Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 17, 2026
গ্রিনল্যান্ডে ভাসমান হাসপাতাল পাঠানোর ঘোষণা ট্রাম্পের; প্রধানমন্ত্রী জানিয়ে দিলেন, ‘না, ধন্যবাদ’

আন্তর্জাতিক

বিবিসি
23 February, 2026, 10:05 am
Last modified: 23 February, 2026, 10:06 am

Related News

  • ট্রাম্প যদি ইরান যুদ্ধে জিতেই থাকেন, তবে কেন বিদেশি জাহাজের সাহায্য প্রয়োজন?
  • হরমুজ প্রণালীতে নিরাপদে জাহাজ যাতায়াতে সাত দেশের সাহায্য চাইলেন ট্রাম্প
  • ইরান ‘কার্যত পরাজিত’, ওরা এখন আলোচনার জন্য ‘মরিয়া’: ট্রাম্প
  • হরমুজ প্রণালিতে নিরাপত্তা চান ট্রাম্প; বাস্তবায়নে যা করতে হবে
  • ইরানের খারগ দ্বীপে আবারও হামলার হুমকি ট্রাম্পের

গ্রিনল্যান্ডে ভাসমান হাসপাতাল পাঠানোর ঘোষণা ট্রাম্পের; প্রধানমন্ত্রী জানিয়ে দিলেন, ‘না, ধন্যবাদ’

সম্প্রতি ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, দ্বীপটির ‘অনেক মানুষ’ অসুস্থ এবং তাদের ‘যথাযথ সেবা দেওয়া হচ্ছে না’। এ প্রেক্ষাপটে চিকিৎসাসামগ্রীসহ একটি জাহাজ পাঠানোর ঘোষণা দেন তিনি।
বিবিসি
23 February, 2026, 10:05 am
Last modified: 23 February, 2026, 10:06 am
ট্রাম্পের ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে মার্কিন নৌবাহিনীর ব্যবহৃত দুটি ভাসমান হাসপাতালের একটি—ইউএসএনএস মার্সি-এর মতো দেখতে একটি ছবি (সম্ভবত ইলাস্ট্রেশন বা এআই দিয়ে তৈরি) যুক্ত ছিল। ট্রাম্প আসলেই ওই জাহাজগুলোর কোনোটি বোঝাচ্ছিলেন কি না, কিংবা হঠাৎ কেন তিনি এ সিদ্ধান্ত নিলেন, তা পরিষ্কার নয়। ছবি: এপি

গ্রিনল্যান্ডে মার্কিন ভাসমান হাসপাতাল পাঠানোর বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের কড়া জবাব দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জেন্স-ফ্রেডেরিক নিলসেন। সোশ্যাল মিডিয়ায় (সামাজিক যোগাযোগমাধ্যম) 'হুটহাট মন্তব্য' না করে ট্রাম্পকে সরাসরি আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন তিনি।

সম্প্রতি ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, দ্বীপটির 'অনেক মানুষ' অসুস্থ এবং তাদের 'যথাযথ সেবা দেওয়া হচ্ছে না'। এ প্রেক্ষাপটে চিকিৎসাসামগ্রীসহ একটি জাহাজ পাঠানোর ঘোষণা দেন তিনি।

এর জবাবে নিলসেন বলেন, 'আমাদের পক্ষ থেকে এর উত্তর হলো—না, ধন্যবাদ।' তিনি মনে করিয়ে দেন, যুক্তরাষ্ট্রের মতো না হলেও গ্রিনল্যান্ড তার সব নাগরিককে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিয়ে থাকে।

বিশাল এই আর্কটিক দ্বীপটির প্রতি ট্রাম্পের আগ্রহ দীর্ঘদিনের। এর আগে তিনি জোর করে দ্বীপটি দখলের সম্ভাবনা নাকচ করতে অস্বীকৃতি জানালেও, গত জানুয়ারিতে সেই অবস্থান থেকে সরে আসেন। ডেনমার্ক ও ন্যাটো মিত্ররা সার্বভৌমত্ব ছাড়তে রাজি না হওয়ার পর তিনি যুক্তরাষ্ট্র ও গ্রিনল্যান্ডের মধ্যে 'ভবিষ্যৎ চুক্তির রূপরেখা' ঘোষণা করেছিলেন।

সোশ্যাল মিডিয়া পোস্টে ট্রাম্প লিখেছিলেন, তিনি এবং তার গ্রিনল্যান্ডবিষয়ক বিশেষ দূত জেফ ল্যান্ড্রি মিলে 'গ্রিনল্যান্ডে একটি দারুণ ভাসমান হাসপাতাল পাঠাতে যাচ্ছেন, যাতে সেখানকার অসুস্থ ও সেবা না পাওয়া অনেক মানুষের চিকিৎসা করা যায়। এটি পথেই আছে!!!'

