Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 17, 2026
মিরপুরে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত ১৬ 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
20 January, 2026, 07:50 pm
Last modified: 20 January, 2026, 10:50 pm

Related News

  • রাজধানীর শহীদ মিনার এলাকায় গুলি, আহত ১
  • চট্টগ্রামে বিএনপির সাইনবোর্ড লাগিয়ে দোকান দখল, দোকানি নারীকে নির্যাতন ও লুটের অভিযোগ
  • রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় উত্তর ইসরায়েলে আহত ৩৩
  • উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে

মিরপুরে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত ১৬ 

ভোটারদের জাতীয় পরিচয়পত্র, মোবাইল ফোন নম্বর ও ছবি সংগ্রহ নিয়ে বাকবিতণ্ডার জের ধরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
টিবিএস রিপোর্ট
20 January, 2026, 07:50 pm
Last modified: 20 January, 2026, 10:50 pm
প্রতীকী ছবি/সংগৃহীত

ঢাকার মিরপুরের ৬০ ফিট এলাকায় স্থানীয় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৬ জন আহতের খবর পাওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি। 

মঙ্গলবার সন্ধ্যায় পীরেরবাগ আল মোবারক মসজিদের সামনে এ ঘটনা ঘটে। ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের উপ-কমিশনার মইনুল হক সংঘর্ষের তথ্য দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন।

ভোটারদের জাতীয় পরিচয়পত্র, মোবাইল ফোন নম্বর ও ছবি সংগ্রহ নিয়ে বাকবিতণ্ডার জের ধরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঘটনার সূত্রপাত হয় আজ দুপুরে। তখন মিরপুরের শেওড়াপাড়া এলাকায় ভোটারদের তথ্য সংগ্রহ করছিলেন জামায়াতের নারী কর্মীরা। তাদের সঙ্গে স্থানীয় বিএনপির কর্মীদের বাকবিতণ্ডা হয়। এরপর সন্ধ্যায় পীরেরবাগের আল মোবারক মসজিদ এলাকায় আবারও দুই পক্ষ মুখোমুখি হলে পরস্পরের বিরুদ্ধে স্লোগান দেয়। একপর্যায়ে তাদের মধ্যে ধাওয়া–পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। ওই সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ–র‍্যাব গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতরা স্থানীয় বিভিন্ন হাসপাতাল–ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন। তাদের আঘাত গুরুতর নয় বলে জানা গেছে।

ঢাকা মহানগর উত্তর জামায়াতের নায়েবে আমির আব্দুর রহমান মুসা সাংবাদিকদের বলেন, ঢাকা–১৫ আসনে বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টনের স্ত্রী দুপুরে জামায়াতের নারী কর্মীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। এরপর সন্ধ্যায় পীরেরবাগের আল মোবারক মসজিদে নামাজ পড়তে যাওয়া জামায়াত নেতাকর্মীদের ওপর হামলা চালায় বিএনপি নেতাকর্মীরা। তখন উভয়পক্ষে ধাওয়া–পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এ প্রসঙ্গে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক অভিযোগ করেন, নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে টাকা–পয়সার লেনদেন করছিলেন জামায়াতের নেতা-কর্মীরা। এ ঘটনায় বিএনপি বাধা দেয়। তখন সেই কার্যক্রম বন্ধ করা হলেও পরে আবারও তারা একইভাবে ভোটারদের টাকা দিতে শুরু করে। বিএনপি নেতা-কর্মীরা বাধা দিলে জামায়াতের লোকেরা তাদের ওপর হামলা চালায়।

জানতে চাইলে মিরপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মো. মিজানুর রহমান টিবিএসকে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। 

Related Topics

টপ নিউজ

মিরপুর / বিএনপি / জামায়াত / সংঘর্ষ / আহত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর
  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 
  • ছবি: সংগৃহীত
    শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য
  • ওবায়দুল ইসলাম ও মামুন আহমেদ। কোলাজ: টিবিএস
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ওবায়দুল ইসলাম, ইউজিসির চেয়ারম্যান মামুন আহমেদ
  • বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
    ব্যাংক, এমএফএস কোম্পানিতে ‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’ স্থাপনের নির্দেশ
  • হরমুজ প্রণালি। ছবি: এপি
    ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

Related News

  • রাজধানীর শহীদ মিনার এলাকায় গুলি, আহত ১
  • চট্টগ্রামে বিএনপির সাইনবোর্ড লাগিয়ে দোকান দখল, দোকানি নারীকে নির্যাতন ও লুটের অভিযোগ
  • রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় উত্তর ইসরায়েলে আহত ৩৩
  • উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে

Most Read

1
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর

2
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য

4
ওবায়দুল ইসলাম ও মামুন আহমেদ। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ওবায়দুল ইসলাম, ইউজিসির চেয়ারম্যান মামুন আহমেদ

5
বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যাংক, এমএফএস কোম্পানিতে ‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’ স্থাপনের নির্দেশ

6
হরমুজ প্রণালি। ছবি: এপি
আন্তর্জাতিক

ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net