Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 12, 2026
স্বজনপ্রীতি করিনি; পরিবারের সদস্যদের বিদেশযাত্রায় বাধা দিয়েছি: বশিরউদ্দীন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
08 February, 2026, 06:25 pm
Last modified: 08 February, 2026, 08:09 pm

Related News

  • আমদানিকৃত টায়ারে শুল্ক বাড়ানোয় স্থানীয় টায়ার উৎপাদন বাড়বে: উৎপাদকরা
  • শিল্প সুরক্ষা ও স্থানীয় উৎপাদনে জোর, বাজেটে আমদানি শুল্ক ও কর কাঠামোয় বড় পরিবর্তন আসছে
  • শুল্ক যৌক্তিকীকরণে ২৫০ পণ্যের ওপর ট্যারিফ কমাতে পারে সরকার
  • ভ্যাট, শুল্ক ও কর সংস্কারের মাধ্যমে ব্যবসায়িক বাধা দূর করার লক্ষ্য আসন্ন বাজেটে
  • যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব নিয়ে বাংলাদেশে যে প্রতিক্রিয়া

স্বজনপ্রীতি করিনি; পরিবারের সদস্যদের বিদেশযাত্রায় বাধা দিয়েছি: বশিরউদ্দীন

তিনি বলেন, ‘আমার একটি মাত্র হেলিকপ্টার আছে, যার কোনো পাখা নেই। বাংলাদেশে ব্যক্তিগত হেলিকপ্টার চালানোর লাইসেন্স দেওয়া হয় না। এজন্য আকিজ বশির এভিয়েশন লিমিটেড-এর পক্ষ থেকে কমার্শিয়াল লাইসেন্সের আবেদন করা হয়েছে ১১ মাস আগে।’
টিবিএস রিপোর্ট
08 February, 2026, 06:25 pm
Last modified: 08 February, 2026, 08:09 pm
ফাইল ছবি: ইউএনবি

বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানিয়েছেন, উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে তিনি কোনো প্রকার স্বার্থের সংঘাত বা স্বজনপ্রীতি হয় এমন কোনো কাজ করেননি। বরং যথাযথভাবে দায়িত্ব পালন করতে গিয়ে নিজ পরিবারের সদস্যদের ওপরও কঠোরতা দেখিয়েছেন বলে দাবি করেছেন তিনি।

রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান লিখিত বক্তব্য পাঠ করেন এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেখ বশিরউদ্দীন বলেন, 'বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ৩৯ জনকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে। এর মধ্যে আমার পরিবারের দুজন সদস্যও আছেন। আমি স্বজনপ্রীতি করলে তো তাদের আটকানোর কথা নয়। বরং আমি তাদের এয়ারপোর্টে উড়োজাহাজ থেকে নামিয়ে এনে বিদেশযাত্রা আটকেছি।'

একটি জাতীয় দৈনিকে তাকে নিয়ে 'লর্ডস অব উইংস' এবং নির্লজ্জ স্বজনপ্রীতির অভিযোগ তুলে যে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে, তাতে তিনি অত্যন্ত আহত হয়েছেন বলে জানান। নিজের হেলিকপ্টার প্রসঙ্গে তিনি বলেন, 'আমার একটি মাত্র হেলিকপ্টার আছে, যার কোনো পাখা নেই। বাংলাদেশে ব্যক্তিগত হেলিকপ্টার চালানোর লাইসেন্স দেওয়া হয় না। এজন্য আকিজ বশির এভিয়েশন লিমিটেড-এর পক্ষ থেকে কমার্শিয়াল লাইসেন্সের আবেদন করা হয়েছে ১১ মাস আগে। আমি ওই কোম্পানির মেজর শেয়ারহোল্ডার হওয়া সত্ত্বেও এখনো লাইসেন্স পাইনি। অথচ আমার কোম্পানির পাইলট, ইঞ্জিনিয়ার, হ্যাঙ্গারসহ সবকিছুই প্রস্তুত। আমি প্রভাব বিস্তার করলে তো অনেক আগেই লাইসেন্স পাওয়ার কথা ছিল।'

উপদেষ্টা স্পষ্ট করে বলেন, 'আমি কখনো সেবাধর্মী ব্যবসা করিনি। আমার কোনো টেলিভিশন, পত্রিকা বা অনলাইন পোর্টাল নেই। ব্যাংক, ইন্সুরেন্স বা হোটেল ব্যবসাও নেই। আমি মূলত একজন কারখানাওয়ালা।'

