Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 28, 2026
গণিতে কাদের মাথা সবচেয়ে ভালো? শীর্ষ ১০ দেশের ৬টিই এশিয়ার, নেই যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক

ভিজ্যুয়াল ক্যাপিটালিস্ট
22 December, 2025, 01:05 pm
Last modified: 22 December, 2025, 01:05 pm

Related News

  • চার দিনের কর্মসপ্তাহ, আর্থিক সহায়তা: এশিয়ার দেশগুলো যেভাবে জ্বালানি সংকট মোকাবিলা করছে
  • কাতারের জ্বালানি স্থাপনায় ইরানের হামলা, গ্যাসের দামে ২৫% উল্লম্ফন
  • জ্বালানি তেলের বাজার স্থিতিশীল ও পরিবহন পথ সুরক্ষিত করতে এগিয়ে আসছে ইউরোপ-জাপান
  • ‘এটি আমাদের যুদ্ধ নয়’: ইরান ইস্যুতে ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করল ইউরোপ
  • রাশিয়ার ফুয়েল অয়েলে ঝুঁকছে এশিয়া, আমদানি ছুঁতে পারে রেকর্ড

গণিতে কাদের মাথা সবচেয়ে ভালো? শীর্ষ ১০ দেশের ৬টিই এশিয়ার, নেই যুক্তরাষ্ট্র

‘প্রোগ্রাম ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাসেসমেন্ট ২০২২’ (পিসা) নামের এই জরিপ পরিচালনা করেছে ‘অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট’ (ওইসিডি)। 
ভিজ্যুয়াল ক্যাপিটালিস্ট
22 December, 2025, 01:05 pm
Last modified: 22 December, 2025, 01:05 pm
ছবি: এএফপি

'গণিত বা বিজ্ঞানে এশীয়দের মাথা খুব ভালো'—পশ্চিমা বিশ্বে এমন একটি কথা প্রচলিত আছে। হলিউড সিনেমা বা ওয়েব সিরিজে প্রায়ই দেখা যায়, ক্লাসের সবচেয়ে মনোযোগী আর গণিতে তুখোড় ছাত্রটি কোনো না কোনো এশীয় দেশের।

তবে এই ধারণা যে শুধুই কথার কথা নয়, তার প্রমাণ মিলল সাম্প্রতিক এক জরিপে।

বর্তমান বিশ্বে প্রযুক্তি আর ডেটানির্ভর অর্থনীতির মূল ভিত্তি এখন গণিত। উদ্ভাবন-উৎপাদনশীলতায় এগিয়ে থাকা কিংবা দীর্ঘমেয়াদে টিকে থাকার লড়াই—সবখানেই গণিতের দক্ষতা জরুরি। কিন্তু বিশ্বের কোন দেশের শিক্ষার্থীরা গণিতে সবচেয়ে দক্ষ? 

সম্প্রতি ১৫ থেকে ১৬ বছর বয়সীদের ওপর চালানো এক আন্তর্জাতিক জরিপ বলছে, ইউরোপ-আমেরিকাসহ বিশ্বের বাঘা বাঘা দেশগুলোকে পেছনে ফেলে গণিত দক্ষতায় শীর্ষস্থানগুলো দখল করে নিয়েছে এশিয়ার শিক্ষার্থীরা।

'প্রোগ্রাম ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাসেসমেন্ট ২০২২' (পিসা) নামের এই জরিপ পরিচালনা করেছে 'অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট' (ওইসিডি)। 

এতে মূলত দেখা হয়েছে শিক্ষার্থীরা তাদের অর্জিত গণিতের জ্ঞান বাস্তব জীবনে কতটা কাজে লাগাতে পারে। সাধারণত এই স্কোরের মান ৪০০ থেকে ৬০০-এর মধ্যে থাকে। ওইসিডির গড় স্কোর যেখানে ৪৭২, সেখানে শীর্ষ দেশগুলোর স্কোর এর চেয়ে ঢের বেশি।

শীর্ষ ১০ দেশ ও তাদের স্কোর

১. সিঙ্গাপুর (৫৭৫)

২. মাকাও (৫৫২)

৩. তাইওয়ান (৫৪৭)

৪. হংকং (৫৪০)

৫. জাপান (৫৩৬)

৬. দক্ষিণ কোরিয়া (৫২৭)

৭. এস্তোনিয়া (৫১০)

৮. সুইজারল্যান্ড (৫০৮)

৯. কানাডা (৪৯৭)

১০. নেদারল্যান্ডস (৪৯৩)

ইউরোপ-আমেরিকার চিত্র

ইউরোপের দেশগুলোর মধ্যে সবচেয়ে ভালো করেছে এস্তোনিয়া। ৫০০-এর ওপর স্কোর নিয়ে এরপরই আছে সুইজারল্যান্ড। এছাড়া নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড, বেলজিয়াম ও ডেনমার্কও ভালো অবস্থানে আছে।

উত্তর আমেরিকার দেশগুলোর মধ্যে কানাডা নবম স্থানে জায়গা করে নিয়েছে। এশিয়া ও ইউরোপের বাইরে কানাডাই একমাত্র দেশ হিসেবে সেরা দশে স্থান পেয়েছে। তবে যুক্তরাষ্ট্রের অবস্থান হতাশাজনক। তাদের স্কোর ৪৬৫, যা ওইসিডির গড় স্কোরের (৪৭২) চেয়েও কম।

অন্যদিকে আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও লাতিন আমেরিকার কোনো দেশ এই তালিকার ওপরের দিকে জায়গা করে নিতে পারেনি। অঞ্চলভেদে শিক্ষার মানের এই বিশাল ব্যবধান জরিপে স্পষ্ট হয়ে উঠেছে।

Related Topics

টপ নিউজ

গণিত / এশিয়া / ইউরোপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
    ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের
  • ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
    এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা
  • ছবি: টিবিএস
    মুন্সিগঞ্জে শখের বশে ৭ বস্তা পাখি শিকার, সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনের দণ্ড
  • ছবি: সৌজন্যে
    পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার
  • যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
    মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

Related News

  • চার দিনের কর্মসপ্তাহ, আর্থিক সহায়তা: এশিয়ার দেশগুলো যেভাবে জ্বালানি সংকট মোকাবিলা করছে
  • কাতারের জ্বালানি স্থাপনায় ইরানের হামলা, গ্যাসের দামে ২৫% উল্লম্ফন
  • জ্বালানি তেলের বাজার স্থিতিশীল ও পরিবহন পথ সুরক্ষিত করতে এগিয়ে আসছে ইউরোপ-জাপান
  • ‘এটি আমাদের যুদ্ধ নয়’: ইরান ইস্যুতে ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করল ইউরোপ
  • রাশিয়ার ফুয়েল অয়েলে ঝুঁকছে এশিয়া, আমদানি ছুঁতে পারে রেকর্ড

Most Read

1
জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
আন্তর্জাতিক

ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের

2
ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

মুন্সিগঞ্জে শখের বশে ৭ বস্তা পাখি শিকার, সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনের দণ্ড

4
ছবি: সৌজন্যে
বাংলাদেশ

পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার

5
যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net