Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 17, 2026
মেরাদিয়ায় অস্থায়ী পশুর হাট বসানোর সিদ্ধান্তে হাইকোর্টের তিন মাসের নিষেধাজ্ঞা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
29 April, 2025, 01:40 pm
Last modified: 29 April, 2025, 01:56 pm

Related News

  • চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনার দায়িত্ব বিদেশি প্রতিষ্ঠানকে দেওয়া কেন অবৈধ হবে না: হাইকোর্টের রুল
  • ড. ইউনূসকে জাতীয় সংস্কারক ঘোষণায় আগ্রহী নয় সরকার: প্রেস উইং
  • ড. ইউনূসকে কেন ‘জাতীয় সংস্কারক’ ঘোষণা করা হবে না, প্রশ্ন হাইকোর্টের
  • ছোট ও মাঝারি গরুর চাহিদা বাড়ায় দাম ঊর্ধ্বমুখী, বিক্রি হচ্ছে না বড় ষাঁড়
  • বরিশালের কামারপট্টিতে কোরবানির সরঞ্জামের ব্যস্ততা, জমে উঠেছে দা-বটি বিক্রি

মেরাদিয়ায় অস্থায়ী পশুর হাট বসানোর সিদ্ধান্তে হাইকোর্টের তিন মাসের নিষেধাজ্ঞা

টিবিএস রিপোর্ট
29 April, 2025, 01:40 pm
Last modified: 29 April, 2025, 01:56 pm
প্রতীকী ছবি: বাসস

আগামী ইদুল আজহা উপলক্ষে রাজধানীর বনশ্রী এলাকার মেরাদিয়া বাজারের পূর্ব পাশে খাল পাড়ের খালি জায়গায় অস্থায়ী পশুর হাট বসানো নিয়ে তিন মাসের নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (২৯ এপ্রিল) বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকীর দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। স্থানীয় বাসিন্দা মো. শাহব উদ্দিন শিকদারের দায়ের করা রিটের প্রাথমিক শুনানি শেষে এই নির্দেশ দেওয়া হয়।

আদালতে রিটকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী লিটন আহমেদ ও জহিরুল ইসলাম। 

আইনজীবী জহিরুল ইসলাম বলেন, আবাসিক এলাকায় গরুর হাট বসানো যায় না। এরপর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ইজারা বিজ্ঞপ্তি দিয়েছে। এনিয়ে রিটের পর গত সোমবার (২৮ এপ্রিল) হাইকোর্ট মেরাদিয়া বাজারের পূর্ব পাশে খাল পাড়ের খালি জায়গায় অস্থায়ী পশুর হাট বসানোর ওপর তিন মাসের নিষেধাজ্ঞা দিয়েছেন এবং রুল জারি করেছেন।

এর আগে গত ২১ এপ্রিল ইজারা বিজ্ঞপ্তি দেয় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএনসিসি)। বিজ্ঞপ্তির ৯ নম্বর কলামে 'মেরাদিয়া বাজারের পূর্ব পাশে খাল পাড়ের খালি জায়গা'য় পশুর হাটের বিষয়টি উল্লেখ ছিল। পরে বনশ্রীর স্থানীয় বাসিন্দা মো. শাহব উদ্দিন শিকদার নয় নম্বর কলামের বৈধতা নিয়ে রিট করেন।

শুনানির পর হাইকোর্ট শুধুমাত্র নিষেধাজ্ঞাই নয়, পাশাপাশি রুলও জারি করেছে। রুলে হাইকোর্ট, এ বছরের ঈদুল আজহায় 'মেরাদিয়া বাজারের পূর্ব পাশে খাল পাড়ের খালি জায়গা'য় পশুর হাট বসানো কেন বেআইনি হবে না এবং বিজ্ঞপ্তি থেকে কেন ৯ নম্বর কলাম সরানোর নির্দেশনা দেওয়া হবে না তা জানতে চেয়েছেন।

স্থানীয় সরকার সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, ঢাকার জেলা প্রশাসক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক, প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান সম্পত্তি কর্মকর্তা, ঢাকা মহানগর পুলিশের কমিশনার ও খিলগাঁও থানার ওসিকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

Related Topics

টপ নিউজ

পশুর হাট / কোরবানির পশুর হাট / হাইকোর্টের রুল জারি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
    রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত
  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 
  • ফাইল ছবি/সংগৃহীত
    শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
    ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
    হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

Related News

  • চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনার দায়িত্ব বিদেশি প্রতিষ্ঠানকে দেওয়া কেন অবৈধ হবে না: হাইকোর্টের রুল
  • ড. ইউনূসকে জাতীয় সংস্কারক ঘোষণায় আগ্রহী নয় সরকার: প্রেস উইং
  • ড. ইউনূসকে কেন ‘জাতীয় সংস্কারক’ ঘোষণা করা হবে না, প্রশ্ন হাইকোর্টের
  • ছোট ও মাঝারি গরুর চাহিদা বাড়ায় দাম ঊর্ধ্বমুখী, বিক্রি হচ্ছে না বড় ষাঁড়
  • বরিশালের কামারপট্টিতে কোরবানির সরঞ্জামের ব্যস্ততা, জমে উঠেছে দা-বটি বিক্রি

Most Read

1
প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত

2
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 

3
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

4
ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
অর্থনীতি

ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ

5
ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
আন্তর্জাতিক

হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net