Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 11, 2026
বয়কটের হুমকি থাকলেও বইমেলা আয়োজনে এগোচ্ছে বাংলা একাডেমি

বাংলাদেশ

ইউএনবি
15 February, 2026, 07:50 pm
Last modified: 15 February, 2026, 07:58 pm

Related News

  • রিপাবলিকানদের প্রাইমারিতে লড়াই থেকে সরে দাঁড়ানো প্রার্থীর কাছেই হেরে গেলেন ট্রাম্প-সমর্থিত প্রার্থী
  • ভাষণ সম্প্রচার না করায় এনবিসি ও এবিসি এর লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্পের 
  • শিক্ষকদের নির্বাচনে অংশগ্রহণ ঠেকাতে আইন প্রণয়নের প্রয়োজন: শিক্ষামন্ত্রী
  • ভারতের অন্যতম সফল নারী রাজনীতিবিদ যেভাবে নিজের দলের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন
  • ছাপা অভিধানের বিদায়ঘণ্টা

বয়কটের হুমকি থাকলেও বইমেলা আয়োজনে এগোচ্ছে বাংলা একাডেমি

রমজান ও নির্বাচন-পরবর্তী পরিস্থিতি বিবেচনায় ঈদের পর বইমেলা আয়োজনের প্রস্তাব দিয়েছেন প্রকাশকরা।
ইউএনবি
15 February, 2026, 07:50 pm
Last modified: 15 February, 2026, 07:58 pm
বইমেলা। ফাইল ছবি: সংগৃহীত

বাংলাদেশের প্রধান সাহিত্য উৎসব অমর একুশে বইমেলা চলতি মাসের শেষ দিকে শুরু হতে যাচ্ছে। তবে রমজানের মধ্যে মেলা আয়োজন করলে প্রকাশনা খাতে বড় আর্থিক ক্ষতি হতে পারে—এমন আশঙ্কা প্রকাশ করে প্রকাশকরা এর বিরোধিতা করছেন।

বাংলা একাডেমি জানিয়েছে, আগামী ২০ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলা শুরু হবে। এদিকে বইমেলার সময়সূচি পুনর্বিবেচনা না করলে মেলা বর্জনের হুমকি দিয়েছেন তিন শতাধিক প্রকাশক।

অমর একুশে বইমেলা-২০২৬ আয়োজক কমিটির সদস্য সচিব ড. মো. সেলিম রেজা জানান, মেলার প্রস্তুতি ইতোমধ্যে বেশ এগিয়ে গেছে।

তিনি বলেন, 'গত মঙ্গলবার রাতে স্টল ও প্যাভিলিয়ন বরাদ্দের লটারি সম্পন্ন হয়েছে। বরাদ্দ চূড়ান্ত করা হয়েছে। এখন প্রকাশকরা তাদের নির্ধারিত জায়গা সাজানোর কাজ শুরু করতে পারবেন।'

স্টল ও প্যাভিলিয়ন বরাদ্দ নিশ্চিত করতে আগেই বরাদ্দের অর্থ পরিশোধের সময়সীমা ৯ ফেব্রুয়ারি থেকে বাড়িয়ে ১১ ফেব্রুয়ারি করেছিল বাংলা একাডেমি।

আয়োজকদের তথ্য অনুযায়ী, এ বছর মোট ৬৬২টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে যা ২০২৫ সালের তুলনায় ১৩৩টি বেশি। এর মধ্যে ২৪টি নতুন প্রকাশনা প্রতিষ্ঠান স্টল বরাদ্দ পেয়েছে। অপরদিকে, মেলায় প্যাভিলিয়নের সংখ্যা ২৩টি। এর মধ্যে ১১টি প্রতিষ্ঠিত এবং ১২টি নতুন প্রকাশনা সংস্থার জন্য।

বয়কটের হুমকি

২০ ফেব্রুয়ারি থেকে ২৩ দিনব্যাপী রমজানের মধ্যে মেলা আয়োজনের সিদ্ধান্তে প্রকাশকরা তীব্র আপত্তি জানিয়েছেন।

