Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 21, 2026
জুলাই-নভেম্বরে রাজস্ব আদায়ে ১৫ শতাংশ প্রবৃদ্ধি সত্ত্বেও ঘাটতি ২৪ হাজার কোটি টাকা

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
22 December, 2025, 08:05 pm
Last modified: 22 December, 2025, 08:06 pm

Related News

  • আমদানি বাড়লেও ক্যাপিটাল মেশিনারি আমদানি বাড়ছে না
  • শিল্প কারখানায় ১% শুল্কে সৌর সরঞ্জাম আমদানির সুবিধা বহাল রয়েছে, ব্যাখ্যা দিল এনবিআর
  • বিশাল রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনের কৌশল নিয়ে আলোচনা করতে এনবিআর কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী
  • করদাতা কি ব্যাংকের সংকটেরও কর দেবেন?
  • করদাতা কি ব্যাংকের সংকটেরও কর দেবেন?

জুলাই-নভেম্বরে রাজস্ব আদায়ে ১৫ শতাংশ প্রবৃদ্ধি সত্ত্বেও ঘাটতি ২৪ হাজার কোটি টাকা

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) প্রকাশিত পরিসংখ্যানে দেখা যায়, গত পাঁচ মাসে ১ লাখ ৭৩ হাজার ২৩ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব আদায় হয়েছে ১ লাখ ৪৮ হাজার ৯৭৬ কোটি টাকা।
টিবিএস রিপোর্ট
22 December, 2025, 08:05 pm
Last modified: 22 December, 2025, 08:06 pm
ছবি: টিবিএস

চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে নভেম্বর পর্যন্ত প্রথম পাঁচ মাসে এনবিআরের রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি হয়েছে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৫ শতাংশের বেশি, কিন্তু তা সত্ত্বেও লক্ষ্যমাত্রার তুলনায় আদায় কম হয়েছে ২৪ হাজার ৪৭ কোটি টাকা।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) প্রকাশিত পরিসংখ্যানে দেখা যায়, গত পাঁচ মাসে ১ লাখ ৭৩ হাজার ২৩ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব আদায় হয়েছে ১ লাখ ৪৮ হাজার ৯৭৬ কোটি টাকা।

কেবল নভেম্বর মাসেই লক্ষ্যমাত্রার তুলনায় আদায় কম হয়েছে প্রায় ৬ হাজার ৬৬৭ কোটি টাকা। যদিও আলোচ্য মাসে আদায় বেড়েছে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৪ শতাংশের সামান্য বেশি।

এনবিআর কর্মকর্তা এবং বিশেষজ্ঞরা রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রার তুলনায় আদায়ে বড় ঘাটতি হওয়ার পেছনে অস্বাভাবিক বড় লক্ষ্যমত্রাকে দায়ী করছেন। তারা বলছেন, এমনিতেই বাজেটে যে লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে, বাস্তবে ওই লক্ষ্যমাত্রা অর্জনযোগ্য নয়। এর মধ্যে সম্প্রতি লক্ষ্যমাত্রা আরো বাড়ানো হয়েছে।

এ অবস্থায় আগামী মাসগুলোতে লক্ষ্যমাত্রার তুলনায় আদায়ের ব্যবধান আরো বড় হবে এবং এবছর রেকর্ড পরিমাণ ঘাটতি দেখা যাবে বলে মনে করছেন কেউ কেউ।

সাধারণত অর্থবছরের মাঝামাঝি সময়ে সংশোধিত লক্ষ্যমাত্রা কমানো হলেও, চলতি বছরে তার ব্যতিক্রম হয়েছে। সরকার ২০২৫-২৬ অর্থবছরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ৫৫ হাজার কোটি টাকা বাড়িয়ে ৪ দশমিক ৯৯ লাখ কোটি টাকা থেকে ৫ দশমিক ৫৪ লাখ কোটি টাকায় উন্নীত করেছে।

অর্থাৎ, বিদ্যমান লক্ষ্যমাত্রা প্রায় ১১ শতাংশ বাড়ানো হয়েছে। আর ২০২৪-২৫ অর্থবছরে আদায়কৃত রাজস্বের সঙ্গে তুলনা করলে নতুন লক্ষ্য অর্জনে রাজস্ব আহরণে ৪৯ শতাংশ প্রবৃদ্ধি প্রয়োজন হবে, যা বাস্তবে প্রায় অসম্ভব বলে মনে করছেন একাধিক বিশেষজ্ঞ।

