Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 15, 2026
রানওয়েতে চাকা ফাটল নভোএয়ারের প্লেনের, অল্পের জন্য বেঁচে গেলেন ৩৩ যাত্রী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
17 November, 2019, 02:50 pm
Last modified: 17 November, 2019, 02:52 pm

Related News

  • বোয়িং থেকে ১৪ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি সই বৃহস্পতিবার
  • দুবাইয়ে আটকে পড়া বিমানের ২৭ ক্রুকে দেশে ফিরিয়ে আনলো ইউএস-বাংলা
  • বিশ্বজুড়ে কমে আসছে উড়োজাহাজ সচল রাখার কারিগর; সংকটে এভিয়েশন খাত
  • এশিয়ার ধনী গ্রাহকদের দিকে ঝুঁকছে বিমান নির্মাতারা, ব্যক্তিগত জেটের চাহিদা তুঙ্গে
  • বিমানের সাবেক এমডি সাফিকুর ও তার স্ত্রীর ব্যাংক হিসাব তলব, সম্পদের সন্ধানে ট্যাক্স গোয়েন্দারা

রানওয়েতে চাকা ফাটল নভোএয়ারের প্লেনের, অল্পের জন্য বেঁচে গেলেন ৩৩ যাত্রী

আপাতত বিমানটি শাহমখদুম বিমানবন্দরেই আছে। ইতোমধ্যে ঢাকা থেকে প্রকৌশলীরা গিয়ে বিমানের চাকার মেরামত কাজ শুরু করেছেন...
টিবিএস রিপোর্ট
17 November, 2019, 02:50 pm
Last modified: 17 November, 2019, 02:52 pm

রাজশাহীর শাহমখদুম বিমানবন্দরে অবতরণের সময় বেসরকারি বিমান পরিবহন সংস্থা নভোএয়ার এয়ারলাইনসের একটি বিমানের চাকা ফেটে গেছে। এসময় অল্পের জন্য রক্ষা পেয়েছেন বিমানে থাকা ৩৩ যাত্রী। 

রোববার (১৭ নভেম্বর) সকাল ৯টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাজশাহীর উদ্দেশে উড্ডয়ন করে নভোএয়ারের এই বিমানটি। সকাল ৯ টা ৪৫ মিনিটে রাজশাহীর শাহমখদুম বিমানবন্দরে অবতরণ করার সময় তার পিছনের বাম দিকের একটি চাকা বিকট শব্দে ফেটে যায়।

আপাতত বিমানটি শাহমখদুম বিমানবন্দরেই আছে। ইতোমধ্যে ঢাকা থেকে প্রকৌশলীরা গিয়ে বিমানের চাকার মেরামতের কাজ শুরু করেছেন। 

সিভিল এভিয়েশনের দায়িত্বশীল এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছে। তিনি জানান, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকাল ৯টা ৫ মিনিটে রাজশাহীর উদ্দেশ্যে ফ্লাইটটি ছেড়ে আসে। সকাল ৯টা ৪৫ মিনিটে শাহমখদুম বিমানবন্দরে রাজশাহীতে অবতরণ করার পর পিছনের বাম দিকে একটি চাকা ফেটে যায়। পরে যাত্রীদের নিরাপদে বিমান থেকে নামিয়ে আনা হয়।

তবে এই বিষয়ে বিমানবন্দরের কোন কর্মকর্তা মুখ খুলতে রাজি হন নি। শাহমখদুম বিমানবন্দরের ব্যবস্থাপক সেফাতুর রহমান বিষয়টি এড়িয়ে যান।

যাত্রীরা জানান, দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে নভোএয়ারের ফ্লাইটটি। চাকা ফেটে যাওয়ার খবরে রুদ্ধশ্বাস পরিস্থিতির সৃষ্টি হয়। তবে শেষ পর্যন্ত নিরাপদে অবতরণে সক্ষম হয় বিমানটি।

তবে নভোএয়ারের সিনিয়র ম্যানেজার মাহফুজুল আলম ফোনে বলেন, বিমানটি অবতরণ করার পর রানওয়ে দিয়ে শেষ স্থানে পৌঁছার পর পিছনের বাম পাশের একটি চাকা পাংচার হয়ে যায়। যাত্রীদের কোনো হতাহত হয়নি।

নভোএয়ারের এই বিমানটি দিয়ে ৬৮ জন যাত্রী ঢাকায় ফেরার কথা। তাদের ঢাকা থেকে ফাঁকা একটি নভোএয়ার পাঠিয়ে রাজশাহী থেকে যাত্রীদের ঢাকায় নিয়ে আসা হয়েছে বলে নিশ্চিত করেন তিনি। 

Related Topics

টপ নিউজ

নভোএয়ার / বিমান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কোয়ান্টানাইটের প্রোডাকশন ফ্লোর
    কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    সুপারমার্কেটে বাড়ছে ভিড়: মধ্যবিত্তের কেনাকাটার ধরনে বড় পরিবর্তন
  • প্রতীকী ছবি: রয়টার্স
    পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার, লাগবে সরকারি সনদ
  • আদালতে কৌরি রিচিনস (ডানে)। ছবি: রয়টার্স
    স্বামীর মৃত্যু নিয়ে বই লিখেছিলেন, তাকে হত্যার দায়েই যাবজ্জীবন শাস্তি হলো মার্কিন নারীর
  • আজ বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আয়োজিত এক অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন। ছবি: জহির রায়হান/টিবিএস
    সৌরবিদ্যুতে পাকিস্তানের মডেল অনুসরণ করা যায়, ৫ বছরের ‘কর অবকাশ’ দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী
  • ছবি: ফোকাস বাংলা নিউজ
    বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার

Related News

  • বোয়িং থেকে ১৪ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি সই বৃহস্পতিবার
  • দুবাইয়ে আটকে পড়া বিমানের ২৭ ক্রুকে দেশে ফিরিয়ে আনলো ইউএস-বাংলা
  • বিশ্বজুড়ে কমে আসছে উড়োজাহাজ সচল রাখার কারিগর; সংকটে এভিয়েশন খাত
  • এশিয়ার ধনী গ্রাহকদের দিকে ঝুঁকছে বিমান নির্মাতারা, ব্যক্তিগত জেটের চাহিদা তুঙ্গে
  • বিমানের সাবেক এমডি সাফিকুর ও তার স্ত্রীর ব্যাংক হিসাব তলব, সম্পদের সন্ধানে ট্যাক্স গোয়েন্দারা

Most Read

1
কোয়ান্টানাইটের প্রোডাকশন ফ্লোর
ফিচার

কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে

2
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

সুপারমার্কেটে বাড়ছে ভিড়: মধ্যবিত্তের কেনাকাটার ধরনে বড় পরিবর্তন

3
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার, লাগবে সরকারি সনদ

4
আদালতে কৌরি রিচিনস (ডানে)। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

স্বামীর মৃত্যু নিয়ে বই লিখেছিলেন, তাকে হত্যার দায়েই যাবজ্জীবন শাস্তি হলো মার্কিন নারীর

5
আজ বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আয়োজিত এক অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন। ছবি: জহির রায়হান/টিবিএস
বাংলাদেশ

সৌরবিদ্যুতে পাকিস্তানের মডেল অনুসরণ করা যায়, ৫ বছরের ‘কর অবকাশ’ দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী

6
ছবি: ফোকাস বাংলা নিউজ
বাংলাদেশ

বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net