অন্যপ্রকাশের মাজহারুল ইসলামের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রকাশকদের একটি অংশ জানায়, ৩২১টি প্রকাশনা সংস্থা রমজানের পর মেলা আয়োজনের দাবি জানিয়েছে। মেলার এ সময়সূচি পরিবর্তন করা না হলে তারা মেলায় অংশ নেবে না।

অনেক প্রকাশক জানান, তারা আগেই এ বিষয়ে উদ্বেগ জানিয়েছেন, কিন্তু কর্তৃপক্ষের কাছ থেকে ইতিবাচক সাড়া পাননি। তাদের ভাষ্য অনুযায়ী, রমজানে সাধারণত কর্মঘণ্টা কম থাকে এবং দিনের বেলা ক্রেতারা খুব বেশি খরচও করেন না—যা বই বিক্রিতে বড় প্রভাব ফেলতে পারে। এমন পরিস্থিতিতে মেলায় অংশ নিলে বড় ধরনের লোকসানের আশঙ্কা রয়েছে।

তারেক রহমানের হস্তক্ষেপ কামনা

মেলার বিষয়ে তাদের দাবি আদায়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কাছেও খোলা চিঠি পাঠিয়েছে প্রকাশকদের সংগঠন 'প্রকাশক ঐক্য'। তারা মেলার আয়োজন বন্ধের ব্যাপারে দেশের সম্ভাব্য এ প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।

চিঠিতে বলা হয়, প্রায় ৯০ শতাংশ প্রকাশকের মতে রমজানে মেলায় অংশ নেওয়া 'ব্যবসায়িক আত্মহত্যা'র শামিল হবে। ইতোমধ্যে ৩০০-এর বেশি মূলধারার প্রকাশক মেলায় অংশ নিতে অপারগতার কথা জানিয়েছেন।

প্রকাশকরা উল্লেখ করেন, 'নির্বাচনের কারণে গত দুই মাস দেশের ছাপাখানাগুলো নির্বাচনি কাজে ব্যস্ত থাকায় সৃজনশীল বই উৎপাদনের কাজ পুরোপুরি বন্ধ ছিল। এছাড়া কাগজের আকাশচুম্বী দাম ও আনুষঙ্গিক সংকটে প্রকাশকরা এমনিতেই দিশেহারা। এমন বাস্তবতায় বিদায়ী প্রশাসন ও বাংলা একাডেমি আগামী ২০ ফেব্রুয়ারি থেকে বইমেলা আয়োজনে অনড়।

'রোজার কারণে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় প্রকাশকরা শঙ্কিত। ফলে মেলা পাঠকশূন্য ও নিষ্প্রাণ হওয়ার আশঙ্কা রয়েছে।'

এ অবস্থায় বারবার পুনর্বিবেচনার আবেদন সত্ত্বেও কেন বাংলা একাডেমি মেলা আয়োজনের সিদ্ধান্তে অনড় রয়েছে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন প্রকাশকরা।

মেলা পেছানোর আহ্বান

প্রকাশকরা জানান, আমরা মেলা বর্জন করতে চাই না। আমরা চাই, সফল ও অন্তর্ভুক্তিমূলক মেলা। রমজান ও নির্বাচন-পরবর্তী পরিস্থিতি বিবেচনায় তারা ঈদের পর মেলা আয়োজনের প্রস্তাব দেন।

প্রকাশক ঐক্যের পক্ষ থেকে চিঠিতে দুটি সুনির্দিষ্ট দাবি জানানো হয়। তা হলো—২০ ফেব্রুয়ারি থেকে ঘোষিত 'নামমাত্র' বইমেলা স্থগিত করার নির্দেশনা এবং ঈদুল ফিতরের পর উৎসবমুখর পরিবেশে ও সব প্রকাশকের অংশগ্রহণে একটি পূর্ণাঙ্গ ও প্রাণবন্ত বইমেলা আয়োজনের ব্যবস্থা গ্রহণ।

