Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 14, 2026
সীমিত অবকাঠামোয় বাড়তি শিক্ষার্থী, চাপে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঠদান

বাংলাদেশ

মো. তাহমিদুল আলম জায়িফ
16 January, 2026, 10:25 pm
Last modified: 03 February, 2026, 05:47 pm

Related News

  • স্মরণ: অধ্যাপক আরেফিন সিদ্দিক
  • গণপিটুনিতে তোফাজ্জল হত্যা: ২৮ জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ, ২২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষার্থী ও সাংবাদিকদের মারধর: চার পুলিশ সদস্য প্রত্যাহার
  • রমনার ডিসি মাসুদ আলমকে অপসারণের দাবিতে বিক্ষোভ ঢাবি শিক্ষার্থীদের
  • মেডিকেল সেন্টার প্রকল্পের উদ্বোধন করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্বকাপজয়ী ফুটবলার মেসুত ওজিল

সীমিত অবকাঠামোয় বাড়তি শিক্ষার্থী, চাপে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঠদান

আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী একটি শ্রেণিকক্ষে ৩০ থেকে ৪০ জন শিক্ষার্থীর উপস্থিতি আদর্শ হিসেবে ধরা হয়। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮৪টি বিভাগের মধ্যে প্রায় অর্ধেক বিভাগই এই মান বজায় রাখতে পারছে না। বিশ্লেষকদের মতে, এর প্রভাব পড়ছে পাঠদান প্রক্রিয়া, শিক্ষক শিক্ষার্থী মিথস্ক্রিয়া এবং শিক্ষার্থীদের নলেজ ইনডেক্সের ওপর।
মো. তাহমিদুল আলম জায়িফ
16 January, 2026, 10:25 pm
Last modified: 03 February, 2026, 05:47 pm
ছবি: সংগৃহীত

ক্লাসরুম সংকট ও সক্ষমতার চেয়ে বেশি শিক্ষার্থী ভর্তি করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি বিভাগে গাদাগাদি করে ক্লাস করতে হচ্ছে শিক্ষার্থীদের। বিশেষ করে, বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের বিভাগগুলোর এ সংকট দীর্ঘদিনের। 

এছাড়া আন্তর্জাতিক মানদন্ড অনুযায়ী, একটি শ্রেণিকক্ষে ৩০ থেকে ৪০ জন শিক্ষার্থীর উপস্থিতি আদর্শ হিসেবে ধরা হয়। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮৪টি বিভাগের মধ্যে প্রায় অর্ধেক বিভাগই এই মান বজায় রাখতে পারছে না। 

বিশ্লেষকদের মতে, এর প্রভাব পড়ছে পাঠদান প্রক্রিয়া, শিক্ষক শিক্ষার্থী মিথস্ক্রিয়া এবং শিক্ষার্থীদের নলেজ ইনডেক্সের ওপর। একইসাথে এ পরিস্থিতিতে নতুন চালু হওয়া আউটকাম বেজড এডুকেশন (ওবিই) কারিকুলাম কতটা কার্যকর হবে তা নিয়েও প্রশ্ন উঠছে।

ক্লাসরুম সংকট কলাভবনে

কলা অনুষদের শিক্ষার্থীদের ভাষ্য, ক্লাসরুম সংকটের কারণে পাঠদানের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। অনেক ক্ষেত্রে ক্লাসের নির্ধারিত সময়ের আগেই ফাঁকা কক্ষ খুঁজে রাখতে হয়, আবার কখনো অন্য বিভাগের শ্রেণিকক্ষে গিয়ে ক্লাস করতে হয় শিক্ষার্থীদের।

বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অফিসের তথ্য মতে, অনুষদটির মোট ৫৭টি কক্ষের মধ্যে ১৭ টি বিভাগের জন্য বরাদ্দ রয়েছে ৪২ টি কক্ষ, এর মধ্যে বেশিরভাগ বিভাগের জন্য দুটি করে কক্ষ বরাদ্দ। বাকি কক্ষগুলো ডিন অফিসের নিয়ন্ত্রণে রয়েছে। এ কক্ষগুলো বিভাগের চাহিদা মোতাবেক যৌথভাবে ক্লাস নেওয়ার জন্য বরাদ্দ দেয় ডিন অফিস। 

অনুষদটির বাংলা বিভাগের শিক্ষার্থী মাহফুজা আকতার চৈতী সম্প্রতি দ্য বিজনেজ স্ট্যান্ডার্ডকে বলেন, আমাদের ছয়টা ব্যাচ, দুটো কক্ষে সংকুলান হয় না। অনেক সময় ক্লাস শেষের ১০-১৫ মিনিট আগে শ্রেণি প্রতিনিধিরা দৌড়াদৌড়ি করে কোন কক্ষ ফাঁকা আছে খুঁজে বের করে রাখে। মাঝে মাঝে দেখা যায়, একটা কক্ষে আমরাও ক্লাস করতে চাই অন্য বিভাগও ক্লাস করতে চায়, ফলে যেকোনো একজনকে কক্ষ ছাড়তে হয়। 

