Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 03, 2026
বার্ধক্য হার মেনেছে ইচ্ছার কাছে: মুন্সিগঞ্জে পালকিতে চড়ে ভোট দিলেন ১০৩ বছরের চাঁন বানু

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 February, 2026, 06:30 pm
Last modified: 12 February, 2026, 06:38 pm

Related News

  • পূর্ববিরোধের জের, মুন্সিগঞ্জে একজনকে কুপিয়ে হত্যা
  • মুন্সীগঞ্জে চুরির অভিযোগে দুইজনকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
  • বিএনপির 'বিদ্রোহীদের' প্রত্যাখ্যান করলেন ভোটাররা
  • চট্টগ্রামে ভোটগ্রহণ শেষে চলছে গণনা   
  • বগুড়ায় দিনভর ভোটকেন্দ্রে দীর্ঘ লাইন, বিকেলে ফাঁকা

বার্ধক্য হার মেনেছে ইচ্ছার কাছে: মুন্সিগঞ্জে পালকিতে চড়ে ভোট দিলেন ১০৩ বছরের চাঁন বানু

তিনি পরিবারের কাছে ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করলে পরিবারের সদস্যরা তার ইচ্ছার প্রতি সম্মান রেখে ঐতিহ্যবাহী পালকি সাজিয়ে তাকে কেন্দ্রে নিয়ে আসেন।
টিবিএস রিপোর্ট
12 February, 2026, 06:30 pm
Last modified: 12 February, 2026, 06:38 pm
ছবি: টিবিএস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ী) আসনের লৌহজং উপজেলায় এক অসাধারণ ঘটনা ঘটেছে। ১০৩ বছর বয়সী বৃদ্ধা চাঁন বানু পালকিতে চড়ে ভোট দিতে এসেছেন।

আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার হলদিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব শিমুলিয়া গ্রামের একটি ভোটকেন্দ্রে এই দৃশ্য দেখা যায়।

বার্ধক্যের কারণে বর্তমানে হাঁটতে অক্ষম চাঁন বানু। তবে শারীরিক সীমাবদ্ধতা তার ভোটাধিকার প্রয়োগের ইচ্ছাকে দমাতে পারেনি। তিনি পরিবারের কাছে ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করলে পরিবারের সদস্যরা তার ইচ্ছার প্রতি সম্মান রেখে ঐতিহ্যবাহী পালকি সাজিয়ে তাকে কেন্দ্রে নিয়ে আসেন। চাঁন বানুকে পালকিতে চড়ে আসতে দেখে কেন্দ্রে উপস্থিত অন্যান্য ভোটার ও সাধারণ মানুষের মধ্যে কৌতূহল ও উৎসাহ দেখা যায়।

চাঁন বানুর পা ওই এলাকার মরহুম রহমান শেখের স্ত্রী। তার এক ছেলে অতীতে উক্ত ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) হিসেবে দায়িত্ব পালন করেছেন। স্থানীয়দের মতে, রাজনৈতিক ও সামাজিকভাবে সচেতন পরিবারের সদস্য হওয়ার কারণেই এই বয়সেও ভোটের প্রতি তার এই গভীর টান।

ভোটকেন্দ্রে দায়িত্বরত কর্মকর্তারা জানান, ১০৩ বছর বয়সেও চাঁন বানুর এমন সচেতন উপস্থিতি বর্তমান প্রজন্মের ভোটারদের জন্য এক অনন্য অনুপ্রেরণা। ভোট প্রদান শেষে কেন্দ্র থেকে বের হওয়ার সময় বৃদ্ধা চাঁন বানুর মুখে হাসি দেখা গেছে।
 
Related Topics

টপ নিউজ

মুন্সিগঞ্জ / বার্ধক্য / ভোটার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনার পর ৯৮ অধ্যাদেশ বহালের সুপারিশ, পুনর্বিবেচনায় ২০টি
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মার্কিন এফ-৩৫ ভূপাতিতের ‘পাঠ’ ভাইরাল, ইরানকে চীনা প্রকৌশলীদের অনলাইনে পরামর্শ!
  • হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার। ছবি: জিউসেপ্পে কাকাসে/এএফপি
    ইরানকে ইউয়ানে ও ক্রিপ্টোতে টোল দিয়ে নিরাপদে হরমুজ প্রণালি পার হচ্ছে বিভিন্ন দেশের জাহাজ
  • যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
    যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
  • ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৩৮৭ টাকা
  • রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: রয়টার্স
    ইরানের বৃহত্তম ইস্পাত উৎপাদন কারখানায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা; যুদ্ধ বন্ধে পুতিন ও সালমানের ফোনালাপ

Related News

  • পূর্ববিরোধের জের, মুন্সিগঞ্জে একজনকে কুপিয়ে হত্যা
  • মুন্সীগঞ্জে চুরির অভিযোগে দুইজনকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
  • বিএনপির 'বিদ্রোহীদের' প্রত্যাখ্যান করলেন ভোটাররা
  • চট্টগ্রামে ভোটগ্রহণ শেষে চলছে গণনা   
  • বগুড়ায় দিনভর ভোটকেন্দ্রে দীর্ঘ লাইন, বিকেলে ফাঁকা

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১৩৩ অধ্যাদেশ পর্যালোচনার পর ৯৮ অধ্যাদেশ বহালের সুপারিশ, পুনর্বিবেচনায় ২০টি

2
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন এফ-৩৫ ভূপাতিতের ‘পাঠ’ ভাইরাল, ইরানকে চীনা প্রকৌশলীদের অনলাইনে পরামর্শ!

3
হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার। ছবি: জিউসেপ্পে কাকাসে/এএফপি
আন্তর্জাতিক

ইরানকে ইউয়ানে ও ক্রিপ্টোতে টোল দিয়ে নিরাপদে হরমুজ প্রণালি পার হচ্ছে বিভিন্ন দেশের জাহাজ

4
যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
আন্তর্জাতিক

যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৩৮৭ টাকা

6
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের বৃহত্তম ইস্পাত উৎপাদন কারখানায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা; যুদ্ধ বন্ধে পুতিন ও সালমানের ফোনালাপ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net