Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 31, 2026
মোহাম্মদপুরে এবার ছিনতাইকারীদের কবলে ২ পুলিশ সদস্য, আহত ১ 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
21 February, 2026, 06:45 pm
Last modified: 21 February, 2026, 06:48 pm

Related News

  • মোহাম্মদপুরে বিড়াল হত্যা মামলায় শিবলুর ৬ মাসের কারাদণ্ড
  • গাড়িতে তেল কম দেওয়ায় মোহাম্মদপুরে পাম্প কর্মচারীকে পিস্তল উঁচিয়ে হুমকি
  • চাঁদাবাজ ধরে সড়কে ঘুরিয়ে মাইকিং করল পুলিশ
  • মোহাম্মদপুরে ৯ জন নিহতের ঘটনায় নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
  • মোহাম্মদপুরে গয়নার দোকান লুট, ৭০ ভরি স্বর্ণ ও ৬০০ ভরি রুপা চুরি

মোহাম্মদপুরে এবার ছিনতাইকারীদের কবলে ২ পুলিশ সদস্য, আহত ১ 

শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে মোহাম্মদপুরের রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের ভেতরে পশ্চিম অংশের ব্রিজের পাশে এ ঘটনা ঘটে। ঘটনার সময় ওই দুই পুলিশ সদস্য সাধারণ পোশাকে সেখানে ঘুরতে গিয়েছিলেন।
টিবিএস রিপোর্ট
21 February, 2026, 06:45 pm
Last modified: 21 February, 2026, 06:48 pm
ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে এবার ছিনতাইয়ের শিকার হয়েছেন পুলিশের দুই সদস্য। ছিনতাইকারীদের ছুরিকাঘাতে জখম হয়েছেন তাদের একজন। এ ঘটনায় ডিএমপির মোহাম্মদপুর থানায় অজ্ঞাতনামা চারজনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগীরা।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে মোহাম্মদপুরের রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের ভেতরে পশ্চিম অংশের ব্রিজের পাশে এ ঘটনা ঘটে। ঘটনার সময় ওই দুই পুলিশ সদস্য সাধারণ পোশাকে সেখানে ঘুরতে গিয়েছিলেন।

ভুক্তভোগীরা হলেন— স্পেশাল প্রোটেকশন ব্যাটালিয়ন-২ (এসপিবিএন-২) এর সদস্য মো. সামিউল ইসলাম (২১) ও মো. আল আমীন শেখ (২১)। তাদের মধ্যে আল আমীন শেখকে কুপিয়ে জখম করে ছিনতাইকারীরা। পুলিশ সূত্রে জানা গেছে, তিনি রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের ভেতর দিয়ে যাওয়ার সময় চারজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি সামুরাই ও অন্যান্য দেশীয় অস্ত্র নিয়ে ওই দুই পুলিশ সদস্যের পথরোধ করে। অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে তাদের সাথে থাকা সবকিছু বের করে দিতে বলে ছিনতাইকারীরা। পুলিশ সদস্যরা মোবাইল ও টাকা দিতে অস্বীকৃতি জানালে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

একপর্যায়ে ছিনতাইকারীরা সামিউলের ব্যবহৃত ১০ হাজার টাকা মূল্যের একটি মোবাইল ফোন ও নগদ ৫০০ টাকা ছিনিয়ে নেয়। তবে আল আমীন তার মোবাইল ও টাকা দিতে অস্বীকৃতি জানালে ছিনতাইকারীরা ধারালো সামুরাই দিয়ে তার ডান হাতের বাহুতে ও পিঠে জখম করে এবং জোরপূর্বক ৫০০ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. আব্দুল্লাহ আল মামুন। তিনি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'এই ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। আমরা ঘটনাটি তদন্ত করে দেখছি। খুব শীঘ্রই জড়িতদের আইনের আওতায় আনা হবে।'
 
Related Topics

টপ নিউজ

মোহাম্মদপুর / ছিনতাকারী / পুলিশ সদস্য আহত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা
  • গ্রাফিকস: টিবিএস
    জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী
  • ছবি: টিবিএস
    ভুয়া প্রজ্ঞাপন দেখিয়ে বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক হওয়ার চেষ্টা, আটক ১
  • হাইফার ক্ষতিগ্রস্ত তেল শোধনাগার থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। ছবি: রয়টার্স
    ইসরায়েলের হাইফায় তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ড
  • ফাইল ছবি: সংগৃহীত
    দুর্নীতির অভিযোগ: আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    ইরানের তেল নিয়ে ট্রাম্পের মন্তব্যের পর ১১৬ ডলার ছুঁয়েছে ব্রেন্ট ক্রুডের দর

Related News

  • মোহাম্মদপুরে বিড়াল হত্যা মামলায় শিবলুর ৬ মাসের কারাদণ্ড
  • গাড়িতে তেল কম দেওয়ায় মোহাম্মদপুরে পাম্প কর্মচারীকে পিস্তল উঁচিয়ে হুমকি
  • চাঁদাবাজ ধরে সড়কে ঘুরিয়ে মাইকিং করল পুলিশ
  • মোহাম্মদপুরে ৯ জন নিহতের ঘটনায় নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
  • মোহাম্মদপুরে গয়নার দোকান লুট, ৭০ ভরি স্বর্ণ ও ৬০০ ভরি রুপা চুরি

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা

2
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ভুয়া প্রজ্ঞাপন দেখিয়ে বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক হওয়ার চেষ্টা, আটক ১

4
হাইফার ক্ষতিগ্রস্ত তেল শোধনাগার থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলের হাইফায় তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ড

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দুর্নীতির অভিযোগ: আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

6
প্রতীকী ছবি/সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেল নিয়ে ট্রাম্পের মন্তব্যের পর ১১৬ ডলার ছুঁয়েছে ব্রেন্ট ক্রুডের দর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net