Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 12, 2026
কোভিড ভ্যাকসিনের ৮৭ শতাংশই গেছে উচ্চ আয়ের দেশে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
11 April, 2021, 10:05 pm
Last modified: 11 April, 2021, 10:11 pm

Related News

  • ইরানে ১৩ স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা, নিহত ৩ চিকিৎসক: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
  • ২০২৬ সালের মধ্যেই তীব্র বায়ুদূষণ নির্মূল করতে চায় চীন
  • আজ আনুষ্ঠানিকভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র
  • বিশ্ব স্বাস্থ্য সংস্থার সনদ না পাওয়ায় থমকে আছে বাংলাদেশের ভ্যাকসিন রপ্তানির স্বপ্ন
  • কী হবে যদি...আগামী শুক্রবার জাতিসংঘ ভেঙে দেওয়া হয়? যা বলছেন বিশেষজ্ঞরা

কোভিড ভ্যাকসিনের ৮৭ শতাংশই গেছে উচ্চ আয়ের দেশে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা 

উচ্চ আয়ের দেশে গড়ে প্রতি চারজনের মধ্যে একজন টিকা পেয়েছেন। সেই তুলনায় দরিদ্র দেশের প্রতি ৫০০ জনে একজন পেয়েছেন বলে উল্লেখ করেন হু' মহাপরিচালক
টিবিএস ডেস্ক
11 April, 2021, 10:05 pm
Last modified: 11 April, 2021, 10:11 pm
ছবি: সিএনবিসি

মহামারির দ্বিতীয় ঢেউয়ে শোচনীয় হাল বাংলাদেশসহ বিশ্বের অনেক উন্নয়নশীল দেশের। একেবারেই নিম্ন আয়ের দেশের তো কথাই নেই, সেখানে মিলছে না টিকার চালান। পুরো বিশ্বের সিংহভাগ অংশ এভাবে অন্ধকারে টিকে থাকার লড়াই করলেও ধনী দেশের চিত্র ভিন্ন। 

তারা বৈশ্বিক ভ্যাকসিন সরবরাহের সুবিশাল অংশ পেয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। সেই তুলনায় দরিদ্র দেশগুলো মাত্র ১ শতাংশ পেয়েছে বলে গত শুক্রবার জাতিসংঘের সংস্থাটি এক প্রেস বিফিংয়ে উল্লেখ করে। 

বিশ্বব্যাপী এপর্যন্ত দেওয়া হয়েছে নানান কোম্পানির তৈরি কোভিড ভ্যাকসিনের ৭০ কোটির বেশি ডোজ। "এর ৮৭ শতাংশ উচ্চ ও মধ্য আয়ের দেশের নাগরিকরা পেয়েছে, সেই তুলনায় অতি-দরিদ্র দেশের নাগরিকদের মাত্র শূন্য দশমিক ২ শতাংশের টিকাপ্রাপ্তি ঘটেছে বলে জানান হু' মহাপরিচালক ড. তেদরোস আধানোম গেব্রেয়াসুস।

উচ্চ আয়ের দেশে গড়ে প্রতি চারজনের মধ্যে একজন টিকা পেয়েছেন। সেই তুলনায় দরিদ্র দেশের প্রতি ৫০০ জনে একজন পেয়েছেন বলে উল্লেখ করেন তিনি। 

 "এই সংখ্যানুপাত বৈশ্বিক ভ্যাকসিন সরবরাহের ক্ষেত্রেও বিস্মিত করে দেওয়ার মতো অসমতা তুলে ধরছে," গেব্রেয়াসুস বলেছেন। তিনি আরও জানান, সমতার ভিত্তিতে দরিদ্র দেশে টিকা বণ্টনের উদ্দেশ্যে গঠিত হু'র কোভ্যাক্স কর্মসূচিও পড়েছে ডোজের চালান সঙ্কটে।

