Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 04, 2026
মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে ইরানে সহিংস বিক্ষোভ, সংঘর্ষে নিহত একাধিক

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
02 January, 2026, 10:45 am
Last modified: 02 January, 2026, 10:47 am

Related News

  • হরমুজে নতুন আইন আনছে ইরান: নিষিদ্ধ ইসরায়েলি জাহাজ, ‘শত্রুদেশের’ যান চলাচলে দিতে হবে ক্ষতিপূরণ
  • রাডার ধ্বংসের পরই ইরানে ঝরছে বৃষ্টি? নেপথ্যে কি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ‘আবহাওয়া অস্ত্র’?
  • ইরানের নতুন প্রস্তাব পর্যালোচনা করছি, তবে ‘গ্রহণযোগ্য’ না-ও হতে পারে: ট্রাম্প
  • ইরান 'বাজে আচরণ' করলে, 'খারাপ' কাজ করলে আবারও হামলা হতে পারে: ট্রাম্প
  • ইরান যুদ্ধের অচলাবস্থা ট্রাম্পকে আরও খারাপ অবস্থায় ফেলতে পারে

মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে ইরানে সহিংস বিক্ষোভ, সংঘর্ষে নিহত একাধিক

অনেক বিক্ষোভকারী দেশটির সর্বোচ্চ নেতার শাসনের অবসান দাবি করছেন, আবার কেউ কেউ রাজতন্ত্রে ফিরে যাওয়ার পক্ষে স্লোগান দিচ্ছেন।
টিবিএস ডেস্ক
02 January, 2026, 10:45 am
Last modified: 02 January, 2026, 10:47 am
ইরানের সড়কে বিক্ষোভ করেছেন আন্দোলনকারীরা। ছবি: ইপিএ

ইরানে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ পঞ্চম দিনে গড়িয়েছে। এ সময়ে আরও কয়েকজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। খবর বিবিসি'র।

আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স এবং মানবাধিকার সংস্থা হেঙ্গাও জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম ইরানের লোরদেগান শহরে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ছাড়া ফার্স নিউজের খবরে বলা হয়েছে, দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর আজনায় তিনজন এবং কুহদাশতে আরও একজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষের সময় গাড়িতে আগুন দেওয়া হচ্ছে। অনেক বিক্ষোভকারী দেশটির সর্বোচ্চ নেতার শাসনের অবসান দাবি করছেন, আবার কেউ কেউ রাজতন্ত্রে ফিরে যাওয়ার পক্ষে স্লোগান দিচ্ছেন।

মুদ্রার চরম দরপতনের জেরে শুরু হওয়া এই বিক্ষোভ পঞ্চম দিনে এসে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে। বিবিসি লোরদেগান, রাজধানী তেহরান এবং দক্ষিণ ফার্স প্রদেশের মারভদাশতে বৃহস্পতিবারের বিক্ষোভের ভিডিও যাচাই করে এর সত্যতা নিশ্চিত করেছে।

ফার্স নিউজ একজন কর্মকর্তার বরাতে লোরদেগানে দুজনের মৃত্যুর খবর দিলেও তারা বিক্ষোভকারী নাকি নিরাপত্তা বাহিনীর সদস্য ছিলেন, সে বিষয়ে স্পষ্ট কিছু জানায়নি। 

একইভাবে পার্শ্ববর্তী লোরেস্তান প্রদেশের আজনা শহরেও তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মানবাধিকার সংস্থা হেঙ্গাও দাবি করেছে, লোরদেগানে নিহত দুজনই বিক্ষোভকারী এবং তাদের নাম আহমেদ জলিল ও সাজ্জাদ ভালামনেশ। তবে বিবিসি স্বাধীনভাবে এসব মৃত্যুর খবর যাচাই করতে পারেনি।

অন্যদিকে সরকারি গণমাধ্যম জানিয়েছে, বুধবার রাতে লোরেস্তান প্রদেশের কুহদাশতে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে ইরানের রেভল্যুশনারি গার্ডের (আইআরজিসি) এক সদস্য নিহত হয়েছেন। তবে বিক্ষোভকারীদের দাবি, ওই ব্যক্তি তাদেরই একজন ছিলেন এবং নিরাপত্তা বাহিনী তাকে গুলি করে হত্যা করেছে।

এছাড়া ওই এলাকায় পাথর নিক্ষেপের ঘটনায় ১৩ জন পুলিশ ও বাসিজ সদস্য আহত হয়েছেন বলেও সরকারি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অস্থিরতা দমানোর প্রচেষ্টায় বুধবার কর্তৃপক্ষ ব্যাংক ছুটি ঘোষণা করার পর সারাদেশে স্কুল, বিশ্ববিদ্যালয় ও সরকারি প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। সরকারিভাবে প্রচণ্ড ঠান্ডায় জ্বালানি সাশ্রয়ের কথা বলা হলেও, সাধারণ ইরানিরা একে বিক্ষোভ দমনের কৌশল হিসেবে দেখছেন।

