

2
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন এফ-৩৫ ভূপাতিতের ‘পাঠ’ ভাইরাল, ইরানকে চীনা প্রকৌশলীদের অনলাইনে পরামর্শ!

3
হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার। ছবি: জিউসেপ্পে কাকাসে/এএফপি
আন্তর্জাতিক

ইরানকে ইউয়ানে ও ক্রিপ্টোতে টোল দিয়ে নিরাপদে হরমুজ প্রণালি পার হচ্ছে বিভিন্ন দেশের জাহাজ

4
যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
আন্তর্জাতিক

যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৩৮৭ টাকা

6
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের বৃহত্তম ইস্পাত উৎপাদন কারখানায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা; যুদ্ধ বন্ধে পুতিন ও সালমানের ফোনালাপ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net