ইতিহাস বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী বুরহান উদ্দিন দ্য বিজনেজ স্ট্যান্ডার্ডকে বলেন, আমরা ১১০ জন শিক্ষার্থী একসাথে ক্লাস করি৷ আমাদের বিভাগের তিনটা কক্ষ, এর মধ্যে একটা কক্ষে আবার স্থান সংকুলান হয় না। মাঝে মাঝে অন্য বিভাগের শ্রেণিকক্ষে গিয়ে ক্লাস করতে হয়।

বাংলা বিভাগের অধ্যাপক তারিক মনজুর দ্য বিজনেজ স্ট্যান্ডার্ডকে বলেন, শিক্ষার গুণগত মান নিশ্চিত করার জন্য আদর্শ ও আধুনিক ক্লাসরুম থাকা দরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশেষত কলাভবনে এ রকম ক্লাসরুম নেই। সম্প্রতি ইউজিসি বিশ্ববিদ্যালয়গুলোতে নতুন শিক্ষাক্রম চালু করেছে। সেটি মানতে হলে একটি ক্লাসরুমে ৪০-৫০ জনের বেশি শিক্ষার্থীকে বসানোর সুযোগ নেই।

কলা অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান এ সংকটের কথা স্বীকার করে দ্য বিজনেজ স্ট্যান্ডার্ডকে বলেন, সম্প্রতি কয়েকটি বিভাগের সঙ্গে আলোচনা করে ক্লাসের স্লট পুনর্বিন্যাস করা হয়েছে, এতে বিভাগভিত্তিক শ্রেণিকক্ষ ব্যবহারের সুযোগ কিছুটা বেড়েছে।

আন্তর্জাতিক মানদন্ডের বাইরে ছাত্র-শিক্ষক অনুপাত 

শিক্ষা প্রতিষ্ঠানের মানসম্মত শিক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে ছাত্র-শিক্ষক অনুপাত একটি গুরুত্বপূর্ণ সূচক। ইকোনমিকস অব এডুকেশন রিভিউ জার্নালসহ একাধিক গবেষণায় বলা হয়েছে, শ্রেণিকক্ষের আকার বড় হওয়ার কারণে পাঠদানের পদ্ধতিতেও পরিবর্তন আসে, যা শেষ পর্যন্ত শিক্ষার্থীদের শেখার ওপর নেতিবাচক প্রভাব ফেলে।

বিশেষজ্ঞরা বলছেন, উচ্চশিক্ষার ক্ষেত্রে বিষয়ভেদে একটি শ্রেণিকক্ষে সর্বোচ্চ ৪০ জন শিক্ষার্থীর উপস্থিতি আদর্শ হিসেবে ধরা হয়।

তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ থেকে পাওয়া তথ্য মতে, বাংলা, আরবি, ইতিহাস, দর্শন, ইসলামিক স্টাডিজ, সমাজবিজ্ঞান, আইন, সমাজকল্যাণ ও গবেষণা ইন্সটিটিউট, পদার্থবিজ্ঞান, মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টসহ অন্তত ১৫ টি বিভাগে প্রায় শতাধিক শিক্ষার্থী একসাথে ক্লাস করে। 

সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের একজন শিক্ষার্থী দ্য নাম প্রকাশ না করার শর্তে দ্য বিজনেজ স্ট্যান্ডার্ডকে বলেন, আমরা দেড় শতাধিক শিক্ষার্থী একসাথে ক্লাস করি। ফলে আমাদের ছাত্র-শিক্ষক যে মিথষ্ক্রিয়া হওয়ার কথা সেটা হয় না। এত শিক্ষার্থীর ফলে নিয়মমাফিক ক্লাস না হওয়া, মিড উইক ফলো না করা, ফল প্রকাশে দেরি হওয়া নিয়মিত ঘটনা। 

বিভাগটির চেয়ারম্যান অধ্যাপক ফাতেমা রেজিনা ইকবালের সাথে কথা বলতে চাইলে তিনি এ বিষয়ে কথা বলতে অস্বীকৃতি জানান।

