Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 15, 2026
আড়াইশো বছরের ঐতিহ্য নিয়ে কবিগানের আসর বসেছে ভোলায়

বাংলাদেশ

ভোলা প্রতিনিধি
23 November, 2019, 02:40 pm
Last modified: 23 November, 2019, 02:51 pm

Related News

  • গুম-অপহরণ ও ভয়ের সংস্কৃতিমুক্ত রাষ্ট্র চায় জনগণ: প্রধানমন্ত্রী
  • কালি ও ধ্বংসস্তূপ: ইরানের বুদ্ধিবৃত্তিক সত্তার ওপর পরিকল্পিত আঘাত
  • অলটারনেটিভস'র ন্যাশনাল অর্গানাইজিং কমিটি গঠন
  • সংস্কৃতির ওপর আক্রমণের প্রতিবাদে গানে গানে সংহতি সমাবেশ ছায়ানটের
  • ভাসানীর মজলুম দর্শন: কীর্তন, সংস্কৃতি ও স্বাধীনতার বীজ

আড়াইশো বছরের ঐতিহ্য নিয়ে কবিগানের আসর বসেছে ভোলায়

২৫৪ বছর ধরে ঐতিহ্যবাহী কবিগানের আসর বসে ভোলার বাপ্তা গ্রামে
ভোলা প্রতিনিধি
23 November, 2019, 02:40 pm
Last modified: 23 November, 2019, 02:51 pm
আসরে পালা গান পরিবেশন করছেন দুজন কবিয়াল। ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

ভোলার সদর উপজেলার বাপ্তা গ্রামে আড়াইশ’ বছরের ঐতিহ্যবাহী কবিগানের আসর শুরু হয়েছে। 

স্থানীয় গ্রামবাসীর আয়োজনে রতন মহাজনের বাড়ির উঠোনে ২ দিনব্যাপী এ গানের আসর শেষ হবে আজ শনিবার।

কবিগানের আয়োজক শ্রী শ্রী লক্ষ্মী গোবিন্দ মন্দির কমিটি সভাপতি মনরঞ্জন দে জানান, শুক্রবার সকাল থেকে পাল্টাপাল্টি যুক্তি, তর্ক আর গানে-গানে দুই কবিয়ালের লড়াইয়ে মধ্যে দিয়ে কবিগান শুরু হয়। যা হারমনিয়াম, ঢোল, বাশি, কাশা, বেহালাসহ বিভিন্ন বাদ্যযন্ত্রের তালে তালে আরো মনোমুগ্ধকর হয়ে ওঠে।

কোজাগরী লক্ষ্মীপূজার পরপরই শ্রী শ্রী লক্ষ্মী গোবিন্দ মন্দির কমিটির আয়োজনে ২৫৪ বছর ধরে এ কবিগানের আসর হয়ে আসছে। দূর-দুরান্ত থেকে আসা শত-শত দর্শক শ্রোতা এ গান উপভোগ করেন।

এবারের আসরে পালা গান পরিবেশন করছেন সাতক্ষীরা জেলার কবিয়াল বিমল সরকার ও পটুয়াখালী জেলার স্বর্ণপদক প্রাপ্ত কবিয়াল মনিলাল সরকার।

এ গানের আসরকে কেন্দ্র করে খাওয়াদাওয়ার পাশাপাশি, বসে গ্রামীণ মেলা। আড়াইশ’ বছরের বেশি সময় ধরে লক্ষীপূজার পর স্থানীয় গ্রামবাসী সম্মিলিতভাবে এ কবিগানের আয়োজন করেন। তাদের আয়োজন করা কবিগানের মাধ্যমে বাঙালির লোক সাংস্কৃতি বিকাশ ঘটবে বলে আশা প্রকাশ করেন প্রধান আয়োজক মনোরঞ্জন দে।

কবিগান অনুষ্ঠানে আসা শ্রোতা সঞ্জীব কর্মকার বলেন, একসময় বাংলাদেশের বিভিন্ন জনপদে আসর বসতো কবি জারি, সারি আর পালাগানের। শত ব্যস্ততার মাঝেও মানুষকে আনন্দ দিতে আয়োজন করা হতো এসব গ্রামীণ গানের। কিন্তু বর্তমান পশ্চিমা সংস্কৃতি আর আধুনিক বিনোদনের মাঝে হারিয়ে যাচ্ছে এ সব জনপ্রিয় গান। বর্তমান প্রজন্ম এর সাথে পরিচিত না থাকলেও প্রবীণরা আজও খুঁজে ফেরে এক সময়ের এসব গানের আসর। তাই কবিগান শোনার পাশাপাশি নিজেদের সাংস্কৃতির সাথে বর্তমান প্রজন্মের পরিচয় করিয়ে দেয়ার সুযোগও পাচ্ছেন অনেকে।

