Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 12, 2026
নোয়াখালী ইজেড স্থাপনে বেজা ৪,৮৩৫.৯১ একর খাস জমি বরাদ্দ পেয়েছে

অর্থনীতি

বাসস
02 April, 2021, 11:45 am
Last modified: 02 April, 2021, 11:50 am

Related News

  • মিরসরাইয়ে এনএসইজেডে হবে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন: বেজার নির্বাহী চেয়ারম্যান
  • জাপানি ইকোনমিক জোনে সুমিতোমোর সংখ্যাগরিষ্ঠ নিয়ন্ত্রণ জাতীয় স্বার্থবিরোধী: ইআরডি
  • দেশে প্রথমবারের মতো চালু হলো ইনভেস্টমেন্ট ম্যাচমেকিং পোর্টাল
  • একীভূত হতে যাচ্ছে দেশের সব বিনিয়োগ উন্নয়ন সংস্থা, বাস্তবায়ন শুরু ২০২৬-এর এপ্রিলে
  • বন্দরকে দুর্নীতিমুক্ত করা, দক্ষতা বাড়ানো বিদেশি অপারেটর আনার মূল লক্ষ্য: বিডার নির্বাহী চেয়ারম্যান

নোয়াখালী ইজেড স্থাপনে বেজা ৪,৮৩৫.৯১ একর খাস জমি বরাদ্দ পেয়েছে

বেজা পরিচালনা কমিটি ইতিমধ্যে ৯৭ টি অর্থনৈতিক অঞ্চলে জমির অবস্থান ও পরিমাণ অনুমোদন করেছে। এরমধ্যে ৬৮ টি সরকারী অর্থনৈতিক অঞ্চল এবং ২৯ টি বেসরকারী অঞ্চল।
বাসস
02 April, 2021, 11:45 am
Last modified: 02 April, 2021, 11:50 am

প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) অনুমোদনে ভূমি মন্ত্রণালয় নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জে নোয়াখালী অর্থনৈতিক অঞ্চল (ইজেড) স্থাপনে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) অনুকূলে ৪,৮৩৫.৯১ একর খাস জমি বরাদ্দ দিয়েছে। নোয়াখালি জেলা প্রশাসন ইতিমধ্যেই জেলার সুবর্ণচর উপজেলায় নোয়াখালি ইজেড'র কাছে একটি অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে বেজার কাছে প্রস্তাব পাঠিয়েছে।

বেজার চেয়ারম্যান পবন চৌধুরী বলেন, 'বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর (বিএসএমএসএন) সাথে নোয়াখালি ও সুবর্ণচর অর্থনৈতিক অঞ্চল যুক্ত করায় বিপুল সম্ভাবনা সৃষ্টি হয়েছে'। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, 'দেশকে পরিকল্পিত শিল্পায়নের পথে এগিয়ে নিতে এটি একটি বিশাল পদক্ষেপ'।

তিনি বলেন, বেজা শিল্পের বৈচিত্রকরণ এবং কর্মসংস্থান, উৎপাদন ও রফতানি বৃদ্ধিও মাধ্যমে দ্রুত অর্থনৈতিক বিকাশকে উৎসাহিত করার লক্ষ্যে দেশের সম্ভাব্য অঞ্চলগুলোকে অর্থনৈতিক অঞ্চলরূপে গড়ে তোলার চেষ্টা করছে।

চৌধুরী বলেন, বেজা পরিচালনা কমিটি ইতিমধ্যে ৯৭ টি অর্থনৈতিক অঞ্চলে জমির অবস্থান ও পরিমাণ অনুমোদন করেছে। এরমধ্যে ৬৮ টি সরকারী অর্থনৈতিক অঞ্চল এবং ২৯ টি বেসরকারী অঞ্চল। তিনি বলেন, অঞ্চলগুলোর মধ্যে ৯ টি ইতিমধ্যে উৎপাদনে গেছে, ২৮ টি অঞ্চলের উন্নয়ন দ্রুত এগিয়ে যাচ্ছে। ২৬ টি শিল্পকারখানা উৎপাদনে গেছে এবং ৩৫ টির নির্মাণ কাজ চলছে। অর্থনৈতিক অঞ্চল ইতিমধ্যে ৩৯ হাজার লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে। 

বেজা প্রধান বলেন, নতুন বিনিয়োগ আকৃষ্ট করতে সরকারের বিভিন্ন পদক্ষেপের জন্য বেজা স্থানীয় ও বিদেশী ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো থেকে প্রায় ২৭.০৭ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রস্তাব পেয়েছে। প্রস্তাবিত বিনিয়োগ হলে দেশে ১০ লাখ লোকের কর্মসংস্থান হবে। বিনিয়োগ প্রস্তাবের ২৩.৯৭ বিলিয়ন ডলার সরকারী ইজেডগুলোতে এবং ৩,১ বিলিয়ন ডলার প্রস্তাব এসেছে বেসরকারী ইজেডে। সরাসরি বিদেশেী বিনিয়োগ (এফডিআই) প্রস্তাব এসেছে প্রায় ১,৬২ বিলিয়ন ডলারের।

Related Topics

টপ নিউজ

বেজা / ইজেড / নোয়াখালী অর্থনৈতিক অঞ্চল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস
  • মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
    হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের
  • সিরিয়া ও ইসরায়েল-অধিকৃত গোলান মালভূমির সীমান্ত এলাকায় পড়ে থাকা একটি ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ। ছবি: সংগৃহীত
    ইরানের এখনো হাজার হাজার মিসাইল অক্ষত; যেকোনো সময় মেরামত করতে পারবে লঞ্চার: গোয়েন্দা রিপোর্ট
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী
  • ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
    ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 
  • ফাইল ছবি: সংগৃহীত
    চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?

Related News

  • মিরসরাইয়ে এনএসইজেডে হবে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন: বেজার নির্বাহী চেয়ারম্যান
  • জাপানি ইকোনমিক জোনে সুমিতোমোর সংখ্যাগরিষ্ঠ নিয়ন্ত্রণ জাতীয় স্বার্থবিরোধী: ইআরডি
  • দেশে প্রথমবারের মতো চালু হলো ইনভেস্টমেন্ট ম্যাচমেকিং পোর্টাল
  • একীভূত হতে যাচ্ছে দেশের সব বিনিয়োগ উন্নয়ন সংস্থা, বাস্তবায়ন শুরু ২০২৬-এর এপ্রিলে
  • বন্দরকে দুর্নীতিমুক্ত করা, দক্ষতা বাড়ানো বিদেশি অপারেটর আনার মূল লক্ষ্য: বিডার নির্বাহী চেয়ারম্যান

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস

2
মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের

3
সিরিয়া ও ইসরায়েল-অধিকৃত গোলান মালভূমির সীমান্ত এলাকায় পড়ে থাকা একটি ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের এখনো হাজার হাজার মিসাইল অক্ষত; যেকোনো সময় মেরামত করতে পারবে লঞ্চার: গোয়েন্দা রিপোর্ট

4
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী

5
ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
ফিচার

ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 

6
ফাইল ছবি: সংগৃহীত
ফিচার

চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net