Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 12, 2026
আমরা ব্যবসার খরচ কমাব: আমির খসরু

বাংলাদেশ

আবুল কাশেম
18 February, 2026, 09:25 am
Last modified: 18 February, 2026, 09:27 am

Related News

  • সমস্যাগ্রস্ত ব্যাংকগুলোর আমানতকারীদের টাকা সুদসহ ফেরত দেওয়া হবে: সংসদে অর্থমন্ত্রী
  • যত দ্রুত সম্ভব দেশকে সম্পূর্ণ ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে: অর্থমন্ত্রী
  • ক্যাশলেস অর্থনীতির দিকে এগোচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী
  • অর্থবিল পাস: করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা, থাকছে না কালো টাকা সাদা করার সুযোগ
  • আগের শাসনামলের ১৩০০ প্রকল্প সরকারের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে: অর্থমন্ত্রী

আমরা ব্যবসার খরচ কমাব: আমির খসরু

তিনি বলেন, ‘এর মধ্য দিয়ে রাজস্ব আহরণ বাড়ানো হবে। একইসঙ্গে দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।’
আবুল কাশেম
18 February, 2026, 09:25 am
Last modified: 18 February, 2026, 09:27 am
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ:টিবিএস

নতুন সরকারের অধীনে দেশে বিনিয়োগের পরিবেশ সহজ করে ব্যবসার খরচ কমানোর মাধ্যমে বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানোকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, 'এর মধ্য দিয়ে রাজস্ব আহরণ বাড়ানো হবে। একইসঙ্গে দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।'

তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত আমির খসরু মাহমুদ চৌধুরী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে মোবাইল ফোনে টিবিএসকে দেওয়া সংক্ষিপ্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন।

তিনি বলেন, 'ব্যবসার খরচ কমাতে ডিরেগুলেশন করা হবে। এতে আমলাতান্ত্রিক জটিলতা কমবে। বর্তমানে ব্যাংক ঋণের সুদহার অনেক বেশি। গ্যাস-বিদ্যুৎসহ বিভিন্ন ইউটিলিটির দরও বেশি। ফলে বেসরকারি খাতে বিনিয়োগ কমছে, কর্মসংস্থানও হচ্ছে না।'

তিনি আরও বলেন, 'ডিরেগুলেশন, আমলাতান্ত্রিক জটিলতা হ্রাস, ব্যাংক ঋণের সুদহার সহনীয় পর্যায়ে আনা এবং ইজ অব ডুয়িং বিজনেস নিশ্চিত করা হবে।'

আমির খসরু বলেন, 'আমাদের চ্যালেঞ্জ অনেক, কিন্তু সম্পদ সীমিত। বিভিন্ন দেশে ট্যাক্স-জিডিপি অনুপাত বাড়লেও আমাদের দেশে তা কমছে। ব্যাংকিং খাতসহ আর্থিক খাতের অবস্থা খুবই খারাপ। পুঁজিবাজারের অবস্থাও নাজুক। মূল্যস্ফীতি কিছুটা কমলেও এখনও উচ্চ। বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে গেছে; বিনিয়োগ ও কর্মসংস্থান নেই। মূলধনী যন্ত্রপাতি আমদানি কমেছে, দারিদ্র্যের হার বাড়ছে।'

তিনি বলেন, 'এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য বড় ধরনের কঠিন সিদ্ধান্ত নিতে হবে। বিএনপি আগে সরকারে থাকাকালেও কঠিন সিদ্ধান্ত নিয়েছে। তবে এবার আরও কঠোর সিদ্ধান্ত প্রয়োজন হবে। যেকোনো মূল্যে ব্যবসার খরচ কমিয়ে বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানো হবে। বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমেই কর-জিডিপি অনুপাত বাড়াতে হবে।'

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, 'অর্থমন্ত্রী দেশের অর্থনৈতিক পরিস্থিতি বিস্তারিত পর্যালোচনা করে দেখবেন অর্থনীতি কোন অবস্থায় রয়েছে। তার ভিত্তিতে নতুন সরকার অর্থনীতিকে কোন দিকে নিতে চায়, সে বিষয়ে পরিকল্পনা প্রণয়ন করা হবে।'