এনবিআরের গত পাঁচ মাসের রাজস্ব আদায়ের পরিসংখ্যান পর্যালোচনায় দেখা গেছে, প্রতি মাসে গড়ে রাজস্ব আদায় হয়েছে ৩৪ হাজার ৬০৪ কোটি টাকা। অথচ লক্ষ্যমাত্রা পূরণ করতে হলে—পরবর্তী মাসগুলোতে গড়ে প্রায় ৫৮ হাজার কোটি টাকা করে আদায় করতে হবে।

পরিসংখ্যান বিশ্লেষণে দেখা গেছে, গত পাঁচ মাসে মূল্য সংযোজন কর বা ভ্যাট আদায়ে প্রবৃদ্ধি ছিল তুলনামূলকভাবে ভালো, প্রায় ২২ শতাংশ, আর সবচেয়ে পিছিয়ে রয়েছে আমদানি কর, যেখানে আদায় ৫ শতাংশের সামান্য বেশি। আয়কর আদায়ের প্রবৃদ্ধি ১৭ শতাংশ।

Related Topics

টপ নিউজ

রাজস্ব আদায় / প্রবৃদ্ধি / ঘাটতি / এনবিআর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    ক্লিনিক্যাল ট্রায়ালে 'যুগান্তকারী' সাফল্য: ক্যান্সার ফিরে আসা রুখল নতুন ভ্যাকসিন
  • ওমানের মুসান্দাম থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল করতে দেখা যাচ্ছে। ১৫ জুন ২০২৬। ছবি: রয়টার্স
    ‘স্টেলথ অপারেশন’ চালিয়ে হরমুজ দিয়ে নীরবে লাখ লাখ ব্যারেল তেল পরিবহন করছে যুক্তরাষ্ট্র
  • ফাইল ছবি: টিবিএস
    ধানমন্ডি ৩২ নম্বর স্মৃতি জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
  • ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রবার্তো কার্লোস। ছবি: সংগৃহীত
    ইসলাম গ্রহণের খবর নিয়ে অবশেষে মুখ খুললেন রবার্তো কার্লোস, কী বললেন ব্রাজিলের এই সাবেক তারকা ফুটবলার?
  • ছবিতে উপরে বাঁ থেকে রুমিন ফারহানা, মির্জা আব্বাস ও ওসমান ফারুক; নিচে বাঁ থেকে মোস্তফা কামাল পাশা, আবুল হাসান ও গাজী নজরুল ইসলাম। ছবি: সংগৃহীত
    রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ সংসদ সদস্য
  • জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদ। ছবি: রয়টার্স
    সৌদি আরবের পাঠ্যবই থেকে বাদ দেয়া হলো ‘মুসলিমরা কখনোই জেরুজালেম ছাড়বে না’ বাক্য

Related News

  • আমদানি বাড়লেও ক্যাপিটাল মেশিনারি আমদানি বাড়ছে না
  • শিল্প কারখানায় ১% শুল্কে সৌর সরঞ্জাম আমদানির সুবিধা বহাল রয়েছে, ব্যাখ্যা দিল এনবিআর
  • বিশাল রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনের কৌশল নিয়ে আলোচনা করতে এনবিআর কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী
  • করদাতা কি ব্যাংকের সংকটেরও কর দেবেন?
  • করদাতা কি ব্যাংকের সংকটেরও কর দেবেন?

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ক্লিনিক্যাল ট্রায়ালে 'যুগান্তকারী' সাফল্য: ক্যান্সার ফিরে আসা রুখল নতুন ভ্যাকসিন

2
ওমানের মুসান্দাম থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল করতে দেখা যাচ্ছে। ১৫ জুন ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘স্টেলথ অপারেশন’ চালিয়ে হরমুজ দিয়ে নীরবে লাখ লাখ ব্যারেল তেল পরিবহন করছে যুক্তরাষ্ট্র

3
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

ধানমন্ডি ৩২ নম্বর স্মৃতি জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

4
ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রবার্তো কার্লোস। ছবি: সংগৃহীত
খেলা

ইসলাম গ্রহণের খবর নিয়ে অবশেষে মুখ খুললেন রবার্তো কার্লোস, কী বললেন ব্রাজিলের এই সাবেক তারকা ফুটবলার?

5
ছবিতে উপরে বাঁ থেকে রুমিন ফারহানা, মির্জা আব্বাস ও ওসমান ফারুক; নিচে বাঁ থেকে মোস্তফা কামাল পাশা, আবুল হাসান ও গাজী নজরুল ইসলাম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ সংসদ সদস্য

6
জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সৌদি আরবের পাঠ্যবই থেকে বাদ দেয়া হলো ‘মুসলিমরা কখনোই জেরুজালেম ছাড়বে না’ বাক্য

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net