Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
September 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, SEPTEMBER 29, 2026
আমদানিকৃত টায়ারে শুল্ক বাড়ানোয় স্থানীয় টায়ার উৎপাদন বাড়বে: উৎপাদকরা

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
22 June, 2026, 06:35 pm
Last modified: 22 June, 2026, 06:41 pm

Related News

  • স্থানীয় শিল্প রক্ষায় বাংলাদেশি পাটপণ্যে সর্বোচ্চ ৪৪৫ ডলার অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপ করল ভারত
  • চলতি অর্থবছরের প্রথম দুই মাসে রেকর্ড সর্বনিম্ন ১.৮৫ শতাংশে নেমেছে এডিপি বাস্তবায়ন হার
  • বিদেশি ড্রোনের ওপর ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করলেন ট্রাম্প
  • ট্রাম্পের নতুন শুল্কের জবাবে মার্কিন অ্যালকোহলে ৫০ শতাংশ শুল্কারোপ করল কানাডার সাসকাচুয়ান প্রদেশ
  • কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর কমাল সরকার

আমদানিকৃত টায়ারে শুল্ক বাড়ানোয় স্থানীয় টায়ার উৎপাদন বাড়বে: উৎপাদকরা

আজ সোমবার (২২ জুন) ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে এ কথা জানায় বাংলাদেশ টায়ার-টিউব ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিটিএমইএ)।
টিবিএস রিপোর্ট
22 June, 2026, 06:35 pm
Last modified: 22 June, 2026, 06:41 pm
রাজধানীর হোটেল হলিডে ইন-এ আজ এক বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ টায়ার-টিউব ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন। ছবি: টিবিএস

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে হালকা ট্রাকের টায়ার আমদানির ওপর ২০ শতাংশ শুল্ক এবং কৃষি টায়ারের ওপর ভ্যাট আরোপ করায় দেশে টায়ার উৎপাদন বাড়বে এবং আমদানি নির্ভরতা কমে বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে বলে মনে করছেন খাতসংশ্লিষ্ট উদ্যোক্তারা।

আজ সোমবার (২২ জুন) ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে এ কথা জানায় বাংলাদেশ টায়ার-টিউব ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিটিএমইএ)।

সংগঠনটির সহ-সভাপতি ও মেঘনা টায়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা লুৎফুল বারী লিখিত বক্তব্যে, শিল্পখাতের জন্য বাজেটের বিভিন্ন পদক্ষেপ এবং সেগুলোর সম্ভাব্য বিনিয়োগ ও কর্মসংস্থান প্রভাব তুলে ধরেন।

তিনি বলেন, "নতুন বিনিয়োগ আসবে এবং যেসব কারখানা বর্তমানে সক্ষমতার কম ব্যবহার করছে, সেগুলো পূর্ণ সক্ষমতায় উৎপাদন করতে পারবে।"

তিনি আরও জানান, মেঘনা গ্রুপ একটি রেডিয়াল টায়ার কারখানা স্থাপনে প্রায় ১,০০০ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা করছে। স্থানীয়ভাবে উৎপাদিত টায়ারের দাম আমদানিকৃত টায়ারের তুলনায় কম হবে বলেও তিনি উল্লেখ করেন।

যমুনা টায়ারের মহাব্যবস্থাপক সোহেল রহমান বলেন, টায়ার শিল্পে প্রতিটি প্রত্যক্ষ কর্মসংস্থানের বিপরীতে প্রায় ১২টি পরোক্ষ কর্মসংস্থান সৃষ্টি হয়। নতুন আরোপিত সম্পূরক শুল্ক আমদানি নিরুৎসাহিত করবে এবং দেশীয় উৎপাদকদের সহায়তা করবে।

