Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 02, 2026
রাষ্ট্রীয় নীতি সম্পর্কে তরুণদের মতামত জানতে ‘ম্যাচ মাই পলিসি’ ওয়েব অ্যাপ চালু বিএনপির

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
08 January, 2026, 08:40 pm
Last modified: 08 January, 2026, 09:17 pm

Related News

  • গত ১৫ বছরে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে, ফেরাতে ১০ দেশের সাথে চুক্তি হচ্ছে: প্রধানমন্ত্রী
  • আরও ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ
  • নিজেদের জনগণকে সমর্থন না করে ইরান ‘সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে’ বেছে নিয়েছে: মার্কো রুবিও
  • ব্যক্তিগতভাবে বিএনপির আদর্শ ধারণ করলেও দায়িত্ব পালনে দলীয় বিষয় দেখা হবে না: অ্যাটর্নি জেনারেল
  • বিএনপি নিজেদের ইচ্ছামতো কখনো সংবিধান মানছে, কখনো মানছে না: নাহিদ ইসলাম

রাষ্ট্রীয় নীতি সম্পর্কে তরুণদের মতামত জানতে ‘ম্যাচ মাই পলিসি’ ওয়েব অ্যাপ চালু বিএনপির

এই উদ্যোগের প্রধান লক্ষ্য জেন-জি ও তরুণ প্রজন্মসহ সাধারণ জনগণকে সরাসরি রাষ্ট্র পরিচালনার নীতি নির্ধারণী প্রক্রিয়ায় যুক্ত করা।
টিবিএস রিপোর্ট
08 January, 2026, 08:40 pm
Last modified: 08 January, 2026, 09:17 pm
ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থান পরবর্তী পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় নীতি-নির্ধারণী প্রক্রিয়ায় তরুণ প্রজন্ম ও সাধারণ মানুষের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করতে ডিজিটাল প্ল্যাটফর্ম 'ম্যাচ মাই পলিসি' (www.matchmypolicy.net) চালু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে প্রথমবারের মতো পলিসি বা নীতি-ভিত্তিক এই ইন্টার‌্যাকটিভ ডিজিটাল প্ল্যাটফর্মটি চালু করা হলো।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই নতুন উদ্যোগের কথা জানানো হয়।

বিএনপি জানিয়েছে, 'ম্যাচ মাই পলিসি' মূলত একটি সোয়াইপ-ভিত্তিক ওয়েব অ্যাপ। এর ইন্টারফেস অত্যন্ত সহজ ও আধুনিক। এখানে প্রতিটি স্ক্রিনে বিএনপির বিভিন্ন পরিকল্পনা বা পলিসির সংক্ষিপ্ত বিবরণ দেওয়া থাকবে। ব্যবহারকারী সোয়াইপ করার মাধ্যমে সেই পলিসির সঙ্গে তার একমত বা দ্বিমত হওয়ার বিষয়টি জানাতে পারবেন। অর্থাৎ, পলিসির সঙ্গে জনগণের মতামতের 'ম্যাচ' করার সুযোগ থাকছে এখানে।

এই উদ্যোগের প্রধান লক্ষ্য হলো জেন-জি ও তরুণ প্রজন্মসহ সাধারণ জনগণকে সরাসরি রাষ্ট্র পরিচালনার নীতি নির্ধারণী প্রক্রিয়ায় যুক্ত করা। এছাড়া অ্যাপটিতে একটি মতামত অপশন রাখা হয়েছে, যেখানে ব্যবহারকারীরা লিখে তাদের নিজস্ব পরামর্শ ও পরিকল্পনা জানাতে পারবেন। জনগণের এই প্রত্যক্ষ মতামতের ভিত্তিতে বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনাকে আরও গণমুখী, কার্যকর ও বাস্তবসম্মত করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

বিএনপি মনে করে, এই অ্যাপটি কেবল একটি কারিগরি উদ্যোগ নয় বরং এটি বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতির সূচনা। প্রথাগত রাজনীতির বাইরে গিয়ে পলিসি-নির্ভর রাজনীতি ও অংশগ্রহণমূলক গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের সঙ্গে সরাসরি সংযোগ তৈরির একটি সেতুবন্ধন হিসেবে কাজ করবে এই প্ল্যাটফর্ম।

অ্যাপটির শেষ অংশে ব্যবহারকারীদের জন্য বিশেষ কিছু কনটেন্ট রাখা হয়েছে, যা বিএনপির ভবিষ্যৎ রাষ্ট্রচিন্তা ও বিভিন্ন পলিসি সম্পর্কে বিস্তারিত ধারণা দেবে।

Related Topics

টপ নিউজ

বিএনপি / অ্যাপ / পলিসি / রাষ্ট্র / সরকার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মিজানুর রহমান আজহারী। ছবি: সংগৃহীত
    হিটলারকে ‘ঈশ্বরের শাস্তি’ বলে মন্তব্য; ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মার্কিন নিষেধাজ্ঞা ছাড়ের পর কাজাখস্তান থেকে ৭৬ ডলারে ডিজেল কেনার অনুমোদন দিল সরকার
  • ফাইল ছবি: সংগৃহীত
    ৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত
  • ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
    ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না
  • মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা
  • বাংলাদেশ ব্যাংকের লোগো। ফাইল ছবি: বাসস
    জুনের মধ্যে ইসলামী ইন্টারব্যাংক মানি মার্কেট চালু করবে বাংলাদেশ ব্যাংক

Related News

  • গত ১৫ বছরে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে, ফেরাতে ১০ দেশের সাথে চুক্তি হচ্ছে: প্রধানমন্ত্রী
  • আরও ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ
  • নিজেদের জনগণকে সমর্থন না করে ইরান ‘সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে’ বেছে নিয়েছে: মার্কো রুবিও
  • ব্যক্তিগতভাবে বিএনপির আদর্শ ধারণ করলেও দায়িত্ব পালনে দলীয় বিষয় দেখা হবে না: অ্যাটর্নি জেনারেল
  • বিএনপি নিজেদের ইচ্ছামতো কখনো সংবিধান মানছে, কখনো মানছে না: নাহিদ ইসলাম

Most Read

1
মিজানুর রহমান আজহারী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হিটলারকে ‘ঈশ্বরের শাস্তি’ বলে মন্তব্য; ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মার্কিন নিষেধাজ্ঞা ছাড়ের পর কাজাখস্তান থেকে ৭৬ ডলারে ডিজেল কেনার অনুমোদন দিল সরকার

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত

4
ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না

5
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা

6
বাংলাদেশ ব্যাংকের লোগো। ফাইল ছবি: বাসস
অর্থনীতি

জুনের মধ্যে ইসলামী ইন্টারব্যাংক মানি মার্কেট চালু করবে বাংলাদেশ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net