Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 06, 2026
রক্ত জমাট বাঁধার ঘটনায় এবার জনসনের ভ্যাকসিন নিয়ে তদন্ত করছে ইউরোপের নিয়ন্ত্রক সংস্থা

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
11 April, 2021, 10:15 pm
Last modified: 11 April, 2021, 10:25 pm

Related News

  • প্রতিরক্ষা নিয়ে ট্রাম্পের বার্তা বুঝতে পেরেছেন ইউরোপের নেতারা: ন্যাটো মহাসচিব
  • সবচেয়ে দ্রুত উষ্ণ হচ্ছে ইউরোপ মহাদেশ: জলবায়ু পরিবর্তন প্রতিবেদন
  • জ্বালানি তেলের দাম বৃদ্ধি: অক্টোবর পর্যন্ত ২০ হাজার ফ্লাইট বাতিল জার্মানির লুফথানসার 
  • ইউরোপে মাত্র ৬ সপ্তাহের জেট ফুয়েল অবশিষ্ট আছে: আইইএ প্রধান
  • ট্রাম্প ন্যাটো ছাড়লে কী হবে? ‘বিকল্প’ পরিকল্পনা নিয়ে এগোচ্ছে ইউরোপ

রক্ত জমাট বাঁধার ঘটনায় এবার জনসনের ভ্যাকসিন নিয়ে তদন্ত করছে ইউরোপের নিয়ন্ত্রক সংস্থা

ইউরোপের বিভিন্ন দেশ যখন জনসন ভ্যাকসিনকে তাদের জাতীয় টিকা কর্মসূচিতে অন্তর্ভুক্ত করার কথা ভাবা শুরু করেছিল- তার মধ্যেই তদন্ত শুরু হলো
টিবিএস ডেস্ক
11 April, 2021, 10:15 pm
Last modified: 11 April, 2021, 10:25 pm
ছবি: ফ্রেডরিক জে. ব্রাউন/ এএফপি ভায়া গেটি ইমেজেস

জনসন অ্যান্ড জনসন কোম্পানির (জেঅ্যান্ডজে )আবিষ্কৃত ভ্যাকসিন নেওয়ার পর চার ব্যক্তির দেহে রক্ত জমাট বাঁধার ঘটনা ঘটেছে। মারাও গেছেন একজন। এটি টিকারই কোনো বিরূপ পার্শ্বপ্রতিক্রিয়া কিনা- তা অনুসন্ধান করছে ইউরোপের কিছু দেশের ওষুধ প্রশাসন। 

তদন্তের অগ্রভাগে আছে ইউরোপিয় ইউনিয়নের নিয়ামক সংস্থা- ইউরোপিয়ান মেডিসিন্স এজেন্সি (ইএমএ)। সংস্থার ঝুঁকি পর্যালোচনা কমিটি গত শুক্রবার জানায়, যুক্তরাষ্ট্রে টিকাটি নেওয়া তিন জনের দেহে রক্ত জমাট বাঁধার ঘটনা ঘটে। এর আগে, মানবদেহে পরীক্ষা চলাকালে আরেক স্বেচ্ছাসেবীর মধ্যেও একই ঘটনা লক্ষ্য করা যায়। জনসন ভ্যাকসিনের কারণেই রক্ত দানা বাঁধে কিনা- সেটি এখনও স্পষ্ট নয়। 

এর প্রতিক্রিয়ায় জেঅ্যান্ডজে'র পক্ষ থেকে জানানো হয়, টিকাদান ও ট্রায়ালের সাম্প্রতিকতম যেসব তথ্য তাদের হাতে আসছে- সেগুলো তারা নিয়ামক সংস্থা এবং বিশেষজ্ঞদের সঙ্গে মিলে বিশ্লেষণ করছে। এপর্যন্ত করা বিশ্লেষণে খুব অল্প সংখ্যক কিছু ঘটনায় পাওয়া গেছে এমন অতি-বিরল পার্শ্বপ্রতিক্রিয়ার নজির।  

ইউরোপের বিভিন্ন দেশ যখন জনসন ভ্যাকসিনকে তাদের জাতীয় টিকা কর্মসূচিতে অন্তর্ভুক্ত করার কথা ভাবা শুরু করেছিল- তার মধ্যেই তদন্ত শুরু হলো। এর আগে গত ১১ মার্চ ইউরোপিয় ইউনিয়নে ভ্যাকসিনটিকে অনুমোদন দিতে সুপারিশ করেছিল ইএমএ। যদিও, এটির বিতরণ শুরু হয়নি। 

টিকাটি দেওয়া হয়েছে শুধু যুক্তরাষ্ট্রে, সেখানে ৪৯ লাখ নাগরিককে এটির ডোজ ইঞ্জেকশন দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে মার্কিন রোগ প্রতিরোধ কেন্দ্র-সিডিসি। 

রক্ত জমাট বাঁধার ঘটনায় দ্বিতীয় অনুসন্ধান: 

ইতোমধ্যেই অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা আবিষ্কৃত আরেকটি ভ্যাকসিনের কারণে রক্ত জমাট বাঁধার ঘটনা অনুসন্ধান করছে ইএমএ।
 