তারা আশা প্রকাশ করেন, ইতিবাচক সিদ্ধান্ত নিলে প্রকাশনা শিল্প বড় ক্ষতির হাত থেকে রক্ষা পাবে এবং ভাষা আন্দোলনের স্মৃতিবিজড়িত অমর একুশে বইমেলার ঐতিহ্যও সংরক্ষিত থাকবে।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী মেলা আয়োজনের প্রস্তুতি চলায় আয়োজক ও প্রকাশকদের মধ্যে এক ধরনের দ্বন্দ্বের পরিস্থিতি তৈরি হয়েছে। আয়োজকরা চান মেলার ঐতিহ্য রক্ষা করে ফেব্রুয়ারি মাসেই মেলার আয়োজন করতে। অপরদিকে প্রকাশকরা চান অর্থনৈতিক বাস্তবতার কথা চিন্তা করে মেলার আয়োজন পিছিয়ে নিতে।

 

Related Topics

টপ নিউজ

বইমেলা / রমজান / নির্বাচন / বাংলা একাডেমি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/রয়টার্স
    হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প
  • সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক (বায়ে) ও চট্টগ্রামের সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দীন (ডানে)। ছবি: সংগৃহীত
    আমাদের যেটা মারা গেছে, সেটার জানাজা-টানাজা করেন; ওইটাকে ইস্যু করেন: নাছিরকে ফোনালাপে নানক
  • ছবি: পিটিআই
    ‘অরুণাচলকে স্বীকার করে না চীন’: ভারতের ২৭ স্থানের পালটা নামকরণের প্রতিবাদ বেইজিংয়ের
  •  ফাইল ছবি/সংগৃহীত
    পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের রুদ্ধদার বৈঠক, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক সোমবার
  • ফাইল ছবি
    নতুন জুডিশিয়াল পে-কমিশন পর্যালোচনা কমিটি গঠন; ‘সময়ক্ষেপণের কৌশল’ বলছেন কর্মকর্তারা
  • একটি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ কাল: যেভাবে অনলাইনে ও এসএমএস-এর মাধ্যমে জানা যাবে

Related News

  • রিপাবলিকানদের প্রাইমারিতে লড়াই থেকে সরে দাঁড়ানো প্রার্থীর কাছেই হেরে গেলেন ট্রাম্প-সমর্থিত প্রার্থী
  • ভাষণ সম্প্রচার না করায় এনবিসি ও এবিসি এর লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্পের 
  • শিক্ষকদের নির্বাচনে অংশগ্রহণ ঠেকাতে আইন প্রণয়নের প্রয়োজন: শিক্ষামন্ত্রী
  • ভারতের অন্যতম সফল নারী রাজনীতিবিদ যেভাবে নিজের দলের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন
  • ছাপা অভিধানের বিদায়ঘণ্টা

Most Read

1
ফাইল ছবি/রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

2
সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক (বায়ে) ও চট্টগ্রামের সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দীন (ডানে)। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আমাদের যেটা মারা গেছে, সেটার জানাজা-টানাজা করেন; ওইটাকে ইস্যু করেন: নাছিরকে ফোনালাপে নানক

3
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

‘অরুণাচলকে স্বীকার করে না চীন’: ভারতের ২৭ স্থানের পালটা নামকরণের প্রতিবাদ বেইজিংয়ের

4
 ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের রুদ্ধদার বৈঠক, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক সোমবার

5
ফাইল ছবি
বাংলাদেশ

নতুন জুডিশিয়াল পে-কমিশন পর্যালোচনা কমিটি গঠন; ‘সময়ক্ষেপণের কৌশল’ বলছেন কর্মকর্তারা

6
একটি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ কাল: যেভাবে অনলাইনে ও এসএমএস-এর মাধ্যমে জানা যাবে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net