Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
July 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JULY 18, 2026
সারাদেশে ১৫ দফা দাবিতে নৌ-পরিবহন শ্রমিকদের ধর্মঘট

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 November, 2019, 10:40 am
Last modified: 27 November, 2019, 11:44 am

Related News

  • কাঠপট্টি: যেভাবে নীরব হয়ে গেল ধলেশ্বরীর ব্যস্ততম লঞ্চঘাট 
  • মুন্সীগঞ্জে লঞ্চে ২ তরুণীকে মারধরের ঘটনায় জিহাদসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা
  • সদরঘাট লঞ্চ টার্মিনালে নিরাপত্তা ঝুঁকি দেখছে গোয়েন্দা সংস্থা 
  • ঈদে লঞ্চে যাত্রী বাড়াতে নানা উদ্যোগ; অগ্রিম টিকেট ২০ রোজা থেকে
  • ঈদযাত্রা: অগ্রিম টিকিট বিক্রি কমে যাওয়ায় হতাশ লঞ্চ মালিকরা

সারাদেশে ১৫ দফা দাবিতে নৌ-পরিবহন শ্রমিকদের ধর্মঘট

বুধবার সকাল থেকে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে কোন লঞ্চ ছেড়ে যায় নি...
টিবিএস রিপোর্ট
27 November, 2019, 10:40 am
Last modified: 27 November, 2019, 11:44 am
ছবি: ইউএনবি

বেতন ভাতা বৃদ্ধি, অভ্যন্তরীণ রুটে সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধসহ ১৫ দফা দাবিতে ধর্মঘট পালন করছেন বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন।

সারাদেশের ৪৩ টি নৌপথের সঙ্গে সদরঘাট টার্মিনাল সংযুক্ত। অথচ ধর্মঘটের কারণে বুধবার (২৭ নভেম্বর) সকাল থেকে রাজধানীর লঞ্চ টার্মিনাল থেকে কোন লঞ্চ ছেড়ে যায় নি।

বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহ আলম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, “আমরা দীর্ঘদিন ধরে ১৫ দফা দাবি নিয়ে আন্দোলন করে আসছি। বারবার আশ্বাস দেয়া হলেও আমাদের কোনও দাবিই পূরণ করা হয় নি। ফলে ধর্মঘট করা ছাড়া আমাদের আর কোনও উপায় নেই”।

দাবি আদায় না হওয়া পর্যন্ত এই ধর্মঘট চলবে বলেও জানান তিনি।   

প্রসঙ্গত, এর আগেও গত ১৬ এপ্রিল নৌপথে সন্ত্রাস, চাঁদাবাজি ও শ্রমিক নির্যাতন বন্ধসহ এগারো দফা দাবিতে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেছে নৌ-পরিবহন শ্রমিকরা।

তাদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে- কর্মস্থলে দুর্ঘটনায় নিহত শ্রমিকদের পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়া, ২০১৬ সালের বেতন স্কেলের পূর্ণাঙ্গ বাস্তবায়ন, নৌযান শ্রমিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা, ভারতগামী শ্রমিকদের ল্যান্ডিং পাশ, জাহাজে কর্মরত প্রত্যেক নৌ-শ্রমিককে মালিক কর্তৃক বিনামূল্যে খাবারের ব্যবস্থা করা, সমূদ্র ভাতা ও রাত্রীকালীন ভাতা প্রভৃতি।

Related Topics

টপ নিউজ

লঞ্চ টার্মিনাল / নৌপরিবহন খাত / নৌপরিবহন শ্রমিকদের ধর্মঘট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    'থ্রি ইডিয়টস'-এর র‍্যাঞ্চো অনশনে বসা অধিকারকর্মী সোনম ওয়াংচুককে নিয়ে নয়: আমির খান
  • আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
    আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
  • ছবি: সংগৃহীত
    এনবিআর ও বন্দরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাসের চেষ্টা, গ্রেপ্তার ‘হ্যাকার’
  • দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’
    দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’
  • মিয়ানমারের মংডুর একটি সীমান্তরক্ষী বাহিনীর ক্যাম্প এবং সীমান্ত বেড়া। ছবি: রয়টার্স
    মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণ করবে বাংলাদেশ: নিক্কেই এশিয়া
  • ফাইল ছবি/রয়টার্স
    দুই দলের কেউই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে চায় না, সবাই-ই ফাইনাল খেলতে চায়: ইংল্যান্ড কোচ

Related News

  • কাঠপট্টি: যেভাবে নীরব হয়ে গেল ধলেশ্বরীর ব্যস্ততম লঞ্চঘাট 
  • মুন্সীগঞ্জে লঞ্চে ২ তরুণীকে মারধরের ঘটনায় জিহাদসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা
  • সদরঘাট লঞ্চ টার্মিনালে নিরাপত্তা ঝুঁকি দেখছে গোয়েন্দা সংস্থা 
  • ঈদে লঞ্চে যাত্রী বাড়াতে নানা উদ্যোগ; অগ্রিম টিকেট ২০ রোজা থেকে
  • ঈদযাত্রা: অগ্রিম টিকিট বিক্রি কমে যাওয়ায় হতাশ লঞ্চ মালিকরা

Most Read

1
ছবি: সংগৃহীত
বিনোদন

'থ্রি ইডিয়টস'-এর র‍্যাঞ্চো অনশনে বসা অধিকারকর্মী সোনম ওয়াংচুককে নিয়ে নয়: আমির খান

2
আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
অর্থনীতি

আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এনবিআর ও বন্দরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাসের চেষ্টা, গ্রেপ্তার ‘হ্যাকার’

4
দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’
আন্তর্জাতিক

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

5
মিয়ানমারের মংডুর একটি সীমান্তরক্ষী বাহিনীর ক্যাম্প এবং সীমান্ত বেড়া। ছবি: রয়টার্স
বাংলাদেশ

মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণ করবে বাংলাদেশ: নিক্কেই এশিয়া

6
ফাইল ছবি/রয়টার্স
খেলা

দুই দলের কেউই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে চায় না, সবাই-ই ফাইনাল খেলতে চায়: ইংল্যান্ড কোচ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net