তিনি আরও জানান, উপদেষ্টা হিসেবে তিনি সরকারি বাড়ি বা গাড়ি—কোনো সুবিধাই গ্রহণ করেননি। দায়িত্ব ছাড়ার আগেই তিনি নিজের এবং পরিবারের সম্পদের বিবরণী জমা দেবেন বলে উল্লেখ করেন। তিনি বলেন, 'আমার সম্পদের বিবরণী তৈরি হয়েছে, এটি আমি যথাশিগগির জমা দিয়ে দেব।'

বিমানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হওয়ার বিষয়ে শেখ বশিরউদ্দীন বলেন, 'আমিই প্রথম কোনো উপদেষ্টা হিসেবে বিমানের চেয়ারম্যান হইনি। আমার আগে ২২ জন মন্ত্রী ও উপদেষ্টা এই দায়িত্ব পালন করেছেন, এমনকি সাবেক প্রধানমন্ত্রীও ছিলেন। আমি ২৩তম চেয়ারম্যান হিসেবে নিয়মতান্ত্রিকভাবেই দায়িত্ব পালন করছি।'

তিনি জানান, বছরে দেশের এভিয়েশন খাতে ১.৩২ লাখ কোটি টাকার ব্যবসা হয়, যার সিংহভাগই বেসরকারি ও বিদেশি এয়ারলাইনসগুলোর হাতে। এই খাতে অর্থ পাচার ও দুর্নীতি রোধে নতুন কিছু নীতিমালা করায় একটি গোষ্ঠী তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

আসন্ন হজ মৌসুমে সৌদি আরবে হজযাত্রী নামিয়ে দিয়ে খালি ফেরার পরিবর্তে সাধারণ যাত্রী পরিবহনের সিদ্ধান্ত নিয়েছে বিমান। উপদেষ্টা জানান, এর ফলে মাত্র ২০ হাজার টাকায় টিকিট কেটে প্রবাসীরা সৌদি আরব থেকে দেশে ফিরতে পারবেন। এতে বিমানের প্রায় ১২০ কোটি টাকা বাড়তি আয় হবে।

যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি ও ২৫টি বোয়িং ক্রয়

সংবাদ সম্মেলনে বাণিজ্য উপদেষ্টা জানান, আগামীকাল সোমবার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি ঐতিহাসিক বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে। বর্তমানে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের প্রায় ১ লাখ কোটি টাকার পণ্য রপ্তানি হয়। এই বাজার ধরে রাখা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে বোয়িং কোম্পানি থেকে ২৫টি উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এজন্য ব্যয় ধরা হয়েছে আনুমানিক ৩০ থেকে ৩৫ হাজার কোটি টাকা।

তিনি জানান, যুক্তরাষ্ট্র শুরুতে ৪৭টি উড়োজাহাজ বিক্রির প্রস্তাব দিয়েছিল, তবে বাংলাদেশ আপাতত ২৫টি কেনার সিদ্ধান্ত নিয়েছে। নির্বাচিত পরবর্তী সরকারকে চাপমুক্ত রাখতেই নির্বাচনের মাত্র তিন দিন আগে এই চুক্তি সম্পন্ন করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক কমানোর বিষয়ে উপদেষ্টা বলেন, 'একসময় শুল্কের হার ৩৭ শতাংশ থাকলেও আলোচনার মাধ্যমে তা ২০ শতাংশে নামিয়ে আনা সম্ভব হয়েছে। তবে চুক্তির শর্তাবলি গোপন থাকার কথা থাকলেও তা প্রকাশ পাওয়ায় তিনি বিব্রতবোধ করছেন।'

তিনি বলেন, 'চুক্তির শর্তগুলো আগেই প্রকাশ না হলে আমরা হয়তো ২০ শতাংশের চেয়েও কম শুল্ক সুবিধা পেতাম। দুর্ভাগ্যবশত বাংলাদেশ থেকেই এই তথ্য বিশ্বব্যাপী প্রকাশ পেয়েছে।'

