Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 21, 2026
কানাডার ব্রিটিশ কলাম্বিয়ায় বন্দুকধারীর হামলা, নিহত ১০

আন্তর্জাতিক

রয়টার্স
11 February, 2026, 09:35 am
Last modified: 11 February, 2026, 09:34 am

Related News

  • ‘বৈষম্যমূলক আচরণের’ অভিযোগে কানাডার পণ্যে ৫০% শুল্ক আরোপ ট্রাম্পের
  • দাবানলের 'নোংরা' ধোঁয়া আসার অভিযোগে কানাডার ওপর নতুন শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের
  • ফিফা বিশ্বকাপ ২০২৬: আর্থিকভাবে কে হলো লাভবান, কার হলো লোকসান?
  • রাশিয়া-চীনকে মোকাবিলায় ৯ দেশকে নিয়ে ‘প্রতিরক্ষা ব্যাংক’ গঠন করল কানাডা
  • কানাডাকে ৩-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে মরক্কো

কানাডার ব্রিটিশ কলাম্বিয়ায় বন্দুকধারীর হামলা, নিহত ১০

রয়টার্স
11 February, 2026, 09:35 am
Last modified: 11 February, 2026, 09:34 am
ছবি: সিবিসি

মঙ্গলবার কানাডার  ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের উত্তর-পূর্বাঞ্চলের একটি শহরে এক বন্দুকধারীর গুলিতে সন্দেহভাজন হামলাকারীসহ মোট ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) জানিয়েছে, টাম্বলার রিজের একটি হাই স্কুলের ভেতর থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

এছাড়া এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বলে ধারণা করা হচ্ছে, এমন একটি বাড়ি থেকে আরও দুজনের মরদেহ পাওয়া গেছে। অপর একজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

পুলিশ আরও জানায়, সন্দেহভাজন হামলাকারীকেও মৃত অবস্থায় পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, তিনি নিজেই গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন। পুলিশের বিশ্বাস, এ ঘটনায় আর কোনো সন্দেহভাজন জড়িত নেই।

পুলিশ কর্মকর্তারা মনে করছেন, তারা হামলাকারীকে শনাক্ত করতে পেরেছেন; তবে হামলার পেছনের কারণ উদ্ঘাটন করা তাদের জন্য বেশ কঠিন হবে।

ব্রিটিশ কলাম্বিয়ার উত্তরাঞ্চলে রকি পর্বতমালার পাদদেশে অবস্থিত টাম্বলার রিজ একটি প্রত্যন্ত পৌর এলাকা। ভ্যাঙ্কুভার থেকে প্রায় ১ হাজার ১৫৫ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত এই জনপদের জনসংখ্যা প্রায় ২ হাজার ৪০০।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক চিকিৎসা ও পর্যবেক্ষণের জন্য আরও ২৫ জন আহত ব্যক্তিকে স্থানীয় একটি মেডিকেল সেন্টারে নেওয়া হয়েছে।

ব্রিটিশ কলাম্বিয়ার জননিরাপত্তা মন্ত্রী নিনা ক্রিয়েগার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক বিবৃতিতে বলেন, 'টাম্বলার রিজের শোকসন্তপ্ত মানুষের প্রতি আমাদের সমবেদনা। আমি মেয়র ও স্থানীয় এমএলএ-র সঙ্গে কথা বলেছি। আমরা আরসিএমপিকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদানের প্রস্তাব দিয়েছি।'

Related Topics

টপ নিউজ

কানাডা / বন্দুকধারী / বন্দুকধারীর হামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মূলধন সংকটে বন্ধের মুখে জনতা ব্যাংকের সংযুক্ত আরব আমিরাতের কার্যক্রম
    মূলধন সংকটে বন্ধের মুখে জনতা ব্যাংকের সংযুক্ত আরব আমিরাতের কার্যক্রম
  • ছবি: সংগৃহীত
    মানদণ্ড পূরণে ব্যর্থ, চার প্রতিষ্ঠানের ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের
  • ছবি: টিবিএস
    ২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে
  • ম্যাচের পর বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন ওটামেন্ডি ও রদ্রি। ছবি: বিবিসি
    'তোমরা পুরো সপ্তাহ রেফারিং নিয়ে ঘ্যানঘ্যান করেছো': হারের পর স্পেনের বিরুদ্ধে আর্জেন্টাইন ফুটবলার ওটামেন্ডির ক্ষোভ
  • মূল্য নির্ধারণের আইনি জটিলতায় আটকে শত শত নতুন ওষুধ, স্থবির বিনিয়োগ
    মূল্য নির্ধারণের আইনি জটিলতায় আটকে শত শত নতুন ওষুধ, স্থবির বিনিয়োগ

Related News

  • ‘বৈষম্যমূলক আচরণের’ অভিযোগে কানাডার পণ্যে ৫০% শুল্ক আরোপ ট্রাম্পের
  • দাবানলের 'নোংরা' ধোঁয়া আসার অভিযোগে কানাডার ওপর নতুন শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের
  • ফিফা বিশ্বকাপ ২০২৬: আর্থিকভাবে কে হলো লাভবান, কার হলো লোকসান?
  • রাশিয়া-চীনকে মোকাবিলায় ৯ দেশকে নিয়ে ‘প্রতিরক্ষা ব্যাংক’ গঠন করল কানাডা
  • কানাডাকে ৩-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে মরক্কো

Most Read

1
মূলধন সংকটে বন্ধের মুখে জনতা ব্যাংকের সংযুক্ত আরব আমিরাতের কার্যক্রম
অর্থনীতি

মূলধন সংকটে বন্ধের মুখে জনতা ব্যাংকের সংযুক্ত আরব আমিরাতের কার্যক্রম

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানদণ্ড পূরণে ব্যর্থ, চার প্রতিষ্ঠানের ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে

4
ম্যাচের পর বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন ওটামেন্ডি ও রদ্রি। ছবি: বিবিসি
খেলা

'তোমরা পুরো সপ্তাহ রেফারিং নিয়ে ঘ্যানঘ্যান করেছো': হারের পর স্পেনের বিরুদ্ধে আর্জেন্টাইন ফুটবলার ওটামেন্ডির ক্ষোভ

5
মূল্য নির্ধারণের আইনি জটিলতায় আটকে শত শত নতুন ওষুধ, স্থবির বিনিয়োগ
অর্থনীতি

মূল্য নির্ধারণের আইনি জটিলতায় আটকে শত শত নতুন ওষুধ, স্থবির বিনিয়োগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net