লোকপ্রশাসন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রায়হান আহমেদ সিব্বির দ্য বিজনেজ স্ট্যান্ডার্ডকে বলেন, বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে আমরা আসি। যখন দেখি ক্লাসে শতাধিক শিক্ষার্থী তখন মনোযোগ দিতে পারে না। একইসাথে পারস্পরিক মিথস্ক্রিয়া বা জ্ঞান বিনিময় এটাও সম্ভব হয় না।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের অধ্যাপক ড. মনিনুর রশিদ দ্য বিজনেজ স্ট্যান্ডার্ডকে বলেন, আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য ছাত্র–শিক্ষক অনুপাত যেখানে শিক্ষক প্রতি সর্বোচ্চ ৪০ জন, সেখানে ১০০ জনের বেশি শিক্ষার্থী নিয়ে ক্লাস চলছে। এত সংখ্যক শিক্ষার্থীকে একসঙ্গে পাঠদান করা একজন শিক্ষকের পক্ষে বাস্তবসম্মত নয়। কেননা একজন শিক্ষক কেবল লেকচার দেবেন এমন নয়; আধুনিক শিক্ষাব্যবস্থায় প্রজেক্টভিত্তিক, অভিজ্ঞতাভিত্তিক ও সমস্যা সমাধানভিত্তিক শিক্ষণ-পদ্ধতির কথা বলা হয়।

'ফলে একদিকে আমাদের শিক্ষার গুণগত মান নিশ্চিত করা যাচ্ছে না, অন্যদিকে শিক্ষার্থীরাও কেবল সারফেস লেভেলে শেখার মধ্যে সীমাবদ্ধ থাকছে', যোগ করেন তিনি।

ওবিই কারিকুলাম চালু, কতটা কার্যকর হবে?

সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে কয়েক বছর আগে ওবিই কারিকুলাম চালুর সুপারিশ করে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। সেই সুপারিশের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে ওবিই কার্যক্রম চালু হয়েছে, কিছু বিভাগে এটি এখনও প্রক্রিয়াধীন রয়েছে।

ওবিই একটি শিক্ষাক্রম, যেখানে পাঠ্যবস্তুর চেয়ে গুরুত্ব দেওয়া হয়—কোর্স শেষে শিক্ষার্থীরা কী ধরনের জ্ঞান ও দক্ষতা অর্জন করবে এবং সেই দক্ষতাগুলো কীভাবে মূল্যায়ন করা হবে।

তবে বিশেষজ্ঞরা বলছেন, বিদ্যমান অবকাঠামো সংকট ও শ্রেণিকক্ষে অতিরিক্ত শিক্ষার্থীর কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওবিই বাস্তবায়ন কার্যত কঠিন। 

অধ্যাপক ড. মনিনুর রশিদ দ্য বিজনেজ স্ট্যান্ডার্ডকে বলেন, আধুনিক উচ্চশিক্ষা ব্যবস্থায় একজন শিক্ষক শুধু লেকচার দেন না; গবেষণা বিশ্ববিদ্যালয়ের প্রধান দায়িত্বই হলো নতুন জ্ঞান সৃষ্টি করা। সে ক্ষেত্রে শিক্ষার্থীদের বিভিন্ন কার্যক্রমে যুক্ত করা, প্রজেক্ট ও টাস্ক দেওয়া, সেই কাজগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা, নিয়মিত মেন্টরিং ও ফিডব্যাক দেওয়া জরুরি। 

'এই পুরো প্রক্রিয়ার মাধ্যমেই শিক্ষার্থীদের শেখার আউটকাম তৈরি হয়। কিন্তু একটি শ্রেণিকক্ষে যদি শতাধিক শিক্ষার্থী থাকে, তাহলে একজন শিক্ষকের পক্ষে এ ধরনের শিক্ষাদান কোনোভাবেই বাস্তবসম্মত নয়,' বলেন অধ্যাপক মনিনুর রশিদ।

সংকট মোকাবিলায় সুনির্দিষ্ট পরিকল্পনা নেই প্রশাসনের

অবকাঠামো সুবিধার তুলনায় শিক্ষার্থীর সংখ্যা বেশি হওয়ায় ২০২১-২২ শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় এক হাজার আসন সংখ্যা কমানো হয়। এ আসন সংখ্যা ধীরে ধীরে আরও পর্যালোচনার কথাও জানিয়েছিল তৎকালীন প্রশাসন। 

জুলাই গণ অভ্যুত্থানের পর 'ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমাজ' নামে শিক্ষকদের একটি প্ল্যাটফর্ম বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষে শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে শিক্ষক প্রতি সর্বোচ্চ ৪০ জন শিক্ষার্থী নির্ধারণের প্রস্তাব দিয়েছিল।