গত বুধবার নিয়ামক সংস্থাটি জানায়, অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের অতি-বিরল পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে এমনটি হতে পারে। গত ৪ এপ্রিল নাগাদ ১৬৯ জন টিকাগ্রহীতার মস্তিকে ও ৫৩ জনের প্লীহায় জমাট বাঁধার ঘটনা শনাক্ত হয়েছে।  

তাছাড়া, একই রকম লক্ষণ ধরা পড়েছে মডার্না ও ফাইজার আবিষ্কৃত ভ্যাকসিন নেওয়াদের মধ্যেও। 

  • সূত্র: বিজনেস ইনসাইডার 
     
Related Topics

টপ নিউজ

জনসন অ্যান্ড জনসন / কোভিড-১৯ টিকা / রক্ত জমাট বাঁধা / ইউরোপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বিজ্ঞপ্তি ছাড়াই ১০ হাজার চাকরি: পরীক্ষা ছাড়াই যেভাবে এস আলম-নিয়ন্ত্রিত ইসলামী ব্যাংকে জনবল নিয়োগ হয়েছিল
    বিজ্ঞপ্তি ছাড়াই ১০ হাজার চাকরি: পরীক্ষা ছাড়াই যেভাবে এস আলম-নিয়ন্ত্রিত ইসলামী ব্যাংকে জনবল নিয়োগ হয়েছিল
  • ছবি: পিটিআই
    থালাপাতির ‘সুপারহিট’ অভিষেক: পেয়েছেন সবচেয়ে বেশি আসন, কিন্তু তার দল কি সরকার গড়তে পারবে?
  • ছবি: সংগৃহীত
    রাজনীতিতে আসতে চাপ দেওয়ায় মা-বাবার বিরুদ্ধে করেছিলেন মামলা, সেই থালাপতিরই নির্বাচনে বাজিমাত
  • বাম থেকে: শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্য এবং অগ্নিমিত্রা পাল। ছবি: সংগৃহীত
    শুভেন্দু, শমীক নাকি অগ্নিমিত্রা? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে কাকে বেছে নেবে বিজেপি?
  • ছবি: সংগৃহীত
    পশ্চিমবঙ্গে ৯০ লাখ ভোটারের নাম বাদ পড়ার প্রভাব: সর্বোচ্চ ভোটার বাতিল হওয়া অধিকাংশ আসনেই জিতেছে বিজেপি
  • মমতা ব্যানার্জি। ছবি: পিটিআই
    নিজ দুর্গে বিজেপির কাছে ভরাডুবি: মমতার রাজনৈতিক ক্যারিয়ার কি এখানেই শেষ হয়ে গেল?

Related News

  • প্রতিরক্ষা নিয়ে ট্রাম্পের বার্তা বুঝতে পেরেছেন ইউরোপের নেতারা: ন্যাটো মহাসচিব
  • সবচেয়ে দ্রুত উষ্ণ হচ্ছে ইউরোপ মহাদেশ: জলবায়ু পরিবর্তন প্রতিবেদন
  • জ্বালানি তেলের দাম বৃদ্ধি: অক্টোবর পর্যন্ত ২০ হাজার ফ্লাইট বাতিল জার্মানির লুফথানসার 
  • ইউরোপে মাত্র ৬ সপ্তাহের জেট ফুয়েল অবশিষ্ট আছে: আইইএ প্রধান
  • ট্রাম্প ন্যাটো ছাড়লে কী হবে? ‘বিকল্প’ পরিকল্পনা নিয়ে এগোচ্ছে ইউরোপ

Most Read

1
বিজ্ঞপ্তি ছাড়াই ১০ হাজার চাকরি: পরীক্ষা ছাড়াই যেভাবে এস আলম-নিয়ন্ত্রিত ইসলামী ব্যাংকে জনবল নিয়োগ হয়েছিল
অর্থনীতি

বিজ্ঞপ্তি ছাড়াই ১০ হাজার চাকরি: পরীক্ষা ছাড়াই যেভাবে এস আলম-নিয়ন্ত্রিত ইসলামী ব্যাংকে জনবল নিয়োগ হয়েছিল

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

থালাপাতির ‘সুপারহিট’ অভিষেক: পেয়েছেন সবচেয়ে বেশি আসন, কিন্তু তার দল কি সরকার গড়তে পারবে?

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রাজনীতিতে আসতে চাপ দেওয়ায় মা-বাবার বিরুদ্ধে করেছিলেন মামলা, সেই থালাপতিরই নির্বাচনে বাজিমাত

4
বাম থেকে: শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্য এবং অগ্নিমিত্রা পাল। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

শুভেন্দু, শমীক নাকি অগ্নিমিত্রা? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে কাকে বেছে নেবে বিজেপি?

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে ৯০ লাখ ভোটারের নাম বাদ পড়ার প্রভাব: সর্বোচ্চ ভোটার বাতিল হওয়া অধিকাংশ আসনেই জিতেছে বিজেপি

6
মমতা ব্যানার্জি। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

নিজ দুর্গে বিজেপির কাছে ভরাডুবি: মমতার রাজনৈতিক ক্যারিয়ার কি এখানেই শেষ হয়ে গেল?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net