Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 16, 2026
এবার অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের ব্যবহার স্থগিতের ঘোষণা নেদারল্যান্ডসের  

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
15 March, 2021, 10:05 am
Last modified: 15 March, 2021, 10:17 am

Related News

  • আগামীকাল দেশে আসছে অ্যাস্ট্রাজেনেকার প্রায় ৮ লাখ ডোজ ভ্যাকসিন
  • অ্যাস্ট্রাজেনেকা টিকার নতুন পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে স্নায়বিক রোগ জিবিএস তালিকাভুক্ত করেছে ইইউ
  • জাপান থেকে ৬ লাখ ডোজের অ্যাস্ট্রাজেনেকা টিকার চালান ঢাকার পথে
  • এবার বারবি ডলের মাধ্যমে সম্মানিত করা হল অক্সফোর্ডের টিকা আবিষ্কারককে
  • জাপান থেকে এলো আরও ৬ লাখের বেশি টিকা

এবার অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের ব্যবহার স্থগিতের ঘোষণা নেদারল্যান্ডসের  

এক বিবৃতিতে ডাচ সরকার জানায়, ডেনমার্ক এবং নরওয়ে থেকে যে সম্ভাব্য গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া প্রকাশের ঘটনা সামনে এসেছে সেটিরই সতর্কতাস্বরূপ এ পদক্ষেপ নেয়া। 
টিবিএস ডেস্ক
15 March, 2021, 10:05 am
Last modified: 15 March, 2021, 10:17 am

সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়ার আশংকায় এবার সর্বশেষ দেশ হিসেবে অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের ব্যবহার স্থগিত ঘোষণা করল নেদারল্যান্ডস । 

ডাচ সরকার জানিয়েছে, সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে আগামী ২৯ মার্চ পর্যন্ত এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 

নরওয়েতে প্রাপ্তবয়স্কদের রক্ত ​​জমাট বাঁধার ঘটনায় আয়ারল্যান্ডও ঠিক একই রকম সিদ্ধান্ত গ্রহণ করে। 

আগেই ডেনমার্ক, নরওয়ে, বুলগেরিয়া, আইসল্যান্ড এবং এশিয়ার দেশ থাইল্যান্ড তাদের অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন ব্যবহার বন্ধ করে দিয়েছে।

ইউরোপীয় ইউনিয়নের ওষুধ প্রশাসন- ইউরোপিয়ান মেডিসিন্স এজেন্সি (ইএমএ) রক্ত জমাট বাঁধার অভিযোগের তথ্য খতিয়ে দেখছে। তারা বরাবরই দাবি করে আসছে, এ ভ্যাকসিন নেয়ার সুফল, এর ফলে সৃষ্ট ঝুঁকির চাইতে অনেক বেশি। 

এক বিবৃতিতে ডাচ সরকার জানায়, ডেনমার্ক এবং নরওয়ে থেকে যে সম্ভাব্য গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া প্রকাশের ঘটনা সামনে এসেছে সেটিরই সতর্কতাস্বরূপ এ পদক্ষেপ নেয়া।

ডাচ স্বাস্থ্যমন্ত্রী হুগো ডি জঙ্গ বলেছেন, "আমরা এই ভ্যাকসিন নিয়ে কোনও সন্দেহের অবকাশ রাখতে পারি না"। 

"আমাদের পুরোপুরি নিশ্চিত হতে হবে, আপাতত তাই বিরতি দেয়াই বুদ্ধিমানের কাজ"। 

গতকাল নেয়া এ সিদ্ধান্তের ফলে এখন ডাচ টিকাদান কর্মসূচি বিলম্বের মুখে পড়ল। 

দেশটিতে অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের ১২ মিলিয়ন ডোজ টিকা সরবরাহের কথা ছিল । আগামী দুই সপ্তাহের মধ্যে তিন লাখ ডোজ ভ্যাকসিন প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা ছিল। 

তবে ব্রিটিশ-সুইস মালিকানাধীন ওষুধ প্রস্তুতকারক সংস্থা অ্যাস্ট্রাজেনেকা অত্যন্ত দৃঢ়ভাবে এ অভিযোগের বিরোধিতা করেছে। গত শুক্রবারই অ্যাস্ট্রাজেনেকা জানায়, রক্ত জমাট বাঁধার ঝুঁকির মত কোনো প্রমাণ মেলেনি।

