Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 21, 2026
সরবরাহ বাড়ায় রাজধানীর বাজারে শীতের সবজির দাম কমেছে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
20 December, 2025, 08:55 am
Last modified: 20 December, 2025, 08:55 am

Related News

  • সবজির কেজি সেঞ্চুরিতে, মাছ-মুরগি-ডিমের দামেও ঊর্ধ্বগতি
  • বেশিরভাগ সবজির দাম ১০০ পার; ভোক্তারা বলছেন, বাজার মনিটরিংয়ের অভাব
  • ঈদ শেষেও স্বস্তি ফেরেনি বাজারে; মাংসের দাম চড়া, বাড়ছে সবজির দরও
  • ঈদ সামনে রেখে ঢাকায় বেড়েছে পোলাও চাল, রসুন, মাছ ও মুরগির দাম
  • রমজান ঘনিয়ে আসতেই বাড়ছে নিত্যপণ্যের দাম

সরবরাহ বাড়ায় রাজধানীর বাজারে শীতের সবজির দাম কমেছে

তবে পেঁয়াজের দাম এখনো তুলনামূলক বেশি থাকায় পুরোপুরি স্বস্তি আসেনি।
টিবিএস রিপোর্ট
20 December, 2025, 08:55 am
Last modified: 20 December, 2025, 08:55 am
ফাইল ছবি: টিবিএস

রাজধানীর কাঁচাবাজারে শীতের সবজির সরবরাহ বাড়ায় দাম কমেছে; এতে ভোক্তাদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে পেঁয়াজের দাম এখনো তুলনামূলক বেশি থাকায় পুরোপুরি স্বস্তি আসেনি।

শুক্রবার (১৯ ডিসেম্বর) নিউমার্কেট, হাতিরপুল ও লালবাগের কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, খুচরা বাজারে আমদানি করা পেঁয়াজের দাম কেজিতে ১০ টাকা কমে ৯০ টাকায় নেমেছে। আগে দেশি পুরোনো পেঁয়াজ ১৫০ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া দুদিন আগেও নতুন পেঁয়াজের দাম ৯০ থেকে ১০০ টাকা থাকলেও এখন তা পাওয়া যাচ্ছে ৮৫ থেকে ৯০ টাকায়।

পেঁয়াজ বিক্রেতা হারুন টিবিএসকে বলেন, "নতুন পেঁয়াজের সরবরাহ পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাজারের অস্থিরতা কাটছে না। পুরোনো পেঁয়াজ এখনো কিনতে গেলে প্রতি কেজিতে গুণতে হচ্ছে দেড়শ টাকা পর্যন্ত।"

এদিকে, বাজারে শীতের সবজির সরবরাহ বেড়েছে। গত সপ্তাহের তুলনায় দামও কিছুটা কমেছে। নতুন আলু, ফুলকপি ও পাতাকপি কেজিপ্রতি ৩০ টাকায় বিক্রি হচ্ছে। লাউ বিক্রি হচ্ছে কেজিতে ৫০ টাকা, পেঁপে ৩০ টাকা এবং শালগম ৪০ টাকা কেজিতে। অন্যদিকে টমেটোর দাম কেজিপ্রতি ১০০ টাকা, কাঁচা মরিচ ও করলা ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।

মানভেদে বেগুন ৬০ থেকে ৮০ টাকা এবং শিম ৫০ থেকে ৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। শসা ও গাজরের দাম কেজিপ্রতি ৫০ টাকা, পটল ৮০ টাকা। লেবু বিক্রি হচ্ছে হালিপ্রতি ৩০ টাকায়। পুরোনো আলু আগের মতোই ২০ থেকে ২৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

সবজির সরবরাহ বেশি থাকায় দাম কমেছে বলে জানান নিউমার্কেটের সবজি বিক্রেতা তারেক।

নিউমার্কেটে বাজার করতে আসা গৃহিণী নাসরিন আক্তার বলেন, "সবজির দাম কমায় প্রতিদিনের বাজার খরচ কিছুটা কমেছে, কিন্তু পেঁয়াজের দাম বেশি থাকায় স্বস্তি পুরোপুরি আসেনি। বাজার যদি এভাবেই থাকে, তাহলে মধ্যবিত্তদের জন্য ভালো হবে।"