তবে শিক্ষার্থী সংখ্যা কমানোর ধারণার সঙ্গে একমত নন বর্তমান প্রশাসনের কেউ কেউ। কলা অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) ছিদ্দিকুর রহমান খান দ্য বিজনেজ স্ট্যান্ডার্ডকে বলেন, গত একশ বছর ধরেই এ ধরনের সীমাবদ্ধতা ছিল, তারপরও আমরা ভালো মানের গ্র্যাজুয়েট তৈরি করেছি। কেবল ক্লাসের আকার ছোট করা বা শিক্ষার্থী সংখ্যা কমালেই মানসম্মত শিক্ষা নিশ্চিত হবে—এমন না। দেশের বৃহত্তর জনগোষ্ঠীর উচ্চশিক্ষার সুযোগ অবারিত রেখে বিদ্যমান কাঠামোর মধ্যেই শিক্ষাদানের সক্ষমতা বাড়ানোর দিকেই গুরুত্ব দেওয়া প্রয়োজন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ দ্য বিজনেজ স্ট্যান্ডার্ডকে বলেন, আমাদের সীমাবদ্ধতার কারনে কিছু বিষয় আমরা ওভারকাম করতে পারি না। তবুও সবকিছু উন্নতির জন্য আমরা চেষ্টা করছি। 

সক্ষমতা পর্যালোচনার তাগিদ বিশেষজ্ঞদের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসনব্যবস্থা, গ্রন্থাগার সুবিধা, শ্রেণিকক্ষ ও পরিবহন থেকে শুরু করে সর্বত্র অতিরিক্ত শিক্ষার্থীর চাপ রয়েছে৷ গত দুই দশকে অপরিকল্পিতভাবে নতুন নতুন বিভাগ-ইনস্টিটিউট খোলা ও একই অনুপাতে অবকাঠামো না বাড়ায় এ অবস্থা তৈরি হয়েছে৷ 

অধ্যাপক মনিনুর রশিদ দ্য বিজনেজ স্ট্যান্ডার্ডকে বলেন, কোনো সুস্পষ্ট নীতিমালা ছাড়াই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি করানো হচ্ছে, যা একটি দেশের জন্য শেষ পর্যন্ত বুমেরাং হয়ে দাঁড়ায়। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব গবেষণা থাকা দরকার, যাতে বোঝা যায় দেশের জন্য কী ধরনের জনশক্তি প্রয়োজন, বিশ্ববিদ্যালয়ের সক্ষমতা কতটুকু এবং বিদ্যমান সম্পদের মধ্যে কীভাবে মানসম্মত শিক্ষা দেওয়া সম্ভব।

Related Topics

টপ নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয় / ক্লাসরুম সংকট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ। ছবি: এপি
    ইউয়ানে দাম মেটানো হলে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন করতে দিতে পারে ইরান
  • বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
    বিশ্বাস করেন সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত খালি তদবির: মির্জা ফখরুল
  • ছবি: সংগৃহীত
    ছাত্রদলের শীর্ষ নেতৃত্বে ঢাবি-র একক আধিপত্য, অন্য বিশ্ববিদ্যালয়ের নেতাদের আক্ষেপ
  • ছবি: সংগৃহীত
    রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার
  • ছবি: রয়টার্স
    যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি
  • ২০১২ সালের ৫ ডিসেম্বর টোকিওর ইয়োকোহামা বন্দরে একটি এলএনজিবাহী জাহাজ। ছবি: রয়টার্স
    ১২ দিনে জ্বালানি নিয়ে এসেছে ১৬টি জাহাজ, আরও তিনটি আসছে

Related News

  • স্মরণ: অধ্যাপক আরেফিন সিদ্দিক
  • গণপিটুনিতে তোফাজ্জল হত্যা: ২৮ জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ, ২২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষার্থী ও সাংবাদিকদের মারধর: চার পুলিশ সদস্য প্রত্যাহার
  • রমনার ডিসি মাসুদ আলমকে অপসারণের দাবিতে বিক্ষোভ ঢাবি শিক্ষার্থীদের
  • মেডিকেল সেন্টার প্রকল্পের উদ্বোধন করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্বকাপজয়ী ফুটবলার মেসুত ওজিল

Most Read

1
হরমুজ। ছবি: এপি
আন্তর্জাতিক

ইউয়ানে দাম মেটানো হলে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন করতে দিতে পারে ইরান

2
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
বাংলাদেশ

বিশ্বাস করেন সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত খালি তদবির: মির্জা ফখরুল

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ছাত্রদলের শীর্ষ নেতৃত্বে ঢাবি-র একক আধিপত্য, অন্য বিশ্ববিদ্যালয়ের নেতাদের আক্ষেপ

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি

6
২০১২ সালের ৫ ডিসেম্বর টোকিওর ইয়োকোহামা বন্দরে একটি এলএনজিবাহী জাহাজ। ছবি: রয়টার্স
বাংলাদেশ

১২ দিনে জ্বালানি নিয়ে এসেছে ১৬টি জাহাজ, আরও তিনটি আসছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net