তারা বলেন, এখন পর্যন্ত  ইইউ এবং যুক্তরাজ্যে গভীর শিরা থ্রম্বোসিসের ১৫টি এবং পালমোনারি এম্বোলিজমের ২২টি ঘটনা ঘটেছে। 

সংস্থাটির চীফ মেডিক্যাল অফিসার অ্যান টেলর বলেছেন, "যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নে ১৭ মিলিয়নেরও বেশি লোককে ভ্যাকসিন দেওয়া হয়েছে। যাদের ভেতর এ ধরনের লক্ষণ দেখা গেছে, তাদের সংখ্যা ভ্যাকসিন গ্রহণকারী জনগোষ্ঠীর তুলনায় উল্লেখযোগ্য পরিমাণে কম।" 
 
সূত্র: বিবিসি
 
Related Topics

টপ নিউজ

অ্যাস্ট্রাজেনেকা / অক্সফোর্ড- অ্যাস্ট্রাজেনেকার কোভিড-১৯ টিকা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • যোগী আদিত্যনাথ। ছবি: এপি
    দেশভাগের সময় জোর করে সব হিন্দু গ্রাম বাংলাদেশকে দিয়ে দেওয়া হয়েছে: যোগী আদিত্যনাথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ শুরু, শনিবারের মধ্যে পূর্ণ সক্ষমতায় ফেরার আশা
  • কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
    কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
  • বিশাল গর্গ। ছবি: ব্লুমবার্গ
    বড়দিনের আগে জুমে ৯০০ কর্মীকে ছাঁটাই করা সিইও এবার নিজেই চাকরি হারালেন, তুললেন প্রতারণার অভিযোগ
  • নিখোঁজ মো. হারুনের পরিবার। ছবি: আসমা সুলতানা প্রভা
    আন্দামান গিলে নিয়েছে মানুষ, অপেক্ষা আর অভাব গিলে খাচ্ছে পরিবারগুলোকে
  • ২৫০ দিন ধরে সাগরে ইউএসএস আব্রাহাম লিঙ্কন। ছবি: রয়টার্স
    ২৫০ দিন সাগরে, খাদ্য-শৌচাগার সংকট, রণতরিতে ভেঙে পড়ছে মার্কিন সেনাদের মনোবল; উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রে

Related News

  • আগামীকাল দেশে আসছে অ্যাস্ট্রাজেনেকার প্রায় ৮ লাখ ডোজ ভ্যাকসিন
  • অ্যাস্ট্রাজেনেকা টিকার নতুন পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে স্নায়বিক রোগ জিবিএস তালিকাভুক্ত করেছে ইইউ
  • জাপান থেকে ৬ লাখ ডোজের অ্যাস্ট্রাজেনেকা টিকার চালান ঢাকার পথে
  • এবার বারবি ডলের মাধ্যমে সম্মানিত করা হল অক্সফোর্ডের টিকা আবিষ্কারককে
  • জাপান থেকে এলো আরও ৬ লাখের বেশি টিকা

Most Read

1
যোগী আদিত্যনাথ। ছবি: এপি
আন্তর্জাতিক

দেশভাগের সময় জোর করে সব হিন্দু গ্রাম বাংলাদেশকে দিয়ে দেওয়া হয়েছে: যোগী আদিত্যনাথ

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ শুরু, শনিবারের মধ্যে পূর্ণ সক্ষমতায় ফেরার আশা

3
কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
বাংলাদেশ

কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ

4
বিশাল গর্গ। ছবি: ব্লুমবার্গ
আন্তর্জাতিক

বড়দিনের আগে জুমে ৯০০ কর্মীকে ছাঁটাই করা সিইও এবার নিজেই চাকরি হারালেন, তুললেন প্রতারণার অভিযোগ

5
নিখোঁজ মো. হারুনের পরিবার। ছবি: আসমা সুলতানা প্রভা
ফিচার

আন্দামান গিলে নিয়েছে মানুষ, অপেক্ষা আর অভাব গিলে খাচ্ছে পরিবারগুলোকে

6
২৫০ দিন ধরে সাগরে ইউএসএস আব্রাহাম লিঙ্কন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

২৫০ দিন সাগরে, খাদ্য-শৌচাগার সংকট, রণতরিতে ভেঙে পড়ছে মার্কিন সেনাদের মনোবল; উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net