Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 25, 2026
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশকে অভিনন্দন জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
26 March, 2021, 05:40 pm
Last modified: 26 March, 2021, 05:44 pm

Related News

  • কিউবার পতন আসন্ন, সিএনএন-কে ট্রাম্প: 'আমি মার্কোকে সেখানে পাঠাবো'
  • রুবিওর সম্পর্ক মেরামতের চেষ্টার মধ্যেই ইউরোপকে কাছে টানতে চাইছে চীন
  • ‘ইউক্রেনের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হলেও আরও কাজ বাকি আছে’: মার্কো রুবিও
  • মার্কো রুবিওর সফর বাতিল: ইউক্রেন যুদ্ধ থামাতে লন্ডনে আলোচনা গুরুত্ব হারাল
  • ব্লিঙ্কেনের আলোচিত চীন সফর শুরু, তবে সাফল্যের আশা কম

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশকে অভিনন্দন জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে ভবিষ্যৎ সমৃদ্ধি ও নিরাপত্তা নিশ্চিতের উপর গুরুত্ব আরোপ করেন ব্লিনকেন
টিবিএস রিপোর্ট
26 March, 2021, 05:40 pm
Last modified: 26 March, 2021, 05:44 pm

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর ঐতিহাসিক ও স্মরণীয় মুহূর্তে বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন।

আজ ২৬ মার্চ, বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। সমগ্র জাতি গৌরবের এ দিনটি উদযাপন করছে। এ উপলক্ষে এক বার্তায় বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

নিজস্ব টুইটার অ্যাকাউন্ট থেকে দেওয়া ওই বার্তায় তিনি বলেন, "অংশীদার হিসেবে আমরা (যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ) বৈশ্বিক চ্যালেঞ্জগুলি মোকাবিলায় একযোগে কাজ করতে পারি।"

তিনি বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র পারস্পরিক সহযোগিতার মাধ্যমে জলবায়ু পরিবর্তন মোকাবিলা প্রতিরোধের লড়াই জোরদার করার পাশাপাশি আগামী ৫০ বছরে সমৃদ্ধি ও নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে কাজ করতে পারে।

এর আগে গত মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা সংবাদ বিজ্ঞপ্তিতে ব্লিনকেন বলেছিলেন, "৫০ বছর ধরে আমরা অর্থনৈতিক উন্নয়ন থেকে শুরু করে শান্তি রক্ষাসহ বিভিন্ন বিষয়ে সহযোগিতা করেছি। দুই দেশের মানুষের মধ্যে বন্ধন জোরদার করেছি। ফলে আমাদের বন্ধুত্ব আগের যেকোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী হয়েছে"

ব্লিনকেন বলেন, "অংশীদার হিসেবে বর্তমানে আমাদের দেশের জনগণ মানবাধিকার উৎসাহিতকরণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব নিরসন ও করোনা মহামারি মোকাবিলায় কাজ করছে।"

আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষা এবং সমৃদ্ধ ভবিষ্যৎ বিনির্মাণেও দুই দেশ একসঙ্গে কাজ করছে বলে উল্লেখ করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি বৈশ্বিক উন্নয়নে বাংলাদেশের উল্লেখযোগ্য অবদান অনস্বীকার্য বলে উল্লেখ করেন ব্লিনকেন।

Related Topics

টপ নিউজ

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী / অ্যান্টনি ব্লিনকেন / স্বাধীনতার সুবর্ণজয়ন্তী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
    মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত
  • ছবি: সংগৃহীত
    'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ
  • ফাইল ছবি: টিবিএস
    সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত
  • তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ
  • ফাইল ছবি
    জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ৯০ টাকা বাড়ল, মধ্যরাত থেকে কার্যকর
  • ছবি: সংগৃহীত
    আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

Related News

  • কিউবার পতন আসন্ন, সিএনএন-কে ট্রাম্প: 'আমি মার্কোকে সেখানে পাঠাবো'
  • রুবিওর সম্পর্ক মেরামতের চেষ্টার মধ্যেই ইউরোপকে কাছে টানতে চাইছে চীন
  • ‘ইউক্রেনের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হলেও আরও কাজ বাকি আছে’: মার্কো রুবিও
  • মার্কো রুবিওর সফর বাতিল: ইউক্রেন যুদ্ধ থামাতে লন্ডনে আলোচনা গুরুত্ব হারাল
  • ব্লিঙ্কেনের আলোচিত চীন সফর শুরু, তবে সাফল্যের আশা কম

Most Read

1
ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ

3
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত

4
তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

5
ফাইল ছবি
বাংলাদেশ

জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ৯০ টাকা বাড়ল, মধ্যরাত থেকে কার্যকর

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net