তিনি জানান, গত বছর বাংলাদেশে প্রায় ৪,৭০০ কোটি টাকার টায়ার আমদানি করা হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন রূপসা টায়ার্সের ব্যবস্থাপনা পরিচালক মো. মিরাজ রহমান; বিটিএমইএর সহ-সভাপতি ও অ্যাপেক্স হোসেন (হোসেন টায়ার)-এর প্রতিনিধি মো. ফয়সাল ফারুকে তুহিন; আকিজ ভেঞ্চার জিপির মহাব্যবস্থাপক মেজর (অব.) আরেফিন এবং আরএফএলের প্রধান পরিচালন কর্মকর্তা মো. শরিফুল ইসলাম।

Related Topics

টপ নিউজ

টায়ার উৎপাদন / শুল্ক / প্রস্তাবিত বাজেট / ২০২৬-২৭ অর্থবছর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • গত ২৫ সেপ্টেম্বর ২০২৬ ভোরে একদল লোক মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাট চালানোর পর স্বাস্থ্যকেন্দ্রটির কিছু অংশ গুঁড়িয়ে দেয়। ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিক ভাঙচুর: স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃত্বেই করা হয় হামলা-লুটপাট
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    স্ট্যান্ডার্ড চার্টার্ডের রিটেইল ব্যবসা কেনার দৌড়ে সম্ভাবনাময় ক্রেতা হিসেবে সামনে এসেছে পূবালী ব্যাংক
  • ফাইল ছবি: এনডিটিভি
    বাজার নেই প্রায় ৭০০ কোটি লিটার ইথানলের, বিপাকে ভারত; হন্যে হয়ে খুঁজছে ক্রেতা 
  • ছবি: সংগৃহীত
    বিদেশি এয়ারলাইন্সের টিকিট কেনায় আন্তর্জাতিক কার্ড ব্যবহারের সুবিধা বাড়াল বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    ‘২ কোটি টাকার নিচে নেব না’—ভিডিও ছড়ানোর পর পিডিবির সেই প্রকৌশলী সাময়িক বরখাস্ত
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ত্রৈমাসিক নয়, আবারও প্রতি মাসে জমা দিতে হবে ভ্যাট রিটার্ন

Related News

  • স্থানীয় শিল্প রক্ষায় বাংলাদেশি পাটপণ্যে সর্বোচ্চ ৪৪৫ ডলার অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপ করল ভারত
  • চলতি অর্থবছরের প্রথম দুই মাসে রেকর্ড সর্বনিম্ন ১.৮৫ শতাংশে নেমেছে এডিপি বাস্তবায়ন হার
  • বিদেশি ড্রোনের ওপর ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করলেন ট্রাম্প
  • ট্রাম্পের নতুন শুল্কের জবাবে মার্কিন অ্যালকোহলে ৫০ শতাংশ শুল্কারোপ করল কানাডার সাসকাচুয়ান প্রদেশ
  • কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর কমাল সরকার

Most Read

1
গত ২৫ সেপ্টেম্বর ২০২৬ ভোরে একদল লোক মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাট চালানোর পর স্বাস্থ্যকেন্দ্রটির কিছু অংশ গুঁড়িয়ে দেয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিক ভাঙচুর: স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃত্বেই করা হয় হামলা-লুটপাট

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

স্ট্যান্ডার্ড চার্টার্ডের রিটেইল ব্যবসা কেনার দৌড়ে সম্ভাবনাময় ক্রেতা হিসেবে সামনে এসেছে পূবালী ব্যাংক

3
ফাইল ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

বাজার নেই প্রায় ৭০০ কোটি লিটার ইথানলের, বিপাকে ভারত; হন্যে হয়ে খুঁজছে ক্রেতা 

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিদেশি এয়ারলাইন্সের টিকিট কেনায় আন্তর্জাতিক কার্ড ব্যবহারের সুবিধা বাড়াল বাংলাদেশ ব্যাংক

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘২ কোটি টাকার নিচে নেব না’—ভিডিও ছড়ানোর পর পিডিবির সেই প্রকৌশলী সাময়িক বরখাস্ত

6
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ত্রৈমাসিক নয়, আবারও প্রতি মাসে জমা দিতে হবে ভ্যাট রিটার্ন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net