পোস্টটিতে মার্কিন নৌবাহিনীর ব্যবহৃত দুটি ভাসমান হাসপাতালের একটি—ইউএসএনএস মার্সি-এর মতো দেখতে একটি ছবি (সম্ভবত ইলাস্ট্রেশন বা এআই দিয়ে তৈরি) যুক্ত ছিল। ট্রাম্প আসলেই ওই জাহাজগুলোর কোনোটি বোঝাচ্ছিলেন কি না, কিংবা হঠাৎ কেন তিনি এ সিদ্ধান্ত নিলেন, তা পরিষ্কার নয়।

ট্রাম্পের এই প্রস্তাবের জবাবে ফেসবুকে নিলসেন লিখেছেন, ট্রাম্পের ধারণাটি 'নজরে এসেছে। কিন্তু আমাদের একটি সরকারি স্বাস্থ্যসেবা ব্যবস্থা আছে, যেখানে নাগরিকদের জন্য চিকিৎসা সম্পূর্ণ ফ্রি।'

খোঁচা দিয়ে তিনি আরও লেখেন, 'এটি যুক্তরাষ্ট্রের মতো নয়, যেখানে ডাক্তারের কাছে গেলেই টাকা খরচ করতে হয়।'

নিলসেন জানান, গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতার বিষয়ে সবসময়ই উন্মুক্ত। তবে যেকোনো সমস্যা নিয়ে সরাসরি আলোচনা করাটা জরুরি বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, 'সোশ্যাল মিডিয়ায় হুটহাট মন্তব্য না করে আমাদের সঙ্গে কথা বলুন।'

সম্প্রতি নুকের কাছে একটি মার্কিন সাবমেরিন থেকে অসুস্থ এক ক্রু সদস্যকে চিকিৎসার জন্য সরিয়ে নিয়েছিল ডেনমার্কের 'জয়েন্ট আর্কটিক কমান্ড'। ট্রাম্পের পোস্টটি এ ঘটনার সঙ্গে সম্পর্কিত কি না, তা স্পষ্ট নয়।

গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের 'ভবিষ্যৎ চুক্তির রূপরেখা' ঘোষণার এক মাস পার হলেও এর বিস্তারিত এখনো অজানা। তবে চলতি মাসের শুরুতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স দাবি করেছিলেন, ইউরোপীয় দেশগুলো 'অনেক বিষয়ে ছাড় দিতে রাজি'।

Related Topics

টপ নিউজ

ট্রাম্প / গ্রিনল্যান্ড / ভাসমান জাহাজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর
  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 
  • ছবি: সংগৃহীত
    শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য
  • ওবায়দুল ইসলাম ও মামুন আহমেদ। কোলাজ: টিবিএস
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ওবায়দুল ইসলাম, ইউজিসির চেয়ারম্যান মামুন আহমেদ
  • বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
    ব্যাংক, এমএফএস কোম্পানিতে ‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’ স্থাপনের নির্দেশ
  • হরমুজ প্রণালি। ছবি: এপি
    ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

Related News

  • ট্রাম্প যদি ইরান যুদ্ধে জিতেই থাকেন, তবে কেন বিদেশি জাহাজের সাহায্য প্রয়োজন?
  • হরমুজ প্রণালীতে নিরাপদে জাহাজ যাতায়াতে সাত দেশের সাহায্য চাইলেন ট্রাম্প
  • ইরান ‘কার্যত পরাজিত’, ওরা এখন আলোচনার জন্য ‘মরিয়া’: ট্রাম্প
  • হরমুজ প্রণালিতে নিরাপত্তা চান ট্রাম্প; বাস্তবায়নে যা করতে হবে
  • ইরানের খারগ দ্বীপে আবারও হামলার হুমকি ট্রাম্পের

Most Read

1
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর

2
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য

4
ওবায়দুল ইসলাম ও মামুন আহমেদ। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ওবায়দুল ইসলাম, ইউজিসির চেয়ারম্যান মামুন আহমেদ

5
বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যাংক, এমএফএস কোম্পানিতে ‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’ স্থাপনের নির্দেশ

6
হরমুজ প্রণালি। ছবি: এপি
আন্তর্জাতিক

ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net