Related Topics

টপ নিউজ

আমির খসরু মাহমুদ চৌধুরী / অর্থমন্ত্রী আমির খসরু / বিএনপি সরকার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার
    ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার
  • পুনিল ঘোষ কেবিন।
    পুনিল ঘোষ কেবিন: ৪৩ বছর ধরে পরিবেশন করছে দই-চিড়া
  • ১৯৮৬ সালে ফিলশনার আইস শেলফ থেকে বিচ্ছিন্ন হওয়ার পর প্রায় ৪০ বছর টিকে ছিল ‘এ২৩এ’। এটি ছিল বিশ্বের বৃহত্তম এবং অ্যান্টার্কটিকার সবচেয়ে দীর্ঘস্থায়ী হিমশৈলগুলোর একটি। ছবি: উইকিমিডিয়া কমন্স
    ভারতের গোয়ার চেয়েও বড়, রাশিয়ার চেয়েও প্রাচীন—৪০ বছর পর হারিয়ে গেল বিশ্বের বৃহত্তম হিমশৈল ‘এ২৩এ’
  • টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাসের (টিপিএস) আওতায় থাকা অভিবাসীদের পক্ষে গত বৃহস্পতিবার সান ডিয়েগোতে আয়োজিত সমাবেশ। ছবি: এপি
    কয়েক লাখ অভিবাসী কর্মীকে ছাঁটাইয়ের নির্দেশ দিল যুক্তরাষ্ট্র
  • ধুঁকতে থাকা স্পিনিং মিল বাঁচাতে স্থানীয় সুতায় তৈরি পোশাক রপ্তানিতে নগদ প্রণোদনা ৫% করার পরিকল্পনা
    ধুঁকতে থাকা স্পিনিং মিল বাঁচাতে স্থানীয় সুতায় তৈরি পোশাক রপ্তানিতে নগদ প্রণোদনা ৫% করার পরিকল্পনা
  • চট্টগ্রাম-কক্সবাজার এলাকায় নদীর পানি বৃদ্ধি, আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় পানিবন্দি হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ। ছবি: সংগৃহীত
    বন্যায় মৃত্যু বেড়ে ৩৯, চট্টগ্রামের পাঁচ জেলায় ক্ষতিগ্রস্ত ৯.২৮ লাখ মানুষ 

Related News

  • সমস্যাগ্রস্ত ব্যাংকগুলোর আমানতকারীদের টাকা সুদসহ ফেরত দেওয়া হবে: সংসদে অর্থমন্ত্রী
  • যত দ্রুত সম্ভব দেশকে সম্পূর্ণ ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে: অর্থমন্ত্রী
  • ক্যাশলেস অর্থনীতির দিকে এগোচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী
  • অর্থবিল পাস: করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা, থাকছে না কালো টাকা সাদা করার সুযোগ
  • আগের শাসনামলের ১৩০০ প্রকল্প সরকারের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে: অর্থমন্ত্রী

Most Read

1
ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার
বাংলাদেশ

ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার

2
পুনিল ঘোষ কেবিন।
ফিচার

পুনিল ঘোষ কেবিন: ৪৩ বছর ধরে পরিবেশন করছে দই-চিড়া

3
১৯৮৬ সালে ফিলশনার আইস শেলফ থেকে বিচ্ছিন্ন হওয়ার পর প্রায় ৪০ বছর টিকে ছিল ‘এ২৩এ’। এটি ছিল বিশ্বের বৃহত্তম এবং অ্যান্টার্কটিকার সবচেয়ে দীর্ঘস্থায়ী হিমশৈলগুলোর একটি। ছবি: উইকিমিডিয়া কমন্স
আন্তর্জাতিক

ভারতের গোয়ার চেয়েও বড়, রাশিয়ার চেয়েও প্রাচীন—৪০ বছর পর হারিয়ে গেল বিশ্বের বৃহত্তম হিমশৈল ‘এ২৩এ’

4
টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাসের (টিপিএস) আওতায় থাকা অভিবাসীদের পক্ষে গত বৃহস্পতিবার সান ডিয়েগোতে আয়োজিত সমাবেশ। ছবি: এপি
আন্তর্জাতিক

কয়েক লাখ অভিবাসী কর্মীকে ছাঁটাইয়ের নির্দেশ দিল যুক্তরাষ্ট্র

5
ধুঁকতে থাকা স্পিনিং মিল বাঁচাতে স্থানীয় সুতায় তৈরি পোশাক রপ্তানিতে নগদ প্রণোদনা ৫% করার পরিকল্পনা
অর্থনীতি

ধুঁকতে থাকা স্পিনিং মিল বাঁচাতে স্থানীয় সুতায় তৈরি পোশাক রপ্তানিতে নগদ প্রণোদনা ৫% করার পরিকল্পনা

6
চট্টগ্রাম-কক্সবাজার এলাকায় নদীর পানি বৃদ্ধি, আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় পানিবন্দি হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বন্যায় মৃত্যু বেড়ে ৩৯, চট্টগ্রামের পাঁচ জেলায় ক্ষতিগ্রস্ত ৯.২৮ লাখ মানুষ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net