খোলা বাজারে মার্কিন ডলারের বিপরীতে ইরানি মুদ্রার বড় ধরনের দরপতনের পর তেহরানের ক্ষুব্ধ ব্যবসায়ীরা প্রথম এই বিক্ষোভ শুরু করেন। মঙ্গলবারের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এতে যোগ দিলে আন্দোলন বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে এবং মানুষ ধর্মীয় শাসকদের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে।

উল্লেখ্য, ২০২২ সালে মাহসা আমিনির মৃত্যুর পর ইরানে এটিই সবচেয়ে বড় বিক্ষোভের ঘটনা। যদিও এবারের আন্দোলনের ব্যাপ্তি আগের মতো নয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে তেহরানের যেসব এলাকা থেকে বিক্ষোভ শুরু হয়েছিল, সেখানে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তার সরকার বিক্ষোভকারীদের 'যৌক্তিক দাবি' শুনবে।

তবে প্রসিকিউটর জেনারেল মোহাম্মদ মোভাহেদি-আজাদ সতর্ক করে বলেছেন, দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো চেষ্টাকে 'কঠোরভাবে দমন' করা হবে।

Related Topics

টপ নিউজ

ইরান / সহিংস বিক্ষোভ / সংঘর্ষে নিহত / মূল্যস্ফীতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি টেপ-টেনিস ক্রিকেট ম্যাচের দৃশ্য। ছবি: সৌজন্যে প্রাপ্ত
    মৌসুমে আয় ৩০-৩৫ লাখ টাকা! নীরবে বড় হচ্ছে দেশের টেপ-টেনিস ক্রিকেটের অর্থনীতি
  • ছবি: নূর-এ-আলম/টিবিএস/ফাইল
    তেলের লাইনের পর এবার সংকট রাইড-শেয়ারিং চালকদের আয়ে
  • ছবি: সংগৃহীত
    উত্তরায় বাবার সামনে স্কুলছাত্রী অপহরণ: গ্রেপ্তার লামিন কারাগারে, রিমান্ড শুনানি ৪ মে
  • স্যাটেলাইট থেকে তোলা ছবিতে ইরানের ইসফাহান সমৃদ্ধকরণ কারখানা। ছবি: রয়টার্স
    যেভাবে ১১ টন সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত গড়ল ইরান
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাংলাদেশের প্রাণঘাতী বজ্রপাত এখন আর কেবল ‘প্রাকৃতিক’ দুর্যোগ নয় 
  • ছবি: ডগলাস আর. ক্লিফোর্ড/তাম্পা বে টাইমস/এপি
    যুক্তরাষ্ট্রে লিমন-বৃষ্টির হত্যাকাণ্ড তদন্তে চ্যাটজিপিটি যেভাবে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সাহায্য করেছে

Related News

  • হরমুজে নতুন আইন আনছে ইরান: নিষিদ্ধ ইসরায়েলি জাহাজ, ‘শত্রুদেশের’ যান চলাচলে দিতে হবে ক্ষতিপূরণ
  • রাডার ধ্বংসের পরই ইরানে ঝরছে বৃষ্টি? নেপথ্যে কি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ‘আবহাওয়া অস্ত্র’?
  • ইরানের নতুন প্রস্তাব পর্যালোচনা করছি, তবে ‘গ্রহণযোগ্য’ না-ও হতে পারে: ট্রাম্প
  • ইরান 'বাজে আচরণ' করলে, 'খারাপ' কাজ করলে আবারও হামলা হতে পারে: ট্রাম্প
  • ইরান যুদ্ধের অচলাবস্থা ট্রাম্পকে আরও খারাপ অবস্থায় ফেলতে পারে

Most Read

1
একটি টেপ-টেনিস ক্রিকেট ম্যাচের দৃশ্য। ছবি: সৌজন্যে প্রাপ্ত
ফিচার

মৌসুমে আয় ৩০-৩৫ লাখ টাকা! নীরবে বড় হচ্ছে দেশের টেপ-টেনিস ক্রিকেটের অর্থনীতি

2
ছবি: নূর-এ-আলম/টিবিএস/ফাইল
বাংলাদেশ

তেলের লাইনের পর এবার সংকট রাইড-শেয়ারিং চালকদের আয়ে

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উত্তরায় বাবার সামনে স্কুলছাত্রী অপহরণ: গ্রেপ্তার লামিন কারাগারে, রিমান্ড শুনানি ৪ মে

4
স্যাটেলাইট থেকে তোলা ছবিতে ইরানের ইসফাহান সমৃদ্ধকরণ কারখানা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ১১ টন সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত গড়ল ইরান

5
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

বাংলাদেশের প্রাণঘাতী বজ্রপাত এখন আর কেবল ‘প্রাকৃতিক’ দুর্যোগ নয় 

6
ছবি: ডগলাস আর. ক্লিফোর্ড/তাম্পা বে টাইমস/এপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে লিমন-বৃষ্টির হত্যাকাণ্ড তদন্তে চ্যাটজিপিটি যেভাবে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সাহায্য করেছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net