ইরানের হামলার আগে এবং পরে কুয়েতে মার্কিন ঘাঁটির স্যাটেলাইট ছবি প্রকাশ
কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা 'আলী আল সালেম বিমান ঘাঁটি'তে ইরানের চালানো হামলার পর সেখানকার ক্ষয়ক্ষতির চিত্র সামনে এসেছে।
ইরাক সীমান্ত থেকে মাত্র ৪০ কিলোমিটার দূরে অবস্থিত এই ঘাঁটিটি বিচ্ছিন্ন এবং রুক্ষ ভৌগোলিক পরিবেশের কারণে সামরিক মহলে 'দ্য রক' নামে পরিচিত।
সম্প্রতি প্রকাশিত কিছু স্যাটেলাইট ছবিতে ইরানি হামলার আগে এবং পরের তুলনামূলক চিত্র ফুটে উঠেছে। এই ছবিগুলোতে হামলার ফলে বিমান ঘাঁটিটির অবকাঠামোগত ক্ষয়ক্ষতির বিষয়টি স্পষ্ট দেখা যাচ্ছে।
হামলার আগে
হামলার পরে
মূলত ইরাক সীমান্তের কাছাকাছি হওয়ায় কৌশলগতভাবে এই ঘাঁটিটি যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
