Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 23, 2026
ফটিকছড়িতে অর্থ আত্মসাৎ: সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৮ জন কারাগারে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
21 January, 2026, 09:15 pm
Last modified: 21 January, 2026, 09:16 pm

Related News

  • সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: গ্রেপ্তার ৫
  • বৃদ্ধ পথচারীকে মারধর, হয়রানি: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা
  • ইউসিবি থেকে ২৫ কোটি টাকা পাচার: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানসহ ৩৬ জনের বিচার শুরু
  • মোহাম্মদপুরে বিড়াল হত্যা মামলায় শিবলুর ৬ মাসের কারাদণ্ড
  • রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে আইনমন্ত্রীর নেতৃত্বে কমিটি 

ফটিকছড়িতে অর্থ আত্মসাৎ: সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৮ জন কারাগারে

দুর্নীতি দমন কমিশনের (দুদক) তথ্য অনুযায়ী, ২০১৯ সালে নারায়ণহাট ইউনিয়নে কোনো কাজ না করেই সেতু ও সড়ক সংস্কার সংক্রান্ত ছয়টি উন্নয়ন প্রকল্পের সরকারি বরাদ্দের টাকা তুলে নেওয়া হয়। এছাড়া ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দোকানের ভাড়া বাবদ পাওয়া অর্থ আত্মসাতেরও অভিযোগ রয়েছে।
টিবিএস রিপোর্ট
21 January, 2026, 09:15 pm
Last modified: 21 January, 2026, 09:16 pm
প্রতীকী ছবি: সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতের মামলায় নারায়ণহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আবু জাফর মাহমুদ চৌধুরীসহ আট আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার (২১ জানুয়ারি) চট্টগ্রাম বিভাগীয় স্পেশাল জজ আদালত এই আদেশ দেন।

মামলার নির্ধারিত দিনে আসামিরা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। বিচারক জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) তথ্য অনুযায়ী, ২০১৯ সালে নারায়ণহাট ইউনিয়নে কোনো কাজ না করেই সেতু ও সড়ক সংস্কার সংক্রান্ত ছয়টি উন্নয়ন প্রকল্পের সরকারি বরাদ্দের টাকা তুলে নেওয়া হয়। এছাড়া ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দোকানের ভাড়া বাবদ পাওয়া অর্থ আত্মসাতেরও অভিযোগ রয়েছে।

দুদকের সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-২ এর উপ-সহকারী পরিচালক মুহাম্মদ জাফর সাদেক শিবলী বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। মামলার এজাহার অনুযায়ী, ছয়টি প্রকল্পের মাধ্যমে মোট ৭ লাখ ২৫ হাজার ৪৬৭ টাকা আত্মসাৎ করা হয়েছে। পাশাপাশি ইউনিয়নের অধীনস্থ দোকানের ভাড়া বাবদ আত্মসাৎ করা হয়েছে আরও ৪ লাখ ৯২ হাজার টাকা।

কারাগারে পাঠানো অন্য আসামিরা হলেন—নারায়ণহাট ইউনিয়ন পরিষদের সাবেক সচিব সুধীর কুমার পাল, মো. গিয়াস উদ্দিন ও মো. শাহাদাত হোসেন চৌধুরী।

এছাড়া চারজন ঠিকাদারকেও কারাগারে পাঠানো হয়েছে। তারা হলেন—মেসার্স তৈয়ব এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. তৈয়ব, মেসার্স এম কে এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোজাফ্ফর কামাল চৌধুরী, মেসার্স আর এন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. রফিকুল ইসলাম এবং মেসার্স হাজি আহমদ হোসেন মীর এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. আবু তাহের।

দুদকের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট কবির হুসাইন বলেন, 'দুর্নীতি মামলায় আসামিরা আজ সকালে আত্মসমর্পণ করলে বিজ্ঞ আদালত তাদের জামিন নামঞ্জুর করেন। আসামিদের কারাগারে পাঠানোর মাধ্যমে মামলার পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।'

Related Topics

টপ নিউজ

ফটিকছড়ি / ইউপি চেয়ারম্যান / দুদক / মামলা / গ্রেফতার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
    ১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড
  • ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার
  • একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
    ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা
  • ফ্রাঞ্জ রেইশেল্ট।
    নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের
  • ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ছবি: রয়টার্স
    ইরানে যুদ্ধে ২১০ শিশুর প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী; হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের
  • রবার্ট মুলার। ছবি: সংগৃহীত
    মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তের সাবেক বিশেষ কৌঁসুলির মৃত্যু; ট্রাম্প বললেন, ‘খুশি হয়েছি’

Related News

  • সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: গ্রেপ্তার ৫
  • বৃদ্ধ পথচারীকে মারধর, হয়রানি: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা
  • ইউসিবি থেকে ২৫ কোটি টাকা পাচার: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানসহ ৩৬ জনের বিচার শুরু
  • মোহাম্মদপুরে বিড়াল হত্যা মামলায় শিবলুর ৬ মাসের কারাদণ্ড
  • রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে আইনমন্ত্রীর নেতৃত্বে কমিটি 

Most Read

1
ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার

3
একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা

4
ফ্রাঞ্জ রেইশেল্ট।
আন্তর্জাতিক

নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের

5
ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে যুদ্ধে ২১০ শিশুর প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী; হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের

6
রবার্ট মুলার। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তের সাবেক বিশেষ কৌঁসুলির মৃত্যু; ট্রাম্প বললেন, ‘খুশি হয়েছি’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net