ভুয়া প্রজ্ঞাপন দেখিয়ে বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক হওয়ার চেষ্টা, আটক ১
রাষ্ট্রপতির ভুয়া প্রজ্ঞাপন দেখিয়ে বিএমইউ (বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়)-এর সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক পদে যোগদানের চেষ্টা করেছেন ইরফান জাহান নূর নামে এক ব্যক্তি।
সোমবার (৩০ মার্চ) বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষের নজরে এলে প্রজ্ঞাপনটি যাচাই-বাছাই করে সত্যতা না পেয়ে তাকে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
ভুয়া প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও আচার্যের সদয় অনুমোদনক্রমে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ২০২৫-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী জনাব ডা. ইরফান জামান নূরকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ), ঢাকা-এর সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক পদে নিয়োগ প্রদান করা হলো।
তবে ওই প্রজ্ঞাপনে উল্লেখিত ডা. ইরফান জাহান নূর তার প্রকৃত নাম কিনা এবং তিনি পেশায় আদৌ চিকিৎসক কিনা—তা নিশ্চিত হওয়া যায়নি।