এছাড়া গত কয়েক সপ্তাহ ধরে ডিম ও মুরগির মাংসের দাম স্থিতিশীল রয়েছে। বাজারভেদে ব্রয়লার মুরগির ডিম ডজনপ্রতি ১১০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহের মতোই। প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকায়।

চলতি সপ্তাহে নতুন করে কমেছে মসুর ডাল ও ছোলার দাম। বড় দানার মসুর ডাল কেজিপ্রতি ৯০ টাকায় বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে ছিল ১০০ টাকা। ছোলার দামও কেজিতে ১০ থেকে ১৫ টাকা কমে ১০০ টাকায় নেমেছে। তবে খোলা পোলাও চালের দাম কেজিতে ৫ টাকা বেড়ে বর্তমানে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে।

Related Topics

টপ নিউজ

কাঁচাবাজার / সবজির দাম / শীতকালীন সবজি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ২০২৪ সালে তেহরানে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে নিবন্ধন করছেন। ছবি: আরাশ খামোশি/পোলারিস, দ্য নিউ ইয়র্ক টাইমস
    যুদ্ধের শুরুতেই আহমাদিনেজাদকে ইরানের ক্ষমতায় বসাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েল
  • ছবি: টিবিএস
    পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: ঘাতক সোহেলের স্বীকারোক্তি, স্ত্রী কারাগারে
  • নিহত রামিসার পিতা। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    আমি বিচার চাই না, আপনাদের বিচার করার কোনো রেকর্ড নেই: পল্লবীতে হত্যার শিকার রামিসার বাবা
  • ছবি: টিবিএস
    হামের টিকার সংকট নিয়ে ২০২৪ সাল থেকে ১০ বার সরকারকে সতর্ক করা হয়েছিল: ইউনিসেফ
  • নিহত সেনা কর্মকর্তা মো. তানজিম ছারোয়ার। ছবি: সংগৃহীত
    কক্সবাজারে সেনা কর্মকর্তা তানজিম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন
  • আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: বাসস
    জেপি মরগানসহ বড় বড় ফান্ড ম্যানেজাররা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী: অর্থমন্ত্রী

Related News

  • সবজির কেজি সেঞ্চুরিতে, মাছ-মুরগি-ডিমের দামেও ঊর্ধ্বগতি
  • বেশিরভাগ সবজির দাম ১০০ পার; ভোক্তারা বলছেন, বাজার মনিটরিংয়ের অভাব
  • ঈদ শেষেও স্বস্তি ফেরেনি বাজারে; মাংসের দাম চড়া, বাড়ছে সবজির দরও
  • ঈদ সামনে রেখে ঢাকায় বেড়েছে পোলাও চাল, রসুন, মাছ ও মুরগির দাম
  • রমজান ঘনিয়ে আসতেই বাড়ছে নিত্যপণ্যের দাম

Most Read

1
ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ২০২৪ সালে তেহরানে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে নিবন্ধন করছেন। ছবি: আরাশ খামোশি/পোলারিস, দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

যুদ্ধের শুরুতেই আহমাদিনেজাদকে ইরানের ক্ষমতায় বসাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েল

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: ঘাতক সোহেলের স্বীকারোক্তি, স্ত্রী কারাগারে

3
নিহত রামিসার পিতা। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

আমি বিচার চাই না, আপনাদের বিচার করার কোনো রেকর্ড নেই: পল্লবীতে হত্যার শিকার রামিসার বাবা

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

হামের টিকার সংকট নিয়ে ২০২৪ সাল থেকে ১০ বার সরকারকে সতর্ক করা হয়েছিল: ইউনিসেফ

5
নিহত সেনা কর্মকর্তা মো. তানজিম ছারোয়ার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কক্সবাজারে সেনা কর্মকর্তা তানজিম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন

6
আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

জেপি মরগানসহ বড় বড় ফান্ড ম্যানেজাররা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net