Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 06, 2026
বিশ্বকাপ ভেন্যু ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়ে ফের আইসিসিকে চিঠি বিসিবির

খেলা

টিবিএস রিপোর্ট
09 January, 2026, 09:35 am
Last modified: 09 January, 2026, 09:33 am

Related News

  • প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার
  • বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক এখন আগের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ: পল কাপুর
  • জাহাজ ভাড়ার ঊর্ধ্বগতিতে ঝুঁকির মুখে রপ্তানি, বাড়ছে মূল্যস্ফীতির শঙ্কা
  • ইরান যুদ্ধ বন্ধে কূটনীতিতে পাকিস্তানের তৎপরতা—ভারত কি সাইডলাইনে পড়ে যাচ্ছে?
  • জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট

বিশ্বকাপ ভেন্যু ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়ে ফের আইসিসিকে চিঠি বিসিবির

টিবিএস রিপোর্ট
09 January, 2026, 09:35 am
Last modified: 09 January, 2026, 09:33 am

টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলোর ভেন্যু পরিবর্তনের ইস্যুতে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) কাছে দ্বিতীয়বারের মতো চিঠি দিয়েছে। চিঠিতে টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারত সফরের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু নিরাপত্তা উদ্বেগের কথা জানিয়ে বাংলাদেশের ম্যাচগুলোর ভেন্যু পরিবর্তন করে শ্রীলঙ্কায় নেওয়ার দাবি পুনর্ব্যক্ত করা হয়েছে। 

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ। সূচি অনুযায়ী, গ্রুপ পর্বে বাংলাদেশ চারটি ম্যাচ খেলবে—তিনটি কলকাতায় ও একটি মুম্বাইয়ে। তবে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই উগ্রপন্থিদের হুমকির মুখে আইপিএল থেকে বাংলাদেশের পেশার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ ভারতে খেলতে যেতে অস্বীকৃতি জানিয়েছে।

বিসিবির ঘনিষ্ঠ নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম পিটিআই বলেছে, ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে আলোচনার পর বিসিবি ফের আইসিসিকে চিঠি দিয়েছে। আইসিসি নিরাপত্তার বিষয়ে উদ্বেগের জায়গাগুলো জানতে চেয়েছিল; বিসিবি সেগুলো জানিয়েছে। 

তবে ওই সূত্র চিঠির বিস্তারিত বিষয়বস্তু সম্পর্কে কিছু জানায়নি। বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে বিসিবি ও আইসিসির মধ্যে টানা আলোচনার মধ্যে দ্বিতীয়বার চিঠি দেওয়া হলো। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি আইসিসি এখন পর্যন্ত এ বিষয়ে নীরব ভূমিকা পালন করছে।

এদিক পিটিআইয়ের প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিসিবির একটি অংশ উপদেষ্টা আসিফ নজরুলের ভারতে দল না পাঠানোর অবস্থানকে সমর্থন করলেও আরেকটি অংশ আইসিসি ও ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পথ খোলা রাখার পক্ষে।

এর আগে বিসিবির দেওয়া প্রথম চিঠির জবাবে বুধবার আইসিসি বলেছে, টুর্নামেন্টের এক মাস আগে ভেন্যু বদল করা কঠিন। পাশাপাশি নিরাপত্তা নিয়ে বাংলাদেশকে আশ্বস্ত করেছে আইসিসি।

আইসিসির জবাব পাওয়ার পর বুধবার বিকেলেই কয়েকজন বোর্ড পরিচালককে নিয়ে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে দেখা করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম। 

ওই সভার পর উপদেষ্টা বলেন, 'ভারতে নিরাপদে খেলার মতো পরিস্থিতি নেই। বাংলাদেশের মর্যাদার প্রশ্নে আমরা কোনো আপস করব না। আরেক আয়োজক দেশ শ্রীলঙ্কা, সেখানে খেলতে চাই। দেশের মর্যাদার বিনিময়ে আমরা বিশ্বকাপ ক্রিকেট খেলতে চাই না।'

Related Topics

টপ নিউজ

ক্রিকেট / টি-টুয়েন্টি বিশ্বকাপ / ভারত / বাংলাদেশ / বিসিবি / আইসিসি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/সংগৃহীত
    প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
    কোচিং সেন্টার বন্ধ করে স্কুলেই ‘ইন-হাউজ’ পাঠদান চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর
  • ইরানের একটি ভূগর্ভস্থ মিসাইল স্থাপনা। ২০২১ সালে। ছবি: আইআরজিসি
    হামলার কয়েক ঘণ্টার মধ্যেই মিসাইল বাঙ্কার মেরামত করে ফেলছে ইরান, মাটি খুঁড়ে বের করছে লঞ্চার
  • আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
    আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
  • ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মার্কিন উদ্ধারকারী বিমান। ছবি: সংগৃহীত
    ইরানের হাতে পড়া ঠেকাতে নিজেদের দুই বিমান ধ্বংস করল যুক্তরাষ্ট্র
  • ৫ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা এনবিআরের 
    ৫ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা এনবিআরের 

Related News

  • প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার
  • বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক এখন আগের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ: পল কাপুর
  • জাহাজ ভাড়ার ঊর্ধ্বগতিতে ঝুঁকির মুখে রপ্তানি, বাড়ছে মূল্যস্ফীতির শঙ্কা
  • ইরান যুদ্ধ বন্ধে কূটনীতিতে পাকিস্তানের তৎপরতা—ভারত কি সাইডলাইনে পড়ে যাচ্ছে?
  • জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট

Most Read

1
ফাইল ছবি/সংগৃহীত
অর্থনীতি

প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার

2
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কোচিং সেন্টার বন্ধ করে স্কুলেই ‘ইন-হাউজ’ পাঠদান চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর

3
ইরানের একটি ভূগর্ভস্থ মিসাইল স্থাপনা। ২০২১ সালে। ছবি: আইআরজিসি
আন্তর্জাতিক

হামলার কয়েক ঘণ্টার মধ্যেই মিসাইল বাঙ্কার মেরামত করে ফেলছে ইরান, মাটি খুঁড়ে বের করছে লঞ্চার

4
আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
ইজেল

আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল

5
ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মার্কিন উদ্ধারকারী বিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের হাতে পড়া ঠেকাতে নিজেদের দুই বিমান ধ্বংস করল যুক্তরাষ্ট্র

6
৫ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা এনবিআরের 
অর্থনীতি

৫ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা এনবিআরের 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net