পটুয়াখালী থেকে আসা কবিয়াল মনিলাল সরকার জানান, তিনি ১৫ বছরেরও বেশি সময় ধরে ভোলার বাপ্তা গ্রামের মহাজন বাড়ি কবিগান করে আসছে। বাংলার লোক সাংস্কৃতির ঐতিহ্য ধরে রাখাতে তিনি দেশের বিভিন্ন প্রান্তে এই কবিগান পরিবেশন করেন।

জেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি অধ্যক্ষ দুলাল চন্দ্র ঘোষ জানান, আড়াইশ’ বছরের বেশি সময় ধরে এই কবিগানের আসর হয়ে আসছে। শুধু জেলার নয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে শত-শত মানুষ মহাজনবাড়ি কবিগান শুনতে আসেন। জাতি-ধর্ম নির্বিশেষে সকলে মিলে উৎব মুখর পরিবেশে কবিগান উপভোগ করেন। এই আয়োজনে তাদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হয় বলেও জানান তিনি ।  

Related Topics

টপ নিউজ

কবি গানের আসর / সংস্কৃতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কোয়ান্টানাইটের প্রোডাকশন ফ্লোর
    কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    সুপারমার্কেটে বাড়ছে ভিড়: মধ্যবিত্তের কেনাকাটার ধরনে বড় পরিবর্তন
  • প্রতীকী ছবি: রয়টার্স
    পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার, লাগবে সরকারি সনদ
  • আদালতে কৌরি রিচিনস (ডানে)। ছবি: রয়টার্স
    স্বামীর মৃত্যু নিয়ে বই লিখেছিলেন, তাকে হত্যার দায়েই যাবজ্জীবন শাস্তি হলো মার্কিন নারীর
  • আজ বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আয়োজিত এক অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন। ছবি: জহির রায়হান/টিবিএস
    সৌরবিদ্যুতে পাকিস্তানের মডেল অনুসরণ করা যায়, ৫ বছরের ‘কর অবকাশ’ দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী
  • ছবি: ফোকাস বাংলা নিউজ
    বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার

Related News

  • গুম-অপহরণ ও ভয়ের সংস্কৃতিমুক্ত রাষ্ট্র চায় জনগণ: প্রধানমন্ত্রী
  • কালি ও ধ্বংসস্তূপ: ইরানের বুদ্ধিবৃত্তিক সত্তার ওপর পরিকল্পিত আঘাত
  • অলটারনেটিভস'র ন্যাশনাল অর্গানাইজিং কমিটি গঠন
  • সংস্কৃতির ওপর আক্রমণের প্রতিবাদে গানে গানে সংহতি সমাবেশ ছায়ানটের
  • ভাসানীর মজলুম দর্শন: কীর্তন, সংস্কৃতি ও স্বাধীনতার বীজ

Most Read

1
কোয়ান্টানাইটের প্রোডাকশন ফ্লোর
ফিচার

কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে

2
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

সুপারমার্কেটে বাড়ছে ভিড়: মধ্যবিত্তের কেনাকাটার ধরনে বড় পরিবর্তন

3
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার, লাগবে সরকারি সনদ

4
আদালতে কৌরি রিচিনস (ডানে)। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

স্বামীর মৃত্যু নিয়ে বই লিখেছিলেন, তাকে হত্যার দায়েই যাবজ্জীবন শাস্তি হলো মার্কিন নারীর

5
আজ বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আয়োজিত এক অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন। ছবি: জহির রায়হান/টিবিএস
বাংলাদেশ

সৌরবিদ্যুতে পাকিস্তানের মডেল অনুসরণ করা যায়, ৫ বছরের ‘কর অবকাশ’ দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী

6
ছবি: ফোকাস বাংলা নিউজ
বাংলাদেশ

বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net