Related Topics

টপ নিউজ

বাণিজ্য উপদেষ্টা / শেখ বশিরউদ্দীন / বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা / শুল্ক / মার্কিন শুল্কারোপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার
    ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার
  • পুনিল ঘোষ কেবিন।
    পুনিল ঘোষ কেবিন: ৪৩ বছর ধরে পরিবেশন করছে দই-চিড়া
  • ১৯৮৬ সালে ফিলশনার আইস শেলফ থেকে বিচ্ছিন্ন হওয়ার পর প্রায় ৪০ বছর টিকে ছিল ‘এ২৩এ’। এটি ছিল বিশ্বের বৃহত্তম এবং অ্যান্টার্কটিকার সবচেয়ে দীর্ঘস্থায়ী হিমশৈলগুলোর একটি। ছবি: উইকিমিডিয়া কমন্স
    ভারতের গোয়ার চেয়েও বড়, রাশিয়ার চেয়েও প্রাচীন—৪০ বছর পর হারিয়ে গেল বিশ্বের বৃহত্তম হিমশৈল ‘এ২৩এ’
  • টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাসের (টিপিএস) আওতায় থাকা অভিবাসীদের পক্ষে গত বৃহস্পতিবার সান ডিয়েগোতে আয়োজিত সমাবেশ। ছবি: এপি
    কয়েক লাখ অভিবাসী কর্মীকে ছাঁটাইয়ের নির্দেশ দিল যুক্তরাষ্ট্র
  • ধুঁকতে থাকা স্পিনিং মিল বাঁচাতে স্থানীয় সুতায় তৈরি পোশাক রপ্তানিতে নগদ প্রণোদনা ৫% করার পরিকল্পনা
    ধুঁকতে থাকা স্পিনিং মিল বাঁচাতে স্থানীয় সুতায় তৈরি পোশাক রপ্তানিতে নগদ প্রণোদনা ৫% করার পরিকল্পনা
  • চট্টগ্রাম-কক্সবাজার এলাকায় নদীর পানি বৃদ্ধি, আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় পানিবন্দি হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ। ছবি: সংগৃহীত
    বন্যায় মৃত্যু বেড়ে ৩৯, চট্টগ্রামের পাঁচ জেলায় ক্ষতিগ্রস্ত ৯.২৮ লাখ মানুষ 

Related News

  • আমদানিকৃত টায়ারে শুল্ক বাড়ানোয় স্থানীয় টায়ার উৎপাদন বাড়বে: উৎপাদকরা
  • শিল্প সুরক্ষা ও স্থানীয় উৎপাদনে জোর, বাজেটে আমদানি শুল্ক ও কর কাঠামোয় বড় পরিবর্তন আসছে
  • শুল্ক যৌক্তিকীকরণে ২৫০ পণ্যের ওপর ট্যারিফ কমাতে পারে সরকার
  • ভ্যাট, শুল্ক ও কর সংস্কারের মাধ্যমে ব্যবসায়িক বাধা দূর করার লক্ষ্য আসন্ন বাজেটে
  • যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব নিয়ে বাংলাদেশে যে প্রতিক্রিয়া

Most Read

1
ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার
বাংলাদেশ

ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার

2
পুনিল ঘোষ কেবিন।
ফিচার

পুনিল ঘোষ কেবিন: ৪৩ বছর ধরে পরিবেশন করছে দই-চিড়া

3
১৯৮৬ সালে ফিলশনার আইস শেলফ থেকে বিচ্ছিন্ন হওয়ার পর প্রায় ৪০ বছর টিকে ছিল ‘এ২৩এ’। এটি ছিল বিশ্বের বৃহত্তম এবং অ্যান্টার্কটিকার সবচেয়ে দীর্ঘস্থায়ী হিমশৈলগুলোর একটি। ছবি: উইকিমিডিয়া কমন্স
আন্তর্জাতিক

ভারতের গোয়ার চেয়েও বড়, রাশিয়ার চেয়েও প্রাচীন—৪০ বছর পর হারিয়ে গেল বিশ্বের বৃহত্তম হিমশৈল ‘এ২৩এ’

4
টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাসের (টিপিএস) আওতায় থাকা অভিবাসীদের পক্ষে গত বৃহস্পতিবার সান ডিয়েগোতে আয়োজিত সমাবেশ। ছবি: এপি
আন্তর্জাতিক

কয়েক লাখ অভিবাসী কর্মীকে ছাঁটাইয়ের নির্দেশ দিল যুক্তরাষ্ট্র

5
ধুঁকতে থাকা স্পিনিং মিল বাঁচাতে স্থানীয় সুতায় তৈরি পোশাক রপ্তানিতে নগদ প্রণোদনা ৫% করার পরিকল্পনা
অর্থনীতি

ধুঁকতে থাকা স্পিনিং মিল বাঁচাতে স্থানীয় সুতায় তৈরি পোশাক রপ্তানিতে নগদ প্রণোদনা ৫% করার পরিকল্পনা

6
চট্টগ্রাম-কক্সবাজার এলাকায় নদীর পানি বৃদ্ধি, আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় পানিবন্দি হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বন্যায় মৃত্যু বেড়ে ৩৯, চট্টগ্রামের পাঁচ জেলায় ক্ষতিগ্রস্ত ৯.২৮ লাখ মানুষ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net