"কোভ্যাক্সকে পাশ কাটিয়ে সম্পদশালী কিছু দেশ এবং কোম্পানি তাদের নিজস্ব উদ্যোগে দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে ভ্যাকসিন সহায়তার উদ্যোগ নিয়েছে, এর মাধ্যমে তারা নিজেদের রাজনৈতিক ও বাণিজ্যিক স্বার্থ চরিতার্থ করছে শুধু। দ্বিপাক্ষিক সহায়তার এই ধারা ভ্যাকসিন বৈষম্যের দাবানলকে আরও তীব্র রূপ দেবে।" 

এই অবস্থায় হু' নিশ্চুপ বসে নেই হু, বরং কোভ্যাক্স কর্মসূচির অংশীদার ভ্যাকসিন জোট গ্যাভি ও এপিডেমেকিক প্রিপার্ডনেস ইনোভেশন্স'কে সাথে নিয়ে উৎপাদন ও সরবরাহ বৃদ্ধির কৌশল তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান মহাপরিচালক।  

কোভ্যাক্স জোট এখন পর্যাপ্ত মজুত থাকা দেশ থেকে অনুদান হিসেবে ভ্যাকসিন ডোজ তাদের কাছে সরবরাহের দাবি করছে। এছাড়া, বিশ্বের অন্যান্য দেশেও উৎপাদন শুরুর মাধ্যমে সরবরাহ ঘাটতি ও বৈষম্য দূর করার লক্ষ্য নিয়ে অগ্রসর হচ্ছে তারা। এব্যাপারে ড. তেদরোস ও গ্যাভি'র মুখ্য নির্বাহী ড. সেথ বার্কলি উভয়েই নিশ্চিত করেন। 

  • সূত্র: সিএনবিসি
     

Related Topics

টপ নিউজ

কোভিড-১৯ টিকা / বিশ্ব স্বাস্থ্য সংস্থা / কোভ্যাক্স / টিকা বৈষম্য

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আগে দেয়া থাকলে আবারও কি দিতে হবে হামের টিকা?
  • মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
    হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী
  • মহাখালীর ডিএনসিসি কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে হাম আক্রান্ত শিশুদের চিকিৎসা চলছে। ছবি: মেহেদি হাসান/ টিবিএস
    রোববার থেকে ৪ সিটি করপোরেশনে ১২ লাখ শিশুকে হামের টিকা দেয়া হবে
  • ছবি: সংগৃহীত
    নতুন ব্যাংকের লাইসেন্সের আবেদন সাহসিকতার সঙ্গে নাকচ করতে হবে: সালেহউদ্দিন আহমেদ
  • ফাইল ছবি: সংগৃহীত
    জিপিএ-৫ পাওয়া ৭২ শতাংশ শিক্ষার্থীই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ফেল

Related News

  • ইরানে ১৩ স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা, নিহত ৩ চিকিৎসক: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
  • ২০২৬ সালের মধ্যেই তীব্র বায়ুদূষণ নির্মূল করতে চায় চীন
  • আজ আনুষ্ঠানিকভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র
  • বিশ্ব স্বাস্থ্য সংস্থার সনদ না পাওয়ায় থমকে আছে বাংলাদেশের ভ্যাকসিন রপ্তানির স্বপ্ন
  • কী হবে যদি...আগামী শুক্রবার জাতিসংঘ ভেঙে দেওয়া হয়? যা বলছেন বিশেষজ্ঞরা

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
মতামত

আগে দেয়া থাকলে আবারও কি দিতে হবে হামের টিকা?

2
মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের

3
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী

4
মহাখালীর ডিএনসিসি কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে হাম আক্রান্ত শিশুদের চিকিৎসা চলছে। ছবি: মেহেদি হাসান/ টিবিএস
বাংলাদেশ

রোববার থেকে ৪ সিটি করপোরেশনে ১২ লাখ শিশুকে হামের টিকা দেয়া হবে

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

নতুন ব্যাংকের লাইসেন্সের আবেদন সাহসিকতার সঙ্গে নাকচ করতে হবে: সালেহউদ্দিন আহমেদ

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জিপিএ-৫ পাওয়া ৭২ শতাংশ শিক্ষার্থীই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ফেল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net